Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্কুলে সেলফোন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
স্কুলে সেলফোন নিষিদ্ধ
Share on FacebookShare on Twitter

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সেলফোনের ব্যবহার বন্ধে নতুন শিক্ষা আইন পাস করেছে রাশিয়ান স্টেট ডুমা। আইনের তথ্যানুযায়ী, সব স্কুলে সেলফোনসহ যোগাযোগের জন্য ব্যবহৃত সব টুল ব্যবহার নিষিদ্ধ করা হবে। আগামী বছরের ১ সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর হবে। খবর গিজচায়না।

নিউজিল্যান্ডও একই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করার পর রাশিয়া নতুন এ আইন পাসের উদ্যোগ নেয়। শুধু পাঠদান বা জরুরি অবস্থায় সেলফোন ব্যবহারের অনুমতি দেয়া হবে। তবে স্কুলগুলো এ বিষয়ে অভিভাবকদের সঙ্গে আরো বিশদ আলোচনা করবে বলে জানানো হয়েছে। শিক্ষা আইনটিতে বলা হয়, স্কুলের পাঠ কার্যক্রমে পুনরায় শ্রম দক্ষতার বিষয় বাধ্যতামূলকভাবে যুক্ত করা হবে।

গত বছর রাশিয়া কম বয়সী শিক্ষার্থীদের ক্লাসের সময় সেলফোন ব্যবহার নিষিদ্ধ করেছিল। দেশটির সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। দেশটির শিক্ষামন্ত্রী সেরগেই ক্রাভটসভ জানিয়েছিলেন, সেলফোন ব্যবহারের কারণে শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম থেকে বিচ্যুত হয়।

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী তার শাসনকালের প্রথম ১০০ দিনের মধ্যে স্কুলে সেলফোন নিষিদ্ধের পরিকল্পনার কথা জানিয়েছে। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের দিনের শুরুতে তাদের সেলফোন জমা করবে এবং দিন শেষে সেগুলো সংগ্রহ করে নেবে।

তিনি জানান, শিক্ষার্থীদের কাছে সেলফোন না থাকলে শিক্ষা কার্যক্রমে মনোযোগ বাড়বে। তবে এর বিরুদ্ধে প্রতিক্রিয়াও এসেছে। সেলফোন ব্যবহার নিষেধাজ্ঞার প্রধান কারণ হিসেবে দেশটির সাক্ষরতা হার বাড়ানোকে কারণ হিসেবে দেখানো হয়েছে। হরিজন রিসার্চের এক জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ অংশগ্রহণকারী সারা দিন স্কুলে থাকা অবস্থায় সেলফোন ব্যবহার না করার পক্ষে। অন্যদিকে ১৬ শতাংশ জানায় এতে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়।

নিউজিল্যান্ডের ১৫ বছর বয়সী এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ পড়তে বা লিখতে পারে না। আশা করা হচ্ছে, প্রযুক্তিগত বিভ্রান্তি কমে এলে এ সমস্যার সমাধান হবে। রাশিয়ায়ও একই কারণে সেলফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আনা হয়েছে।

শিক্ষার্থীরা স্কুল চলাকালীন এখন থেকে আর ফোন ব্যবহার করতে পারবে না। কিছু শিক্ষার্থী যোগাযোগের জন্য তাদের সেলফোনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় এ আইন সমস্যার কারণ হবে বলে মনে করছেন অনেকেই। এক্ষেত্রে শিক্ষকদের সতর্কতার সঙ্গে নিষেধাজ্ঞা প্রয়োগ করতে হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া অভিভাবকদেরও বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে। এ নিষেধাজ্ঞার ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে সাক্ষরতার হার বৃদ্ধি, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যাটেলাইট-২ উৎক্ষেপণ ২০২৩ সালে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

স্যাটেলাইট-২ উৎক্ষেপণ ২০২৩ সালে: মোস্তাফা জব্বার

উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে
নির্বাচিত

উপবৃত্তির টাকা উধাও হয়ে যাচ্ছে ‘নগদ’ একাউন্ট থেকে

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে নিরাপদ ও শক্তিশালী করতে চায় রেডহ্যাট
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে নিরাপদ ও শক্তিশালী করতে চায় রেডহ্যাট

কুমির শনাক্ত করতে ব্যবহার হচ্ছে ড্রোন
প্রযুক্তি সংবাদ

কুমির শনাক্ত করতে ব্যবহার হচ্ছে ড্রোন

অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

অশ্লীল কনটেন্টের বিরুদ্ধে হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর

‘নতুন প্রজন্মকে ডিজিটাল সম্পদ হিসেবে গড়ে তোলা আমাদের বড় চ‌্যালেঞ্জ’
প্রযুক্তি সংবাদ

‘নতুন প্রজন্মকে ডিজিটাল সম্পদ হিসেবে গড়ে তোলা আমাদের বড় চ‌্যালেঞ্জ’

Load More

ট্রেন্ডিং টপিক

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?
প্রযুক্তি বাজার

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

ইনফিনিক্স নোট ৬০ আল্ট্রা (Infinix Note 60 Ultra) রিভিউ
মোবাইল এরিনা

ইনফিনিক্স নোট ৬০ আল্ট্রা (Infinix Note 60 Ultra) রিভিউ

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?
কিভাবে করবেন

গুরুত্বপূর্ণ মেইল স্প্যামে যায় কেন?

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে
প্রযুক্তি বাজার

১,৯৯৯ দামের এই ফোন ওয়ালেটে রাখা যাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ ডিসেম্বর ২০২৩

স্কুলে সেলফোন নিষিদ্ধ

Techzoom.TV |
TechzoomTV