Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ জিতল ইনফিনিক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 13 December 2023
রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ জিতল ইনফিনিক্স
Share on FacebookShare on Twitter

জার্মানির এসেনে সম্মানজনক রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ জিতেছে বিশ্বজুড়ে তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ব্র্যান্ড ও কমিউনিকেশন ডিজাইন ক্যাটাগরিতে উদ্ভাবনী ডিসপ্লের জন্য এই পুরস্কার জিতেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক ব্র্যান্ডিং প্রতিষ্ঠান মুবিয়েন ব্র্যান্ডসের সাথে মিলে এই ডিসপ্লে তৈরি করেছে ইনফিনিক্স।

বর্তমানের জেন-জি তরুণদের পছন্দকে গুরুত্ব দিতে ২০২২ সালে ব্র্যান্ড ভিজ্যুয়াল আপগ্রেড করার পরিকল্পনা করে ইনফিনিক্স। ২০২৩ এর এপ্রিলে আনুষ্ঠানিকভাবে সামনে আসে আপগ্রেডটি। এর আওতায় ছিল ব্র্যান্ড পারসোনালিটি, পজিশনিং এবং ডিজাইন নীতির উন্নয়ন। এতে আরও ছিল ইনফিনিক্সের তৈরি নতুন ডিজাইনের একটি কাস্টম বহুভাষিক টাইপফেস, নতুন প্রোডাক্ট ব্র্যান্ড সিস্টেম এবং নতুন ডিজাইনের বৈশ্বিক ওয়েবসাইট।

এই পুরস্কারপ্রাপ্ত টাইপফেসটি ব্র্যান্ডের ভিজ্যুয়াল আইডেন্টিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই টাইপফেসে অক্ষরগুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে তাতে ব্র্যান্ডের প্রযুক্তিগত দিক এবং দক্ষতা ফুটে ওঠে। এছাড়াও এর প্রতিটি লাইন ও স্ট্রোকে আধুনিক, মিনিমালিস্ট ও জ্যামিতিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন দেশের গ্রাহকদের সুবিধার্থে, ল্যাটিন এক্সটেন্ডেড, সিরিলিক, আরবি ও থাইসহ আরও বেশকিছু ভাষায় এই ফন্ট ব্যাবহার করার সুযোগ রয়েছে।

ইনফিনিক্স মোবিলিটি’র সিএমও লেক হু বলেন, “ব্র্যান্ড ভিজ্যুয়াল আপগ্রেডের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারটি পাওয়া আমাদের জন্য বেশ আনন্দের।”

তিনি আরও বলেন, “জেন-জি তরুণদের জন্য তৈরি করা আমাদের নতুন ব্র্যান্ড ভিজ্যুয়াল আইডেন্টিটিতে বিভিন্ন সামসময়িক বিষয় যুক্ত করা হয়েছে। আমরা আশা করি, এর মাধ্যমে আমরা তরুণদের গ্লোবাল ট্রেন্ডে নেতৃত্ব দিতে পারব। এছাড়াও, এর সাহায্যে ব্যবহারকারীদের সুন্দর অভিজ্ঞতা এবং অধিক অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।”
রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ছাড়াও, ইনফিনিক্স-এর এই নতুন ব্র্যান্ড ভিজ্যুয়ালটি গত নভেম্বর মাসে চার ক্যাটাগরিতে ‘ট্রান্সফর্ম অ্যাওয়ার্ডস এশিয়া’ পুরস্কার জিতেছে। ব্র্যান্ড ইভোলিউশন, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, টাইপোগ্রাফি এবং ভিজ্যুয়াল আইডেন্টিটি সম্পর্কিত চারটি ক্যাটাগরিতে পুরস্কার পায় কোম্পানিটি। একই সময়ে, ইন্টারন্যাশনাল সিএমএফ ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৩-এ সেরা সম্মাননা জিতেছে ইনফিনিক্স জিটি ১০ প্রো এবং ইনফিনিক্স নোট ৩০ ভিআইপি।

জার্মানির রেড ডট জিএমবিএইচ অ্যান্ড কোং কেজি কর্তৃক আয়োজিত রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড একটি সম্মানজনক আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতা। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পণ্য ডিজাইন ও উদ্ভাবনে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দেওয়া হয় এই আয়োজনে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

গেম

পাবজি মোবাইল ক্লাব ওপেনে স্মার্টফোন সরবরাহ করছে ভিভো

টিকটকের কুৎসা রটিয়ে ফেসবুকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা
নির্বাচিত

ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে টিকটক

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে অর্থ আয়ের নতুন সুযোগ

বিশ্বের সবচেয়ে আধুনিক ফ্রিজ উৎপাদকের দেশে রূপান্তরিত হলো বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে আধুনিক ফ্রিজ উৎপাদকের দেশে রূপান্তরিত হলো বাংলাদেশ

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে খুন করার চেষ্টা করা হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে খুন করার চেষ্টা করা হয়েছে: মোস্তাফা জব্বার

ডুয়াল ক্যামেরা স্মার্টওয়াচ উৎপাদন আপাতত স্থগিত রেখেছে মেটা
নির্বাচিত

ডুয়াল ক্যামেরা স্মার্টওয়াচ উৎপাদন আপাতত স্থগিত রেখেছে মেটা

Load More

ট্রেন্ডিং টপিক

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 December 2023

রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৩ জিতল ইনফিনিক্স

Techzoom.TV |
TechzoomTV