Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪
৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা: আইএমএফ

The Unitree B2 robot is displayed during the CES tech show Tuesday, Jan. 9, 2024, in Las Vegas. (AP Photo/Ryan Sun)

Share on FacebookShare on Twitter

চাকরির বাজারে ক্রমশ মানুষের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), যা প্রায় ৪০ শতাংশ চাকরিকে প্রভাবিত করবে। এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ।

এআই-র প্রভাবে বৈশ্বিক বৈষম্য পরিস্থিতি আরো তীব্র হবে বলে ধারণা করছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা।

আজ সোমবার (১৫ জানুয়ারি) সুইজারল্য়ান্ডের দাভোসে শুরু হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর আগেই ওয়াশিংটনে একটি সাক্ষাৎকারে এআই প্রসঙ্গে মন্তব্য করেন জর্জিয়েভা।

তিনি বলেন, এআই ব্যবহারের কারণে সৃষ্ট সামাজিক সংকট আরো জোরদার হওয়ার আগে এর মোকাবেলায় নীতিনির্ধারকদের ভাবতে হবে।

আইএমএফের বিশ্লেষণে বলা হয়েছে, চাকরির একটি বৃহৎ অংশকে প্রভাবিত করবে এআই। উন্নত অর্থনীতির দেশে এ প্রভাব ৬০ শতাংশ পর্যন্ত।

প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে শ্রমের চাহিদা কমতে পারে বৈশ্বিক উৎপাদনে। ফলে অনেকেই চাকরিচ্যুত হবে বলে শঙ্কা প্রকাশ করেছে আইএমএফ।

অবশ্য নিম্ন আয়ের দেশের চাকরি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ২৬ শতাংশ। কারণ এসব দেশে এমন প্রযুক্তি কাজে লাগানোর মতো দক্ষ জনশক্তির অভাব রয়েছে। তবে উচ্চ আয়ের দেশগুলোর সঙ্গে নিম্ন আয়ের দেশের বৈষম্য আরো তীব্র হতে পারে।

আইএমএফ বলছে, এআই-র কারণে যেমন চাকরি চলে যেতে পারে, আবার কাজকে আরো সহজ করেও তুলতে পারে। উচ্চ আয়ের ও তরুণ কর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মজুরিতে অসামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি দেখতে পেলেও নিম্ন আয়ের ও বয়স্ক কর্মীরা পিছিয়ে পড়তে পারেন।

ক্রিস্টেলিনা জর্জিয়েভা বলেন, আমাদের উচিত নিম্ন আয়ের অর্থনীতিগুলোকে সাহায্য করা, যাতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিতে পারে। তাই এ প্রযুক্তি কিছুটা ভয়ের হলেও একই সঙ্গে প্রচুর সুযোগও রয়েছে।

দুই ধরনের অর্থনীতির তুলনা করলে দেখা যায়, নিম্ন আয়ের দেশগুলোতে মজুরি নির্ধারণে ব্যাপক বৈষম্য সৃষ্টি হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হতে পারে এসব দেশের বয়স্ক কর্মীরা।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সমাজে এমন বৈষম্য একসময় মানবজাতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।

অবশ্য প্রযুক্তির বৈশ্বিক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা নতুন কিছু নয়। এ নিয়ে প্রস্তুতি নিয়েছে অনেক দেশ। যেমন গত মাসে ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এআই ব্যবহার নিয়ন্ত্রণে বিশ্বের প্রথম বিস্তৃত আইন নিয়ে একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ
নির্বাচিত

ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ

গ্রেপ্তারের পর ‘ধামাকা শপিংয়ের’ চেয়ারম্যান এম. আলী কারাগারে
ই-কমার্স

গ্রেপ্তারের পর ‘ধামাকা শপিংয়ের’ চেয়ারম্যান এম. আলী কারাগারে

তরুণ উদ্যোক্তারা জায়গা পাবে ২৮ হাইটেক পার্কে
নির্বাচিত

তরুণ উদ্যোক্তারা জায়গা পাবে ২৮ হাইটেক পার্কে

এসইও শিখুন!
কিভাবে করবেন

যেভাবে হবেন এসইও এক্সপার্ট

নতুন এই হেলমেট বাইক চালানোর সংজ্ঞাই বদলে দিতে পারে!
অটোমোবাইল

নতুন এই হেলমেট বাইক চালানোর সংজ্ঞাই বদলে দিতে পারে!

টেসলায় “শীঘ্রই আসছে” ডিজনি প্লাস
অটোমোবাইল

টেসলায় “শীঘ্রই আসছে” ডিজনি প্লাস

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হামলার নতুন লক্ষ্য সরবরাহ শৃঙ্খল বাড়ছে ব্যবসায়িক ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

সাইবার হামলার নতুন লক্ষ্য সরবরাহ শৃঙ্খল বাড়ছে ব্যবসায়িক ঝুঁকি

শাওমির কারখানায় হিউম্যানয়েড রোবট
নির্বাচিত

শাওমির কারখানায় হিউম্যানয়েড রোবট

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোল্ডএবল স্ক্রিন ভাঁজহীন, দ্বিগুণ স্থায়িত্ব

টেকজুমে নিউজ প্রকাশের পর ভুক্তভোগী শিক্ষার্থীকে টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি
নির্বাচিত

টেকজুমে নিউজ প্রকাশের পর ভুক্তভোগী শিক্ষার্থীকে টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষাব্যবস্থার সংস্কার, প্রশ্নফাঁস রোধের পর ক্রমেই জোরালো হচ্ছে...

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে

মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জানুয়ারি ২০২৪

৪০ শতাংশ চাকরিতে প্রভাব ফেলবে কৃত্রিম বুদ্ধিমত্তা: আইএমএফ

Techzoom.TV |
TechzoomTV