Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাপল ওয়াচের বিক্রি বন্ধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 December 2023
পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাপল ওয়াচের বিক্রি বন্ধ
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের (ইউএসআইটিসি) দেয়া এক রায়ের কারণে ওয়াচ সিরিজ-৯ ও ওয়াচ আলট্রা-২ বিক্রি বন্ধ করে দিয়েছে অ্যাপল। অন্য কোম্পানির নিবন্ধিত পেটেন্ট লঙ্ঘন করেছে টেক জায়ান্টটি, এমন অভিযোগের পর রায়টি আসে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ফেডারেল সার্কিট আদালতে আইটিসির রায় বাতিল করার জন্য আপিল করেছে অ্যাপল।

গতকাল মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সংস্থাটি জানায়, মার্কিন কাস্টমসের অনুমোদনের জন্য সিরিজ-৯ ও আলট্রা-২ ঘড়ির পুনরায় নকশা করা সংস্করণ আমদানির জন্য আইনি ও প্রযুক্তিগত উভয় বিকল্প অনুসরণ করছে।

একইদিন জরুরি আপিলে অস্থায়ী স্থগিতাদেশের অনুরোধ করে অ্যাপল। আগামী ১২ জানুয়ারি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। তবে আপিল চলমান অবস্থায় নিষেধাজ্ঞা জারি থাকবে।

অ্যাপল এক বিবৃতিতে জানায়, পণ্য ও পরিষেবা তৈরি করতে আমরা অক্লান্ত পরিশ্রম করি। এসব পণ্য ব্যবহারকারীদের জীবনকে প্রভাবিত করে। অ্যাপল ওয়াচের বিজ্ঞানসম্মত স্বাস্থ্য ও ফিটনেস পরিষেবার জন্য অনেক বছর কাজ করেছি আমরা। আমাদের মূল চালিকাশক্তি ক্লিনিকাল, ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং দল। আমরা ইউএসআইটিসির সিদ্ধান্ত ও এর ফলে বিক্রি বন্ধের আদেশের সঙ্গে একমত নই। যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের গ্রাহকদের কাছে অ্যাপল ওয়াচ সিরিজ-৯ ও আলট্রা-২ ফেরত আনার ব্যবস্থা নিচ্ছি।

গত অক্টোবরে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন রায় দেয় যে পালস অক্সিমিটার পেটেন্ট লঙ্ঘন করেছে অ্যাপল। মেডিকেল ডিভাইস নির্মাতা মাসিমো এ অভিযোগ তোলে।

অ্যামাজন ও বেস্ট বাইসহ অন্যান্য খুচরা বিক্রেতারা তাদের স্টোর ও অনলাইনে অ্যাপল ঘড়ির অবশিষ্ট স্টক বিক্রি করছে। তবে নিষেধাজ্ঞার কারণে আটকে গেছে অ্যাপলের পরবর্তী সরবরাহ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে প্রথমবার: ইন্ডাস্ট্রি-লিডিং ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে প্রথমবার: ইন্ডাস্ট্রি-লিডিং ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে দেশীয় পণ্যকে গুরুত্বের আহবান
প্রযুক্তি বাজার

চট্টগ্রামে ওয়ালটনের ‘ননস্টপ মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনে দেশীয় পণ্যকে গুরুত্বের আহবান

গেমারদের জন্য এলো আসুসের উচ্চগতিসম্পন্ন গেমিং গ্রাফিক্স কার্ড
প্রযুক্তি সংবাদ

গেমারদের জন্য এলো আসুসের উচ্চগতিসম্পন্ন গেমিং গ্রাফিক্স কার্ড

মার্কিন কোম্পানির উপর কর আরোপ করছে ফ্রান্স
নির্বাচিত

মার্কিন কোম্পানির উপর কর আরোপ করছে ফ্রান্স

মেসেঞ্জার অ্যাপ
নির্বাচিত

বন্ধ হচ্ছে ডেস্কটপের মেসেঞ্জার অ্যাপ

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন
প্রযুক্তি বাজার

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ
অর্থ ও বাণিজ্য

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 December 2023

পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রে অ্যাপল ওয়াচের বিক্রি বন্ধ

Techzoom.TV |
TechzoomTV