Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লাগবে না তর প্রি-পেইড মিটার, ফেরত দে মোর হারিকেন !

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Wednesday, 8 May 2019
লাগবে না তর প্রি-পেইড মিটার, ফেরত দে মোর হারিকেন !
Share on FacebookShare on Twitter

সাধারণ গ্রাহকদের মধ্যে ভোগান্তির আরেক নাম বিদ্যুতের প্রি-পেইড মিটার। ভুয়া বিলের হয়রানি থেকে মুক্তি পেতে প্রি-পেইড এসেও মিলেনি গ্রাহকের মুক্তি। কার্ডে টাকা রিচার্জ করার আগেই নানা নামে কেটে নেয়া হয় টাকা। প্রি-পেইড মিটারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের।

নতুন প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহক নজরুল ইসলাম সাদ্দাম তিনি প্রি-পেইড মিটার সর্ম্পকে তার অভিজ্ঞতা ফেসবুকে পোস্ট করেন তার পোস্ট টি সম্পন্য নিচে তুলে ধরা হল ।

নরসিংদীর জীবনযাপনের খরচ ইতিমধ্যে কানাডার টরেন্টো শহরের চেয়েও বেশি হয়ে গেছে! বিনিময়ে আমরা কি পাচ্ছি? কোন সেবাটা ঠিকঠাক মতো মিলছে? কোথায় পাবো এই প্রশ্নের জবাব?

তার উপর পল্লী বিদ্যুত এর নিরব অথনৈতিক অত্যাচার‍‌ । মিটার নষ্ট হলে গুনতে হবে ২২,০০০/= টাকা ।

এগুলো কি এভাবেই হয়। পাব্লিক এখন কেন জানি সইতে সইতে অভ্যস্ত হয়ে গেছে। এক সাপ্তাহিক ছুটির বিকেলে বাড়িওয়ালা এসে একটা এটিএম কার্ড হাতে ধরিয়ে দিয়ে বললো, ‘আপনাদের বিদ্যুতের মিটার পরিবর্তন হয়েছে। এখন থেকে প্রি-পেইড মিটার! আগে বিল দিন, পরে বাত্তি জালান’!

আমরা খুব বিরক্ত হইলাম। আমরা কর্মজীবী মানুষ। আমাদের পক্ষে এটা মনে রাখা খুবই মুশকিল যে, কবে আগের মাসের বিল দিয়েছি। ব্যালেন্স কত আছে। কবে পরের বিল দিতে হবে, ইত্যাদি। ঠিকভাবে মনে রাখতে না পারলে হুট করে, যে কোন ছুটির দিনে অথবা মধ্যরাতে বিদ্যুৎ চলে যেতে পারে। বাকি রাতটা কি তখন অন্ধকারে কাটাবো।

কিন্তু আমাদের বিরক্তিতে কারো কিছু আসে যায় না। এটাই নাকি নিয়ম! অতএব, গজগজ করে হলেও সেটা না গিলে উপায় নেই। গতকাল রাতে জানা গেল যে, আমাদের মিটারে লাল বাতি দেখাচ্ছে।

ফলে অফিস থেকে ফিরে রিচার্জ করতে গেলাম। বাসা থেকে ৩০ টাকার রিকশা ভাড়ার পথ। যাওয়া-আসা ৬০ টাকা। এই ভর রাতেও লম্বা লাইন। ২০০০ টাকা রিচার্জ করলাম। ১৬৮৪ টাকা আমার একাউন্টে জমা হয়েছে। বাকি ৩১৬ টাকা সঙ্গে সঙ্গে গায়েব হয়ে গেছে।

সার্ভিস চার্জ নাকি ২০ টাকা। কিসের সার্ভিস চার্জ? যারা ওখানে কাজ করছে তাদের? অফিস ভাড়া? কর্মচারীদের বেতন? সেটা কি সরকার দিচ্ছে না? এসবের কোন একটা হলেও, সেটা আমি কেন দিবো? আগের মতো বাড়ি বাড়ি মিটার রিড করার ব্যাপার নাই। তাহলে সার্ভিসটা কিসের?

ডিমান্ড চার্জ ১২০ টাকা। কিসের ডিমান্ড? কার ডিমান্ড? কে ডিমান্ড করেছে? আমি জিজ্ঞেস করেছিলাম, তারা জবাব দিতে পারে নাই। আমি অনেক চেষ্টা করেও এই লাইনের অর্থ উদ্ধার করতে পারি নাই।

ভ্যাট ৯৫ টাকা! সরকার জনগণের টাকায় বিদ্যুৎ উৎপাদন করছে, অথবা ক্রয় করছে। সেই বিদ্যুৎ আবার জণগনের কাছে অত্যন্ত উচ্চমূল্যে বিক্রি করছে।

বছর বছর সেই বিদ্যুতের দাম বাড়াচ্ছে। আমার টাকায় কেনা বিদ্যুৎ আমার কাছে বিক্রি করছে, আবার সেই বিদ্যুতের দামের উপর ভ্যাট? এটা কেমন কথা?

এর পরেরটা আরও অদ্ভুত! আমাকে জোর করে একটা মিটার ধরিয়ে দেয়া হয়েছে। আমি তো চাইনি এই প্রি-পেইড মিটার? এখন আমার কাছ থেকে আবার সেই মিটারের দাম রাখা হচ্ছে।

আমি তো এই বাসায় ভাড়াটিয়া, যদি মিটারের দাম কেউ দিতে হয়, তাহলে সেটা হয়তো সরকার দেবে অথবা বাড়িওয়ালা দেবে। আমি কেন দেবো? আমি কি এই বাসা ছেড়ে যাওয়ার সময় এই মিটার খুলে নিয়ে যাবো?

২০০০ টাকা অগ্রিম দেয়ার পর যদি ৩১৬ টাকা নাই হয়ে যায়, খুব গায়ে লাগে না বলুন তো? প্রায় সব ধরনের সব্জির দাম ৬০ থেকে ৮০ টাকা!

তাই বলছি পল্লী বিদ্যুত সমিতি এর জিএম কে আপনি আপনার মিটার নিয়া যান। আমার হারিকেন আমারে ফিরাইয়া দেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউনিয়ন পরিষদের তথ্য জানতে অ্যাপ ‘আমার ইউপি’
প্রযুক্তি সংবাদ

ইউনিয়ন পরিষদের তথ্য জানতে অ্যাপ ‘আমার ইউপি’

ইনফিনিক্স দিচ্ছে তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ
প্রযুক্তি সংবাদ

ইনফিনিক্স দিচ্ছে তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ

মহাকাশে মুলা চাষ করলেন নাসার বিজ্ঞানীরা
প্রযুক্তি সংবাদ

মহাকাশে মুলা চাষ করলেন নাসার বিজ্ঞানীরা

বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপনে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার
প্রযুক্তি সংবাদ

বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব স্থাপনে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার

এক মিনিটেই যেভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন
নির্বাচিত

ফোন হ্যাক হয়েছে বুঝলে প্রথমেই যা করবেন

বাংলাদেশে ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধি করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে
অর্থ ও বাণিজ্য

বাংলাদেশে ক্যাশলেস পেমেন্ট বৃদ্ধি করতে ‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

Load More

ট্রেন্ডিং টপিক

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 May 2019

লাগবে না তর প্রি-পেইড মিটার, ফেরত দে মোর হারিকেন !

Techzoom.TV |
TechzoomTV