Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৪ সালে উৎপাদন বাড়াতে চায় অ্যান্ড্রয়েড নির্মাতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 24 December 2023
সাধ্যের মধ্যে স্মার্টফোন আনছে রিয়েলমি
Share on FacebookShare on Twitter

স্যামসাং, অপো সহ অন্যান্য বড় স্মার্টফোন নির্মাতারা ২০২৪ সালে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। এর মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোর মন্দা থেকে অ্যান্ড্রয়েড শিল্পের বেরিয়ে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরিকল্পিত বৃদ্ধির পরিসর প্রায় ৬-৯ শতাংশ। এছাড়া প্রিমিয়াম সেগমেন্টে আরো বেশি বৃদ্ধির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। খবর নিক্কেই এশিয়া।

কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যানুসারে, ২০২২ সালে কমার পর স্মার্টফোনের চালান চলতি বছর এক দশকের মধ্যে তাদের সর্বনিম্ন পয়েন্টে নেমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

স্যামসাং ইলেকট্রনিকস তাদের সরবরাহকারীদের জানিয়েছে, আগামী বছর ২৪ কোটির বেশি স্মার্টফোন তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যা ২০২৩ সালের শুরুর দিকে দেয়া ক্রয়াদেশ পূর্বাভাসের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি।

স্যামসাংয়ের প্রক্ষেপণ অনুসারে, ২০২৩ সালে তুলনায় আগামী বছর গ্যালাক্সি জেড সিরিজের ফ্লাগশিপ ফোল্ডেবল স্মার্টফোন প্রায় ৮ শতাংশ বেশি উৎপাদন করবে। এছাড়া গ্যালাক্সি এ এবং গ্যালাক্সি এম সিরিজের সাশ্রয়ী মূল্যের ফোনগুলো ১০ শতাংশের বেশি উৎপাদন করবে।

স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছর গ্যালাক্সি এস আল্ট্রা মডেলের শিপমেন্ট দ্বিগুণ করার লক্ষ্য নিয়েছে তারা। কারণ হিসেবে ভোক্তার অধিক চাহিদার কথা উল্লেখ করা হয়েছে।

নিক্কেই এশিয়াকে একটি সূত্র জানিয়েছে, একাধিক চীনা স্মার্টফোন নির্মাতাও তাদের সরবরাহকারীদের কাছে তুলনামূলক শক্তিশালী পূর্বাভাসের কথা জানিয়েছে।

স্যামসাং ও অন্যান্য প্রায় সব অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদের সরবরাহকারী একটি সংস্থার এক নির্বাহী বলেন, ‘‌আমরা দেখছি সব অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা ২০২৪ সম্পর্কে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, স্যামসাং আগামী বছরের জন্য ক্রয়াদেশ যুক্ত করছে। কারণ, এটি এখনো হ্যান্ডসেট বাজারের বড় কোম্পানি। তাদের এমন পূর্বাভাস শিল্পটি পুনরুদ্ধারের বড় ইঙ্গিত।’

স্যামসাংয়ের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা চীনের অপ্পো আগামী বছর ১৫ কোটি ইউনিট উৎপাদনের পরিকল্পনা করছে, যা ২০২৩ সালের ১৪ কোটি ১০ লাখের চেয়ে ৬ শতাংশ বেশি।

হুয়াওয়ে টেকনোলজিস আবারো ফাইভ জি স্মার্টফোনের শিপিং শুরু করছে। ২০২৪ সালের জন্য ৭ কোটি হ্যান্ডসেট তৈরি করার পরিকল্পনা করছে তারা।

স্মার্টফোনের অন্যান্য উপাদান সরবরাহকারীদের একজন নির্বাহী বলেন, ‘‌বছরব্যাপী মন্দা থেকে এটিকে সম্পূর্ণ পুনরুদ্ধার বলা যাবে না। তবে অবশ্যই পুনরুদ্ধারের লক্ষণ দেখতে পাচ্ছি।’

কাউন্টারপয়েন্টের পূর্বাভাস অনুসারে, ২০২৩ সালের সব হ্যান্ডসেট শিপমেন্টের প্রায় ৪ শতাংশ ছিল জেনারেটিভ এআই স্মার্টফোন, যা পরের বছর প্রায় ৮ শতাংশ হবে। আর ২০২৭ সালের মধ্যে এটি ৪০ শতাংশ হবে।

সিউলের ইউজিন ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজের এক সিনিয়র বিশ্লেষক লি সেউং উ বলেন, ‘‌বিশ্বব্যাপী স্মার্টফোনের বাজার আগামী বছর সামান্য বৃদ্ধি পাবে। জেনারেটিভ এআই আগামী বছর বড় পরিবর্তন আনবে বলে আমি মনে করি না। যদিও এটি দীর্ঘমেয়াদে অবশ্যই ভালো খবর।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
টেলিকম

নেটওয়ার্ক সমস্যা: দায় কী শুধু মোবাইল অপারেটরদের?

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

নগদের প্রশাসককে সাবেক এমডির হুমকির অভিযোগ, থানায় জিডি
প্রযুক্তি সংবাদ

নগদের প্রশাসককে সাবেক এমডির হুমকির অভিযোগ, থানায় জিডি

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

এটাই নতুন ওয়ানপ্লাস জেড! ফিচারগুলি দেখে নিন
নির্বাচিত

এটাই নতুন ওয়ানপ্লাস জেড! ফিচারগুলি দেখে নিন

প্রযুক্তি পরামর্শ

দীর্ঘ ই-মেইল পড়ার সময় কমাবে জেমিনি

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 December 2023

২০২৪ সালে উৎপাদন বাড়াতে চায় অ্যান্ড্রয়েড নির্মাতারা

Techzoom.TV |
TechzoomTV