Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিমার্ক এইচবি ও ওয়ালটনের মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
রিমার্ক এইচবি ও ওয়ালটনের মধ্যে সমঝোতা চুক্তি
Share on FacebookShare on Twitter

দেশের প্রসাধনী পণ্যের বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনছে রিমার্ক এইচবি লিমিটেড। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান রিমার্ক এলএলসির অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার এবং রিমার্ক এইচবি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আব্দুল আলিম শিমুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার ও মেজর জেনারেল (অব.) ইবনে ফজল শায়েখুজ্জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), চিত্র নায়ক আমিন খান, আনিসুর রহমান মল্লিক, রিমার্কের অপারেটিভ ডিরেক্টর জীবন আহমেদ, ডেপুটি ডিরেক্টর আরিফুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

এরই প্রেক্ষিতে গত ১৮ ও ১৯ ডিসেম্বর ওয়ালটন কর্পোরেট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় রিমার্ক এইচবি লিমিটেডের পণ্য প্রদর্শনী। দুই দিনব্যাপী এ প্রদর্শনীর শেষ দিনে উপস্থিত ছিলেন রিমার্কের সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। প্রদর্শনীটি ওয়ালটন পরিবারের সদস্যদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার বলেন, “ওয়ালটন দেশের মানুষের হাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য তুলে দিচ্ছে। রিমার্কও বাংলাদেশী ভোক্তাদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন গুণগতমানের হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট বাজারে ছেড়েছে। এসব পণ্য ক্রয়ে ওয়ালটন সদস্যদের বিশেষ ছাড় দেয়ায় রিমার্ককে ধন্যবাদ।”

অনুষ্ঠানে রিমার্কের হেড অব সেলস আব্দুল আলীম শিমুল বলেন, আমাদের লক্ষ্য- বাংলাদেশী ভোক্তাদের হাতে গুণগতমানের হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট তুলে দেয়া। সেজন্য আগামী বছরের মধ্যে সারাদেশে ১ হাজার ব্র্যান্ডেড শপ চালুর উদ্যোগ নিয়েছি আমরা। রিমার্কের এসব ব্র্যান্ডেড শপ থেকে পণ্য ক্রয়ে বিশেষ ছাড় পাবেন ওয়ালটন প্রতিষ্ঠানের সদস্যরা।

পারস্পরিক চুক্তি স্বাক্ষর উপলক্ষে হারল্যান নিউইয়র্কের সিইও বলেন, “ওয়ালটন পরিবারের সকল সদস্যকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এটি শুধুমাত্র একটি সমঝোতা চুক্তি নয়; বরং ওয়ালটন এবং রিমার্কের সমমনা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির প্রমাণ। আশা করছি- আমাদের অথেনটিক প্রসাধনী সামগ্রীর ব্যাপ্তী আরো বাড়বে।”

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান বলেন, “বাংলাদেশের বাজারে হোম কেয়ার, বিউটি ও কসমেটিকস প্রোডাক্টের বিশাল চাহিদা রয়েছে। এদিকে নকল পণ্যে সয়লাব স্থানীয় বাজার। ফলে ভোক্তারা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে নকল বিউটি ও কসমেটিকস পণ্য কিনে যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি তাদের স্বাস্থ্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। বাংলাদেশের বাজারে আস্থার জায়গা ধরে রাখতে নিওর, সিওডিল, লিলি, হারল্যানের মতো খ্যাতনামা ব্র্যান্ডের মানসম্পন্ন কসমেটিকস ও বিউটি পণ্য ভোক্তাদের হাতে তুলে দিচ্ছে রিমার্ক। ওয়ালটন এবং রিমার্কের এই পারস্পরিক সমোঝোতা চুক্তি উভয় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।”

সহযোগিতামূলক এই চুক্তির অধীনে হোম কেয়ার, স্কিন কেয়ার এবং কালার কসমেটিকস পণ্যে ওয়ালটন পরিবারের সদস্যরা রিমার্কের ব্র্যান্ড শপ হারল্যান থেকে পণ্য ক্রয় করলে বিশেষ ডিসকাউন্ট পাবেন। হারল্যান স্টোরে চলমান অন্যান্য প্রমোশনের বাইরেও তারা এই সুবিধাটি উপভোগ করতে পারবেন। হারল্যান ডট কম ই-মার্কেট প্লেসে ওয়ালটন পরিবারের সদস্যরা তাঁদের অফিসিয়াল ই-মেইল দিয়ে লগ ইন করে কেনাকাটা করলেই আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। অদূর ভবিষ্যতে বিভিন্ন প্রচার প্রচারণায় দুটি কোম্পানি একে অন্যকে পারস্পরিক সহযোগিতা করবে।

নিওর, ব্লেইজ ও স্কিন, সিওডিল এবং হারল্যান এর মত আন্তর্জাতিক ভাবে সমাদৃত ব্র্যান্ডের পণ্য দেশেই উৎপাদন ও বিপণন এর মাধ্যমে প্রসাধনী সামগ্রী খাতে বিপ্লব ঘটিয়েছে রিমার্ক। দেশব্যাপী রিমার্কের ওয়ানস্টপ ব্র্যান্ড শপ হারল্যান স্টোরে আন্তর্জাতিকভাবে সমাদৃত এসকল ব্র্যান্ডের পণ্যসহ পাওয়া যাচ্ছে খ্যাতনামা অন্যান্য গ্লোবাল ব্র্যান্ডেরও অথেনটিক মেকআপ, কসমেটিকস সামগ্রীসহ স্কিনকেয়ার, হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার পণ্যসমূহ। এসব পণ্য শুধুমাত্র গুণগত মানই নিশ্চিত করে না, বরং ভোক্তাদের এনে দিয়েছে অথেনটিক প্রোডাক্টের নিশ্চয়তা।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

শীঘ্রই আসছে ভিভো প্যাড
নির্বাচিত

শীঘ্রই আসছে ভিভো প্যাড

আইফোনের অভিজ্ঞতা দেবে নাথিংয়ের নতুন অ্যানড্রয়েড ফোন
নির্বাচিত

আইফোনের অভিজ্ঞতা দেবে নাথিংয়ের নতুন অ্যানড্রয়েড ফোন

২০২৭ সালে এআই দিয়ে পৃথিবী ধ্বংস? গুজব না আসল হুমকি!
প্রযুক্তি সংবাদ

২০২৭ সালে এআই দিয়ে পৃথিবী ধ্বংস? গুজব না আসল হুমকি!

নতুনের দামে পুরোনো ফোন বিক্রি করছে এসএমএস গ্যাজেট
প্রযুক্তি সংবাদ

নতুনের দামে পুরোনো ফোন বিক্রি করছে এসএমএস গ্যাজেট

মনিটাইজেশনের লোভে নষ্ট হচ্ছে প্রাইভেসি, ’জোকার’ বনে যাচ্ছেন সবাই!
নির্বাচিত

মনিটাইজেশনের লোভে নষ্ট হচ্ছে প্রাইভেসি, ’জোকার’ বনে যাচ্ছেন সবাই!

সৌর শক্তি ব্যবহারে বিশ্ব রেকর্ড গড়বে দিল্লী মেট্রো
অটোমোবাইল

সৌর শক্তি ব্যবহারে বিশ্ব রেকর্ড গড়বে দিল্লী মেট্রো

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন
বিবিধ

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, সতর্কবার্তা দিলো চীন

ইরানে হামলার হুমকি ট্রাম্পের
বিবিধ

ইরানে প্রয়োজনে স্থল অভিযান চালানো হবে : ট্রাম্প

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক
অটোমোবাইল

বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করল বি-ট্র্যাক

বাংলাদেশ সামরিক জাদুঘরে দর্শনার্থীদের যাতায়াত ও গাড়ি পার্কিং...

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix