Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪
আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
Share on FacebookShare on Twitter

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শ্রদ্ধা জানিয়েছেন। আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। পরে সাভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে তৃতীয় বারের মতো প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন জুনাইদ আহমেদ পলক। আগের দুই মেয়াদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যযোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব পালন করেন। তৃতীয় মেয়াদে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের সাথে এ বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা যে আমাকে তরুণ বয়সে তিন-তিনবার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি এটা আস্থা সততা এবং নিষ্ঠার সাথে পালন করে তাঁর মর্যাদা রাখতে চাই।”

পলক ২০১৪ সালের জানুয়ারিতে মাত্র ৩৩ বছর বয়সে বাংলাদেশের ইতিহাসে সরকারের সর্বকনিষ্ঠ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব লাভ করেন। এর আগে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাত্র ২৮ বছর বয়সে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চতুর্থ বারের মতো জাতীয় সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং প্রাইভেট মেম্বারস বিল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ২০০৯ সাল থেকে বাংলাদেশ ক্যারাম ফেডারেশনের সভাপতি এবং ২০১১ সাল থেকে আন্তর্জাতিক ক্যারাম ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংসদীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ থেকে ২০১৮ এবং ২০১৮ থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত একটানা দুই মেয়াদে তথ্যযোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এবং নির্বাচনকালীন সময়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর দিকনির্দেশনায় তার ভূমিকা দেশে তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হিসেবে ঐতিহাসিক মাইল ফলক হয়ে থাকবে।

জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের দায়িত্ব গ্রহণের পর সারাদেশে ১৮,০০০টিরও বেশি সরকারি অফিসকে একটি ডেডিকেটেড হাই স্পিড ইন্ট্রানেটের আওতায় আনা হয়।,

২৫,000টি সরকারি ওয়েবসাইট নিয়ে গঠিত বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল তার নেতৃত্বেই তৈরি হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আইটিইউ থেকে আইসিটিস টেকসই উন্নয়ন পুরস্কার এবং WITSA থেকে পাবলিক সার্ভিস পুরস্কারে ভূষিত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

দক্ষতা, সৃজনশীলতার কারণে নারীরা কর্মক্ষেত্রে ভাল করছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

‘শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করতে না পারলে টিকে থাকা কঠিন’

উইসিস/ডব্লিউএসআইএস অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের প্রকল্প সিবিভিএমপি
প্রযুক্তি সংবাদ

উইসিস/ডব্লিউএসআইএস অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের প্রকল্প সিবিভিএমপি

সম্ভব না কে সম্ভাবনায় রূাপান্তর করেছেন বঙ্গবন্ধু ও তার কন্যা: পলক
প্রযুক্তি সংবাদ

সম্ভব না কে সম্ভাবনায় রূাপান্তর করেছেন বঙ্গবন্ধু ও তার কন্যা: পলক

ডিভাইসের মূল্য না কমিয়ে ইন্টারনেট বিনা মূল্যে দিলেও লাভ নেই
টেলিকম

ডিভাইসের মূল্য না কমিয়ে ইন্টারনেট বিনা মূল্যে দিলেও লাভ নেই: মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

অনলাইন টিকিট’ দিয়েই ভ্রমণ করা যাবে ট্রেনে
প্রযুক্তি সংবাদ

অনলাইন টিকিট’ দিয়েই ভ্রমণ করা যাবে ট্রেনে

১৪  এপিল আসছে ওয়ানপ্লাস ৮ প্রো, জেনেনিন স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

১৪ এপিল আসছে ওয়ানপ্লাস ৮ প্রো, জেনেনিন স্পেসিফিকেশন

Load More

ট্রেন্ডিং টপিক

আইএমইআই পরিবর্তন চক্রের সোহেল, আবু সাঈদসহ ৫ সদস্য গ্রেফতার
বিবিধ

আইএমইআই পরিবর্তন চক্রের সোহেল, আবু সাঈদসহ ৫ সদস্য গ্রেফতার

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’
পাঁচমিশালি

জুলাইয়ে আসছে অপো রেনো ১৬ সিরিজ, সাশ্রয়ী মূল্যে মিলতে পারে ‘রেনো ১৬সি’

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’
প্রযুক্তি সংবাদ

আইওএস ২৭ বেটা ২ উন্মোচন: আইফোনে আসছে আরও শক্তিশালী ‘অ্যাপল ইন্টেলিজেন্স’

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার
নির্বাচিত

সাশ্রয়ী মূল্যে এআই স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা মেটার

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়
নির্বাচিত

পুরানো অ্যানড্রয়েড ফোন নতুনের মতো ফাস্ট করার ৫টি সহজ উপায়

সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহার করতে করতে অ্যানড্রয়েড ফোনের...

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’

বাংলাদেশের স্মার্টফোন নীতিতে প্রতিযোগিতামূলক অফিসিয়াল বাজার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

বাংলা কিউআর কোড ব্যবহারে কী কী সুবিধা মিলবে

ফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

ফোনের ব্যাটারি দ্রুত শেষ হচ্ছে, চার্জ করার সঠিক নিয়ম জেনে নিন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জানুয়ারি ২০২৪

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

Techzoom.TV |
TechzoomTV