Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে হেইলো ব্র্যান্ডের তিন স্মার্টওয়াচ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 December 2023
দেশে হেইলো ব্র্যান্ডের তিন স্মার্টওয়াচ
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে হেইলো ব্র্যান্ডের নতুন তিনটি স্মার্টওয়াচ নিয়ে এসেছে পরিবেশক প্রতিষ্ঠান মোশন ভিউ। চলতি সপ্তাহ থেকেই স্মার্টওয়াচগুলো মোশন ভিউ-এর ফেইসবুক পেইজ এবং আউটলেট এ বিক্রি শুরু হয়েছে ।

বাজারে আসা নতুন স্মার্ট ওয়াচগুলো হলো- হেইলো ওয়াচ টু প্রো-কলিং স্মার্টওয়াচ, হেইলো আর এস ফোর ম্যাক্স এবং হেইলো সোলার প্রো। এসব স্মার্টওয়াচে রয়েছে উন্নত ও নতুন ফিচার, প্রিমিয়াম লুক এবং সেই সাথে বাজেট ফ্রেন্ডলি।

হেইলো ওয়াচ টু প্রো-কলিংয়ে রয়েছে ১.৮৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন ২৪০*২৮৪ পিক্সেল। স্মার্টওয়াচটির পুরো বডিই মেটালের। সাইডে রয়েছে একটি ছোট বাটন। এর উন্নতমানের সেন্সরে ব্লুটুথ সংযোগে কল করা, রিসিভ করা, হার্টরেট, ওয়ার্কআউট, রক্তে অক্সিজেন ও ঘুমের পরিমাণসহ নানা ধরনের অ্যাক্টিভিটি দেখা যাবে। পাশাপাশি রয়েছে ১০০টির বেশি স্পোর্টস মোড, ১২০+ ওয়াচফেইস। ফলে নিজের ছবি বা যেকোনো ছবি ওয়াচের ডিসপ্লেতে সেট করা যাবে। আর এর সাথে যে বিশেষ বৈশিষ্টটি স্মার্টওয়াচটিকে আরও বেশি অনন্য করে তুলেছে তা হলো- এই ওয়াচটিতে বাংলা সাপোর্ট করে। একবার ফুল চার্জে ৭ দিন পর্যন্ত এর ব্যাটারি লাইফ থাকবে। ৬ মাসের ব্র্যান্ড ওয়ারেন্টি রয়েছে এতে। হেইলো ফ্যান অ্যাপের মাধ্যমে স্মার্ট ওয়াচটি মোবাইলের সঙ্গে কানেক্ট করা যাবে । এত সব সুবিধাসহ দেশের বাজারে স্মার্টওয়াচটির দাম মাত্র ৩১৫০ টাকা।

হেইলো আর.এস ফোর ম্যাক্স ওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চির এইসডি ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন- ৩২০*৩৮০ পিক্সেল। ব্রাইটনেস বেশি হওয়াতে সূর্যের আলোতেও ডিসেপ্ল দেখতে কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না ।মেটালিক বডির সঙ্গে রয়েছে ম্যাগনেটিক সিলিকন বেল্ট। সাইডে রয়েছে ছোট একটি বাটন। এর উন্নতমানের সেন্সরে ব্লুটুথ সংযগে কল রিসিভ, হার্টরেট, ওয়ার্কআউট, ফিমেল হেলথ ,ক্যামেরা কন্ট্রোল রক্তে অক্সিজেন ও ঘুমের পরিমাণসহ নানা ধরনের অ্যাক্টিভিটি দেখা যাবে। এতেও রয়েছে শতাধিক স্পোর্টস মোড ও ওয়াচফেস। একবার ফুল চার্জে ২৫ দিন পর্যন্ত এটার ব্যাটারি লাইফ পাওয়া যাবে। ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৮ গ্রেডের ওয়াটার রেজিস্ট্যান্সি। ওয়াচটি কিনলে সাথে পাবেন ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। দেশে এটি বিক্রি হচ্ছে ৪৮৯৯ টাকায়।

হেইলো সোলার প্রো স্মার্টওয়াচটিতে রয়েছে ভাইব্রেন্ট ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের রেজ্যুলেশন- ৩২০*৩৮০ পিক্সেল। ব্রাইটনেস বেশি হওয়ায় সূর্যের আলোতেও ডিসেপ্ল দেখা যাবে কোনো ধরনের সমস্যা ছাড়াই। স্মার্টওয়াচটিতে পেয়ে যাবেন আলুমিনিয়াম অ্যালোয় বডির সাথে সিলিকন বেল্ট। সাইডে রয়েছে তিনটি বাটন। এই ওয়াচ দিয়েও কল রিসিভ, হার্টরেট, ওয়ার্কআউট, ফিমেল হেলথের মতো নানা ধরনের অ্যাক্টিভিটি পরিমাণ করা যায়। তবে ওয়াচটিতে একটি বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে, তা হলো ইমোশন বোঝা যায়। হেইলো ওয়াচ টু প্রো-কলিং স্মার্ট ওয়াচের মতো এই ওয়াচটিতেও রয়েছে বাংলা সাপোর্টেড সুবিধাসহ এআই ভয়েস সুবিধা। পাশাপাশি রয়েছে ১০৫ টির বেশি স্পোর্টস মোড ও ২০০+ ওয়াচ ফেইস। একবার ফুল চার্জে ২০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। ওয়াচটি কিনলে ক্রেতারা পাবেন ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। এর দাম ৫১৯৯ টাকা।

দেশব্যাপী ৬৪ জেলায় মোশন ভিউয়ের বিপণন চালু আছে। নিজস্ব ৫১টি ব্র্যান্ড আউটলেট, ৩ হাজারের অধিক রিটেইল ও অনলাইনে তাদের পণ্য পাওয়া যায়। সুনামধন্য বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অরিজিনাল স্মার্ট গ্যাজেট অফিসিয়াল ওয়ারেন্টিসহ বিক্রি করে আসছে মোশন ভিউ,তারমধ্যে স্মার্ট ওয়াচ, ইয়ারফোন, স্মার্ট টিভি, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স ইত্যাদি গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে এবং সেগুলোর ক্ষেত্রে পূর্ণ বিক্রয়োত্তর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে কোম্পানিটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টওয়াচহেইলো সোলার প্রো

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের ভারত সফরে কী চমক থাকছে!

আড়িপাতার নিয়মে আসছে পরিবর্তন, বাড়ছে বিটিআরসির ক্ষমতা
প্রযুক্তি সংবাদ

আড়িপাতার নিয়মে আসছে পরিবর্তন, বাড়ছে বিটিআরসির ক্ষমতা

অ্যান্ড্রয়েড ১৬ আপডেটে পিক্সেল ফোনে ত্রুটি, বিরক্ত ব্যবহারকারীরা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৬ আপডেটে পিক্সেল ফোনে ত্রুটি, বিরক্ত ব্যবহারকারীরা

৩৩ কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রির পরিকল্পনা স্যামসাংয়ের
প্রযুক্তি বাজার

৩৩ কোটি ৪০ লাখ স্মার্টফোন বিক্রির পরিকল্পনা স্যামসাংয়ের

আইসিটি সেক্টরে প্রধান নিরাপত্তা বলয় সাইবার সিকিউরিটি: ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন
প্রযুক্তি সংবাদ

আইসিটি সেক্টরে প্রধান নিরাপত্তা বলয় সাইবার সিকিউরিটি: ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন

চট্টগ্রামের অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট
ই-কমার্স

চট্টগ্রামের অনুষ্ঠিত হল দারাজ ফ্যান মিট

Load More

ট্রেন্ডিং টপিক

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি
নির্বাচিত

অনার ম্যাজিক ৯ সিরিজে থাকছে ১১,০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ এমপি ক্যামেরা ও এআরআরআই ভিডিও প্রযুক্তি

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভিতে বিনামূল্যে সিনেমা ও টিভি দেখার ৭ মাধ্যম

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 December 2023

দেশে হেইলো ব্র্যান্ডের তিন স্মার্টওয়াচ

Techzoom.TV |
TechzoomTV