Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বৈশ্বিক অবকাঠামো খাতে শীর্ষে আদানির ক্রেডিট প্রোফাইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
জাপানের বাজারে গ্রিন হাইড্রোজেন বিপণনের যৌথ উদ্যোগ আদানির
Share on FacebookShare on Twitter

ভারতের ক্রমবর্ধমান ও সর্বোচ্চ-র‌্যাঙ্কিংয়ে থাকা অবকাঠামোগত পোর্টফোলিও আদানি তাদের বছরের প্রথমার্ধের ক্রেডিট পারফরম্যান্স প্রকাশ করেছে। এ প্রতিবেদনে দেখা যায়, বর্তমান বৈশ্বিক ও ভারতীয় অবকাঠামো খাতে শীর্ষে অবস্থান করছে আদানি ক্রেডিট প্রোফাইল। গত ছয় মাসে, তারা তাদের নিট ঋণের পরিমাণ কমিয়েছে ৩.৬ শতাংশ এবং নগদ রিজার্ভ বাড়িয়েছে ১৩.৭ শতাংশ। যা এ যাবতকালের সর্বোচ্চ প্রথমার্ধের মুনাফা ইবিআইটিডিএ (আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্সেস, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন) ৪৭ শতাংশ বৃদ্ধিকে নির্দেশ করে।

উল্লেখ্য, মোট মুনাফার (ইবিআইটিডিএ) ৮০ শতাংশেরও বেশি চুক্তিভিত্তিক এবং ৬৮ শতাংশ এ প্লাস রেটপ্রাপ্ত। অর্থ্যাৎ এই চিত্র সর্বোচ্চ স্তরের স্থিতিশীলতা এবং বহু-দশকের নগদ প্রবাহের দৃশ্যমানতা প্রদান করে। বর্তমানে এ নগদ প্রবাহের পরিমাণ ৫.৭৯ লাখ কোটি টাকা (৫৪ বিলিয়ন মার্কিন ডলার)। ফলে এই শক্তিশালী নগদ প্রবাহের ওপর ভিত্তি করে সীমাহীন বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। মোট সম্পদের ভিত্তির ইক্যুইটি স্থাপনা হলো ৫৯.৮ শতাংশ, যা এ শিল্পখাতের মানদণ্ডের চাইতেও অনেক বেশি। এ ধারা বজায় রেখে একটি বিশ্বমানের অবকাঠামো ও ইউটিলিটি প্ল্যাটফর্ম তৈরি করতে বদ্ধপরিকর আদানি পোর্টফোলিও।

২০২২-২০২৩ অর্থ-বছরের শেষে যেখানে আদানির নিট ঋণ ৩.৩ গুণ ছিল, ২০২৩-২০২৪ অর্থ-বছরের প্রথমার্ধে তা কমে হয়েছে ২.৫ গুণ, যা গত ১০ বছরে সর্বনিম্ন। ১ বছরে (টিটিএম) আরআর (রিজার্ভ রেশিও) ইবিআইটিডিএ-এর ক্ষেত্রে নিট ঋণ ২.৮ গুণ থেকে কমে আড়াই গুণ হয়েছে। একইভাবে, ইক্যুইটির নিট ঋণ ২০২৩ অর্থ-বছরের শেষে ০.৮০ থেকে কমে ০.৬৭ গুণ হয়েছে। পাশাপাশি ২.০২ গুণ থেকে ঋণ পরিশোধের হার বেড়ে দাঁড়িয়েছে ২.১২ গুণ। এছাড়া, নিট ঋণের মোট সম্পদ ২.৩ গুণ থেকে বেড়ে আড়াই গুণ হয়েছে।

সম্পূর্ণ আদানি পোর্টফোলিও জুড়ে তারল্যের পরিমাণ বর্তমানে সর্বোচ্চ। পোর্টফোলিওর নগদ অর্থ এখন পর্যন্ত সর্বোচ্চ ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থ্যাৎ ৬১,১২১.০১ কোটি টাকা। এটি ছয় মাস আগের তুলনায় ১৪ শতাংশ বেশি এবং পরবর্তী ১৮ মাসের দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধকেও ছাড়িয়ে গেছে।

চলমান ঋণ এবং উচ্চ নগদ ব্যালেন্স সত্ত্বেও, পোর্টফোলিও কোম্পানিগুলো বিনিয়োগের প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রেখেছে। আদানির সম্পদের ভিত্তি বৃদ্ধির মাধ্যমে যার প্রতিফলন ঘটেছে। এই সময়ের মধ্যে পোর্টফোলিওর মোট গ্রোস অ্যাসেট ৬ শতাংশ বা ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থ্যাৎ ৩৩,৬১৩ কোটিরও বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে এটি মোট ৫৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থ্যাৎ ৫.৯৭ লাখ কোটিতে গিয়ে পৌঁছেছে। আদানির বিভিন্ন ব্যবসায়ের শক্তিশালী নগদ প্রবাহের মাধ্যমে ইক্যুইটি বিনিয়োগ বৃদ্ধির কারণে এটা সম্ভব হয়েছে।

মোট সম্পদে ইক্যুইটি বিনিয়োগ বেড়েছে ৫৯.৮ শতাংশ যেখানে ঋণ বিনিয়োগের পরিমাণ কমে হয়েছে ৪০.২ শতাংশ। পোর্টফোলিও ব্যবসাগুলোর অত্যধিক নগদ প্রবাহকে এর মূল কারণ হিসেবে ধরা যায়, যা ঋণের তুলনায় ইক্যুইটিকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিকে নির্দেশ করে। পোর্টফোলিও স্তরের কার্যক্রম থেকে বিদ্যমান তহবিল প্রবাহ (এফএফও) পরবর্তী ১০ বছরের প্রতি বছরের জন্য ঋণ পরিপক্কতা (ম্যাচিউরিটি) অতিক্রম করেছে। এই ধরনের একটি স্থিতিশীল ক্রেডিট প্রোফাইল ধরে রাখার কারণে, পোর্টফোলিওর ১০০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠানের রেটিং একই জায়গায় স্থির রয়েছে। ফলে আদানি পোর্টফোলিওর মোট মুনাফার ৫৩ শতাংশ এএ+ এবং অন্য ১৫ শতাংশ এ+ ক্যাটাগরিতে রয়েছে।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্ধ হলো ইউটিউবের গেমিং
প্রযুক্তি সংবাদ

বন্ধ হলো ইউটিউবের গেমিং

৬৫ মিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ পেলো শপআপ
প্রযুক্তি সংবাদ

৬৫ মিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ পেলো শপআপ

গুগলে যে ৫ জিনিস সবচেয়ে বেশি সার্চ করে পুরুষরা
নির্বাচিত

গুগলে যে ৫ জিনিস সবচেয়ে বেশি সার্চ করে পুরুষরা

দেশে মোবাইল টাওয়ারে স্বাস্থ্য ঝুঁকি নেই
নির্বাচিত

দেশে মোবাইল টাওয়ারে স্বাস্থ্য ঝুঁকি নেই

ল্যাপটপকে টেক্কা দেবে ওয়ানপ্লাসের নতুন ফোন!
প্রযুক্তি সংবাদ

সস্তায় প্রিমিয়াম ফোন আনছে ওয়ানপ্লাস!

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিতে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী
প্রযুক্তি সংবাদ

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রযুক্তিতে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী

Load More

ট্রেন্ডিং টপিক

এবারের ঈদের ছুটি টানা সাতদিন
সোশ্যাল মিডিয়া

এবারের ঈদের ছুটি টানা সাতদিন

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix