Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা কনটেন্ট ‘দ্য নাইট এজেন্ট’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা কনটেন্ট ‘দ্য নাইট এজেন্ট’
Share on FacebookShare on Twitter

প্রথমবারের মতো কনটেন্টে দর্শকদের সময় ব্যয়ের তথ্য প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আর এই তালিকায় শীর্ষে রয়েছে ‘দ্য নাইট এজেন্ট’ সিনেমা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত বছরের প্রথমার্ধের গ্লোবাল ভিউয়ার ডেটা প্রকাশ করেছে নেটফ্লিক্স। নেটফ্লিক্স জানিয়েছে, এবার থেকে তারা নিয়মিত তা প্রকাশ করবে।

মূলত কোভিডের সময় থেকেই সিনেমা হলে গিয়ে নতুন সিনেমা দেখার প্রবণতা কমছে ক্রমশ। তার বদলে ওটিটি প্ল্যাটফর্মের সিনেমা ও ওয়েব সিরিজেই মজেছে দর্শকেরা। ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় প্রথমেই আসবে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের নাম। পুরো বিশ্বজুড়ে নেটফ্লিক্সের রয়েছে কয়েক কোটি দর্শক। তবে নেটফ্লিক্সের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ভিউয়ারশিপ তথ্য প্রকাশ করে না। কোন শো কত দর্শক দেখেছেন, তা এত দিন প্রকাশ করত না নেটফ্লিক্স।

অবশেষে, এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল নেটফ্লিক্স। কোন দর্শক সব থেকে বেশি শো দেখেছেন, তা জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি।

নেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে সব থেকে বেশি দেখা হয়েছে পলিটিক্যাল থ্রিলার ‘দ্য নাইট এজেন্ট: সিজন ১’। মোট ৮১২.১ মিলিয়ন অর্থাৎ ৮০ কোটি ঘণ্টারও বেশি সময় ধরে এই শো দেখেছেন বিশ্বব্যাপী দর্শকেরা।

এরপরেই রয়েছে ফ্যামিলি ড্রামা ‘জিনি অ্যান্ড জর্জিয়া সিজন ২’। সব থেকে বেশি দেখা শোয়ের তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার থ্রিলার ড্রামা ‘দ্য গ্লোরি: সিজন ১’ ও। পর্যায়ক্রমে এরপর তালিকায় রয়েছে, ‘ওয়েডনেসডে: সিজন ১’, ‘কুইন শার্লট: আর ব্রিজারটন স্টোরি’।

নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, মোট ১৮ হাজারেরও বেশি সিনেমা ও শো মিলিয়ে ৫০ হাজার থেকে ১ লাখ ঘণ্টা শো দেখেছেন দর্শকেরা।

সংবাদমাধ্যমের কাছে নেটফ্লিক্সের কো-চিফ টেড সারানডোস স্বীকার করেছেন যে, তাদের কনটেন্টগুলোর জনপ্রিয়তা সম্পর্কে স্বচ্ছতার অভাব নির্মাতা গোষ্ঠীর মধ্যে অবিশ্বাসের জন্ম দিয়েছে।

টেড সারানডোস বলেন, ‘নেটফ্লিক্স ব্যবসা শুরু করার সময় দর্শকের ডেটা ব্যক্তিগত করে রেখেছিল যাতে সম্ভাব্য প্রতিযোগীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য চলে না যায়।’

অন্যদিকে দর্শকদের দেখার সময় প্রকাশ সম্পর্কে নেটফ্লিক্সের পক্ষ থেকে এক ব্লগে বলা হয়, ‘এটি আমাদের জন্য এবং শিল্পের জন্য বড় একটি পদক্ষেপ। আমরা বিশ্বাস করি কনটেন্ট দেখার সময়ের পরিমাণ উল্লেখ করার ফলে নির্মাতা ও শিল্প সংশ্লিষ্ট সকলে দর্শকদের সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করতে পারবে।’

সম্প্রতিই নেটফ্লিক্সের সঙ্গে হলিউড লেবার ইউনিয়ন ও স্টুডিয়োগুলোর তীব্র বিরোধ শুরু হয়েছিল। দুইবার ধর্মঘটও করেন শ্রমিকেরা। তাদের অভিযোগ ছিল, যে সংখ্যক দর্শক শো দেখছেন, সেই তুলনায় কম পারিশ্রমিক পাচ্ছেন শোয়ের সঙ্গে যুক্ত কর্মী-শ্রমিকেরা। তীব্র বিক্ষোভের মুখে পড়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, দর্শক, সাপ্লায়ার ও প্রতিযোগীদের কাছে নেটফ্লিক্সের শোয়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নেটফ্লিক্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাপল ওয়াচের জন্য ফেসবুকের মেসেজিং অ্যাপ কিট
নির্বাচিত

অ্যাপল ওয়াচের জন্য ফেসবুকের মেসেজিং অ্যাপ কিট

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
প্রযুক্তি সংবাদ

গ্রামীণফোনের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

রিয়েলমি সি২০: রিয়েলমির একদম সস্তা ফোন
নির্বাচিত

রিয়েলমি সি২০: রিয়েলমির একদম সস্তা ফোন

আইইউটিতে অটোমেক ২০২৫, ভ্যালোরান্টে চ্যাম্পিয়ন রেডউইংস
প্রযুক্তি সংবাদ

আইইউটিতে অটোমেক ২০২৫, ভ্যালোরান্টে চ্যাম্পিয়ন রেডউইংস

গ্রাহক অভিযোগ শুনতে বিটিআরসি’র গণশুনানি ৩০ মার্চ
টেলিকম

গ্রাহক অভিযোগ শুনতে বিটিআরসি’র গণশুনানি ৩০ মার্চ

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০
নির্বাচিত

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

Load More

ট্রেন্ডিং টপিক

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’
টেলিকম

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!
প্রযুক্তি সংবাদ

বিশ্বের শীর্ষে চীনের ‘লাইনশাইন’ সুপারকম্পিউটার!

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার ফাঁস
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার ফাঁস

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ ডিসেম্বর ২০২৩

নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা কনটেন্ট ‘দ্য নাইট এজেন্ট’

Techzoom.TV |
TechzoomTV