Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট প্যাকেজে গ্রাহক স্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
ইন্টারনেট প্যাকেজে গ্রাহক স্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
Share on FacebookShare on Twitter

স্বল্প আয় ও প্রান্তিক গ্রাহকদের ব্যবহৃত স্বল্পমেয়াদী ও স্বল্পমূল্যের ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে গ্রাহক সমাবেশ ও বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সেই সঙ্গে ইন্টারনেট প্যাকেজে গ্রাহক স্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন আয়োজিত ওই কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, স্বল্প আয় ও প্রান্তিক গ্রাহকদের ব্যবহৃত স্বল্পমেয়াদী ও স্বল্পমূল্যের ইন্টারনেট প্যাকেজ বাতিলের সিদ্ধান্ত গ্রাহকদের স্বার্থবিরোধী। প্যাকেজ সংখ্যা কমানোর নামে স্বল্পমেয়াদী প্যাকেজ তুলে দেওয়া হলে তা গ্রাহকের প্যাকেজ বেছে নেওয়ার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে। এতে গ্রাহকের ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। অপরদিকে তা নির্দিষ্ট মোবাইল অপারেটরের ব্যবসা বাড়িয়ে বাজার প্রতিযোগিতার সাম্যবস্থা নষ্ট করবে।

বক্তারা বলেন, সরকার যখন ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষ্যে পুরোদমে এগিয়ে যাচ্ছে। ঠিক তখন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ১, ২ অথবা ৩ দিন মেয়াদের মতো স্বল্পমেয়াদী ইন্টারনেট প্যাকেজ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্যাকেজ সংখ্যা কমিয়ে দেওয়ার মাধ্যমে তারা পরোক্ষভাবে ইন্টারনেটের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে, যা এই পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। গত ৩ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের ১৫ অক্টোবর থেকে ৩ ও ১৫ দিন মেয়াদী ইন্টারনেট ডেটা প্যাকেজ বন্ধের নির্দেশ দিয়েছে। কিসের ভিত্তিতে এমন গণবিরোধী সিদ্ধান্ত বিটিআরসি নিলো সেটি আমাদের কাছে বোধগম্য নয়।

বিটিআরসির নিজস্ব জরিপের তথ্য তুলে ধরে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে বলা হয়, মানুষ প্যাকেজ বেছে নেওয়ার স্বাধীনতা চায়। যেখানে অপারেটর ভেদে বর্তমানে ৬০ থেকে ৭০ শতাংশ গ্রাহক তিন দিন বা তারও কম মেয়াদের ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করেন, সেখানে এই সিদ্ধান্তকে গণবিরোধী ছাড়া আর কি-ই বা বলা যায়। টেলিযোগাযোগ খাতের বিশেষজ্ঞ ও মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন মনে করে এর মাধ্যমে একদিকে ভোক্তাদের পছন্দের স্বাধীনতা সীমিত করা হবে, অপরদিকে এই উদ্যোগটি তৃণমূল, নিম্ন-আয়ের ও তরুণদের ওপর ইন্টারনেট ব্যবহারের খরচ বৃদ্ধি করবে।

কর্মসূচিতে অংশ নিয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, বাজারে গিয়ে জনগণ যদি দেখে এক কেজির নিচে কোনো বাটখারা নেই, তাহলে সাধারণ জনগণ তার পণ্য কিনবে কীভাবে। ঠিক একইভাবে তিন দিনের মেয়াদী প্যাকেজ বাতিল করে সাধারণ মানুষকে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত করা জনস্বার্থ বিরোধী।

এছাড়াও কর্মসূচিতে সভাপতির বক্তব্যে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, মোবাইল অপারেটরদের ব্যবসা বাড়ানোর হীন উদ্দেশ্য বাস্তবায়নে সরকার, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এবং অপারেটর প্রতিষ্ঠানগুলো একজোট হয়ে কাজ করছে। বর্তমান যুগের বাস্তবতায় মোবাইল ইন্টারনেট কোনো বিলাসী পণ্য বা সেবা নয়, বরং খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো এটিও একটি মৌলিক পরিষেবা হয়ে উঠেছে। অথচ নানা সময় বিভিন্ন ঠুনকো অজুহাত দেখিয়ে সরকার অথবা সেবাদাতা মোবাইল অপারেটর প্রতিষ্ঠানগুলো মোবাইল ইন্টারনেটের দাম বাড়িয়েছে। যেখানে অপারেটরদের এসব অশুভ তৎপরতা রুখতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির এগিয়ে আসার কথা, সেখানে উল্টো মোবাইল ইন্টারনেটের দাম বাড়াতে তারা যেন অপারেটরের সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

মহিউদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টাকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি। আমরা এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং আবেদন প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করতে একটি স্মারকলিপি প্রদান করব।

প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান ফজলুল হক, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, মোবাইল ফোন ব্যবসায়ী রিচার্জ অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, গ্রীন পিপলস পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, এনডিএম’র সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা ছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সদস্য শাজাহান খান, ডা. আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ ফরিদ প্রমুখ বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ন্যানো ব্যানানা’ এআই মডেলের কারণে জেমিনি আইওএস অ্যাপে শীর্ষস্থানে
প্রযুক্তি সংবাদ

‘ন্যানো ব্যানানা’ এআই মডেলের কারণে জেমিনি আইওএস অ্যাপে শীর্ষস্থানে

টেকনোর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিস ইভানস
প্রযুক্তি সংবাদ

টেকনোর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিস ইভানস

আশুলিয়ায় মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
নির্বাচিত

আশুলিয়ায় মার্সেল এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন

৯০ হাজার ভিডিও সরাল ইউটিউব
নির্বাচিত

২১০টি চ্যানেল বন্ধ করল ইউটিউব

বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের দিন শেষ, মার্কেটে আসতে চলেছে বিকল্প

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে নতুন আইন আনছে যুক্তরাজ্য

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
নির্বাচিত

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি

মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের
অর্থ ও বাণিজ্য

মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ সেপ্টেম্বর ২০২৩

ইন্টারনেট প্যাকেজে গ্রাহক স্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

Techzoom.TV |
TechzoomTV