Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্যের সুরক্ষায় পিক্সেলে রিপেয়ার মোড চালু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 20 December 2023
তথ্যের সুরক্ষায় পিক্সেলে রিপেয়ার মোড চালু
Share on FacebookShare on Twitter

সেলফোন মেরামতের সময় এর ভেতরে থাকা তথ্যের সুরক্ষা নিয়ে সবাই চিন্তিত থাকে। এ সমস্যা থেকে মুক্তি দিতে পিক্সেল ডিভাইসে নতুন রিপেয়ার মোড চালু করেছে গুগল।

নতুন এ মোডটি ব্যবহার করে সেলফোনে থাকা সংবেদনশীল তথ্য লক করে রাখা যাবে। ফলে মেরামতকারী চাইলেও ডিভাইসে থাকা কোনো তথ্য দেখতে পারবে না বা প্রবেশ করতে পারবে না। টেকসই হার্ডওয়্যার কোয়ালিটি ধরে রাখার অঙ্গীকারের অংশ হিসাবে, পিক্সেল সিরিজের ডিভাইসে নতুন এ আপডেট চালু করেছে গুগল।

কোম্পানিটির তথ্যানুযায়ী, রিপেয়ার মোডের আওতায় ব্যবহারকারীরা তাদের সেলফোনের তথ্য লক করে রাখতে পারবে। ফলে যখনই স্মার্টফোন মেরামতের জন্য নিয়ে যাওয়া হবে, তখন কেউ সেখানে অনুপ্রবেশ করতে পারবে না। এ মোড তৃতীয় পক্ষকে সেলফোনে থাকা ছবি, মেসেজ ও কন্টাক্ট নম্বরে দেখার ক্ষেত্রে বা হাতিয়ে নেয়া থেকে বাধা দেবে। ফিচারটি অনেকের কাছে পরিচিত মনে হতে পারে। কারণ, স্যামস্যাংয়ের গ্যালাক্সি সিরিজের কিছু ডিভাইসে এরই মধ্যে এ মোড চালু আছে।

কীভাবে রিপেয়ার মোড একটিভ করতে হবে সে বিষয়ে গুগলের পোস্টে বিস্তারিত জানানো হয়নি। তবে টমস গাইড ফিচারটি ব্যবহারের নির্দেশনাবলী ব্যাখ্যা করছে। প্রথমেই সিস্টেম ট্যাবের অধীনে সেটিংস মেনুতে প্রবেশ করতে হবে। সেখান থেকে রিপেয়ার মোড চালুর পর একটি স্ক্রিন আনলক পদ্ধতি লিখতে হবে। সেখানে একটি পিন সেট করতে হবে। পিন সেট করার পর সেটি রিপেয়ার মোডে পুনরায় চালু হবে।

পিক্সেল ইন্টারফেসে একটি নোটিফিকেশন থাকবে, যেখানে লেখা থাকবে ফোনটি এখন রিপেয়ার মোডে আছে। মেরামত শেষ হলে পিন ব্যবহার করে আবার স্বাভাবিক মোডে ফেরা যাবে। এ মোডের মাধ্যমে মূলত সেলফোনের ফিচার ও কার্যক্রমগুলোকে সীমিত করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেসব কারণে সেরা মাইক্রোসফট এজ
নির্বাচিত

যেসব কারণে সেরা মাইক্রোসফট এজ

ফ্রিলান্সাররা পাচ্ছেন আইডি কার্ড
প্রযুক্তি সংবাদ

ফ্রিলান্সাররা পাচ্ছেন আইডি কার্ড

হুয়াওয়ের প্রথম ২০ জিবি র‍্যামের ফোন আসছে মেট ৮০ সিরিজে
নির্বাচিত

হুয়াওয়ের প্রথম ২০ জিবি র‍্যামের ফোন আসছে মেট ৮০ সিরিজে

জানুয়ারিতে গ্যালাক্সি এস২১ সিরিজ উন্মোচন করবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

যোগাযোগ দুনিয়ায় স্যামসাংয়ের নতুন সংযোজন

বড় ডিসপ্লের ফোনের সুবিধা
নির্বাচিত

বড় ডিসপ্লের ফোনের সুবিধা

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ
প্রযুক্তি সংবাদ

অতিরিক্ত মোবাইল ব্যবহারে বাড়ছে দূর্ঘটনা ও দাম্পত্য কলহ

Load More

ট্রেন্ডিং টপিক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 December 2023

তথ্যের সুরক্ষায় পিক্সেলে রিপেয়ার মোড চালু

Techzoom.TV |
TechzoomTV