Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি’র খোলা চিঠি: লেট’স মেক ইট রিয়েল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩ জানুয়ারি ২০২৪
রিয়েলমি’র প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি’র খোলা চিঠি: লেট’স মেক ইট রিয়েল
Share on FacebookShare on Twitter

দেখতে দেখতে শুরু হলো আরেকটি নতুন বছর। নতুন এ পথচলায় চ্যালেঞ্জিং ও আকর্ষণীয় এক ঘোষণা নিয়ে হাজির হলো তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। জনপ্রিয় এ স্মার্টফোন ব্র্যান্ডটি ২০২৪ সালকে আগামী পাঁচ বছরের জন্য রিব্র্যান্ডিংয়ের বছর হিসেবে ঘোষণা করেছে।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সম্প্রতি রিয়েলমি প্রেমীদের জন্য একটি খোলা চিঠি লেখেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কাই লি। সেখানে তিনি ব্র্যান্ডটির নতুন স্লোগান ঘোষণা করেন, ‘মেক ইট রিয়েল’। চিঠিতে রিয়েলমি’র নতুন মিশন, ব্র্যান্ড পজিশনিং ও স্পিরিটের সঙ্গে নতুন স্লোগানটির ঘনিষ্ঠতা সম্পর্কে গ্রাহকদের স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে।

‘মেক ইট রিয়েল’ স্লোগানটি রিয়েলমি’র ‘ডেয়ার টু লিপ’ ভাবনারই বহিঃপ্রকাশ, যেখানে তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীদের গুরুত্ব দেয়া হয়েছে। তাদের দৈনন্দিন লাইফস্টাইলের সঙ্গে মানানসই সকল সুযোগ-সুবিধা নিশ্চিতে এবার আরও মনোযোগী রিয়েলমি।

আগামী পাঁচ বছরের এই রিব্র্যান্ডিং যাত্রার শুরুতে- রিয়েলমি কৌশলগতভাবে নিজের ব্র্যান্ড পজিশন ট্রেন্ডি-ভিত্তিক হতে বর্ধিত করে আরো বৃহত্তর পরিসরে বিস্তৃত করবে। রিয়েলমি এমন একটি প্রযুক্তি ব্র্যান্ড হতে প্রতিশ্রুতিবদ্ধ যা কি না তরুণদের টেক-চাহিদা আরো ভালোভাবে উপলব্ধি ও তা পূরণ করতে সক্ষম হয়।

তীব্র প্রতিযোগিতামূলক স্মার্টফোনের বাজারে প্রতিষ্ঠিত হওয়া রিয়েলমি, ব্র্যান্ডটির অগ্রগামী স্মার্টফোন প্রযুক্তি বা ‘লিপ-ফরওয়ার্ড’ পারফরম্যান্স এবং ডিজাইনের মাধ্যমে দ্রুতই বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারীর মধ্যে নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। বিশ্বজুড়ে তরুণ ব্যবহারকারীদের জন্য আরও উন্নত প্রযুক্তি এবং ডিজাইন নিয়ে আসার একটি কার্যকর কৌশল গ্রহণের মাধ্যমে রিয়েলমি পাঁচ বছরেই তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় নিজের অবস্থান পোক্ত করেছে।

এছাড়াও, পারফরম্যান্স, ফটোগ্রাফি ও ডিজাইন- এ তিনটি বিষয়ে রিয়েলমি পণ্যের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ করতে কাজ করবে। গবেষণা ও উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করার পাশাপাশি ৩০টিরও বেশি শীর্ষস্থানীয় প্রযুক্তি অংশীদারদের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাবে স্মার্টফোন প্রতিষ্ঠানটি।

শুভেচ্ছাবার্তা ও চিঠিতে স্কাই লি বলেন, “রিয়েলমি এখন ব্র্যান্ডের দৃষ্টিভঙ্গি ‘অপরচুনিটি-অরিয়েন্টেড’ থেকে ‘ব্র্যান্ড-অরিয়েন্টেড’ ভাবনায় পরিবর্তন করবে এবং সামনের দিনগুলোতে এটিই হবে স্মার্টফোনটির বিকাশের কৌশলগত ভিত্তি। যেহেতু আমরা এ বিষয়টি নিয়ে কেবলমাত্রই কাজ করা শুরু করেছি, তাই ব্র্যান্ডের নতুন মিশন নিয়ে আমাদের কাজ করার আরো অনেক সুযোগ রয়েছে। নতুন এই রিব্র্যান্ডিং উদ্যোগ ব্র্যান্ডের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং এটির বিস্তারে আমাদের পথ দেখাবে, যা বিশ্বের আরও বেশি অঞ্চল, বাজার, এবং তরুণ ব্যবহারকারীদের সঙ্গে রিয়েলমিকে আরও কার্যকরভাবে যুক্ত করতে সাহায্য করবে।”

পাঁচ বছরের ব্র্যান্ড অ্যাসেট এবং তরুণ ব্যবহারকারীদের স্বীকৃতিকে সঙ্গে নিয়ে, রিয়েলমি আগের তুলনায় ব্র্যান্ড এক্সপেরিয়েন্স এবং প্রোডাক্ট এক্সপেরিয়েন্সের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। যাতে তরুণ স্মার্টফোন ব্যবহারকারীদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব হয়। শুরুটা অসম্ভব হলেও সম্ভব করতে এর মানদণ্ড বৃদ্ধি করা হয়েছে।

অনন্য উদ্ভাবনের মাধ্যমে একটি সমৃদ্ধ ভবিষ্যত তৈরির প্রচেষ্টায়, রিয়েলমি এনেছে একটি অসাধারণ প্রোডাক্ট সিরিজ। এক্ষেত্রে এর দূরদর্শী ‘সিম্পলি বেটার’ ও ‘নো লিপ, নো লঞ্চ’’ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। স্মার্টফোনটির জিটি সিরিজ নেক্সট-লেভেল পারফরম্যান্স ফ্ল্যাগশিপ হিসেবে স্বীকৃত, অন্যদিকে নম্বর সিরিজটি নেক্সট-জেন ইমেজিং এক্সিলেন্সকে ভিন্নভাবে উপস্থাপন করে। প্রয়োজন পূরণের দিকে বেশি গুরুত্ব দিয়ে রিয়েলমি’র সি সিরিজটি এসেনশিয়াল প্লাস হিসেবে নিজেকে তুলে ধরে। স্মার্টফোন প্রতিষ্ঠানটির এমন একটি প্রযুক্তিগত ল্যান্ডস্কেপ তৈরির লক্ষ্য রয়েছে, যা হবে একাধারে উন্নত ও ব্যবহারকারীদের উপযোগী।

Tags: ডেয়ার টু লিপমেক ইট রিয়েলরিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ম্যাক্রো ফটোগ্রাফি ও ট্রিপল ক্যামেরার বাজেট ফোন এ১৬
নির্বাচিত

ম্যাক্রো ফটোগ্রাফি ও ট্রিপল ক্যামেরার বাজেট ফোন এ১৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা
নির্বাচিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুয়াওয়ের মামলা

৩০০ রুপির লোশন অর্ডার করে পেলেন ১৬ হাজারের ইয়ার বাডস
প্রযুক্তি সংবাদ

৩০০ রুপির লোশন অর্ডার করে পেলেন ১৬ হাজারের ইয়ার বাডস

যে ৩ জন হলেন অপোর অ্যাম্বাসেডর
নির্বাচিত

যে ৩ জন হলেন অপোর অ্যাম্বাসেডর

১৪৬ কলেজ-বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই নেটওয়ার্ক চালু
প্রযুক্তি সংবাদ

১৪৬ কলেজ-বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই নেটওয়ার্ক চালু

দেশের বাজারে লেনোভোর নতুন ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে লেনোভোর নতুন ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix