Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দার মুখে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 January 2024
দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দার মুখে অ্যাপল
Share on FacebookShare on Twitter

প্রায় ১৭ বছর আগে প্রথম আইফোন উন্মোচন করে অ্যাপল। গান বাজানো ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনে। এরপর কোম্পানিটি দ্রুত প্রযুক্তি খাতের অন্যতম কোম্পানি হয়ে উঠেছে। কিন্তু দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দার মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের এই কোম্পানি। খবর স্কাই নিউজ।

প্রায় ১৭ বছরেরও বেশি সময় ধরে আইফোনের মাধ্যমে বাজারে শীর্ষ স্থান দখলে রেখেছে অ্যাপল। ২০২৩ সালে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৩ ট্রিলিয়ন ডলার মূল্যের কোম্পানিও হয়ে ওঠে এটি। তবে সুদিন অনেকটাই পেছনে ফেলে এসেছে অ্যাপল। প্রযুক্তি খাতে প্রতিযোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া জীবনযাপন ব্যয় বেড়ে যাওয়ায় গ্রাহক পর্যায়ে চাহিদা হ্রাস, বিভিন্ন দেশের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ও আইনি জটিলতা বাধা হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে কোম্পানিটি এখন সবচেয়ে বড় মন্দার মুখে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছরের শুরুতে ওয়াল স্ট্রিটের বিশ্লেষকরা অ্যাপলের শেয়ারে নিম্নমুখী হওয়ার বিষয়ে দ্বিতীয়বার পূর্বাভাস দিয়েছেন। যে কারণে পুরো বছর বাজার পরিস্থিতি কেমন হবে সে বিষয়ে দুশ্চিন্তায় রয়েছেন বিনিয়োগকারীরা।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রে ইচ্ছাকৃতভাবে কিছু আইফোনের গতি কমিয়ে দেয়ায় দীর্ঘদিন ধরে চলমান ক্লাস অ্যাকশন মামলায় গ্রাহকদের ৫০ কোটি ডলার দেয়া শুরু করেছে অ্যাপল। এছাড়াও সবচেয়ে প্রভাবশালী এআই ব্যবস্থা বিকাশের জন্য অন্যান্য প্রযুক্তি জায়ান্টের মধ্যে চলমান প্রতিযোগিতায়ও অংশ নেয়নি কোম্পানিটি। বিশ্লেষকরা বলছেন, এমন পদক্ষেপের কারণেই বিশ্বের বৃহত্তম কোম্পানির প্রতিযোগিতায় ওপেনএআইয়ের প্রধান সমর্থক মাইক্রোসফটের কাছে হেরে গেছে অ্যাপল।

অনেকে এ যুক্তিও দিয়েছেন যে স্মার্টফোন বাজারের পরিপক্বতা কোম্পানিটির জন্য নতুন চ্যালেঞ্জ। কারণ এটি গ্রাহকের মনোভাব পরিবর্তন করছে বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক গবেষণা কোম্পানি সিসিএস ইনসাইটের প্রধান বিশ্লেষক বেন উড বলেন, ‘গত দশক বা তারও বেশি সময় ধরে স্মার্টফোনের বাজার বদলেছে সমস্ত স্বীকৃতির বাইরে।’ –

তিনি আরো বলেন, ‘এটি মানুষের দৈনন্দিন পণ্যের মতো হয়ে গেছে। স্মার্টফোন এখন এমন একটি জিনিস যা মানুষের কাছে থাকতেই হবে এবং অনেক সময় ধরে তারা এটি সঙ্গেও রাখছে।’

অন্য বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন, অ্যাপলের ইকোসিস্টেম অ্যাপ, পরিষেবা এবং অন্যান্য প্রযুক্তিতেই গ্রাহক ফিরে আসবেন। প্রযুক্তি বিশ্লেষক ও লেখক চার্লস আর্থার বলেন, ‘আইফোন বিক্রি কমলেও মানুষের হাতে এখনো আইফোন রয়েছে। যার অর্থ, তাদের কাছে ক্লাউড স্টোরেজ, অ্যাপল টিভি প্লাস, ফিটনেস অ্যাপ্লিকেশন ও এ ধরনের নানা পরিষেবা বিক্রি করতে পারে অ্যাপল।’

ফেব্রুয়ারি মাসটি অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ হবে বলেও স্কাইনিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিনিয়োগকারীরা মাসের শুরুতে আর্থিক ফল প্রকাশের জন্য অপেক্ষা করছেন। আগের বছরের বড়দিনের সময়ের হিসাবে, টানা পঞ্চম প্রান্তিকে কোম্পানির রাজস্ব কমেছে কিনা তা নিশ্চিত করবে আর্থিক প্রতিবেদন। আগামী মাসে অ্যাপলের নতুন পণ্য ভিশন প্রো অগমেন্টেড রিয়ালিটি হেডসেট যুক্তরাষ্ট্রের বাজারে আনা হবে। এর দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে ৩ হাজার ডলার। প্রযুক্তিবিদদের মতে এ উন্মোচনই প্রমাণ করবে যে বিভিন্ন ধারণা দিয়ে বাজার বদলে দিতে অ্যাপল সক্ষম কিনা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস ১৩: বাজার মাতাতে দুর্দান্ত স্মার্টফোন আনছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

ওয়ানপ্লাস ইউজারদের জন্য সুখবর, ফোনের সমস্যা মেটাতে চলে এল নতুন সফটওয়্যার আপডেট

এক্সপার্ট
ই-কমার্স

ফ্লাইট এক্সপার্টের পতন: গ্রাহকের অগ্রিম টাকায় ফের আস্থার সংকট

আইফোনে নেমড্রপ ফিচার যেভাবে ব্যবহার করবেন
প্রযুক্তি পরামর্শ

আইফোনে নেমড্রপ ফিচার যেভাবে ব্যবহার করবেন

এক চার্জে ২৮ ঘণ্টা চলবে ইয়ারবাড
নির্বাচিত

এক চার্জে ২৮ ঘণ্টা চলবে ইয়ারবাড

অনির্দিষ্টকাল বন্ধ এনআইডি সেবা
নির্বাচিত

অনির্দিষ্টকাল বন্ধ এনআইডি সেবা

দারাজের ‘১১.১১’ ক্যাম্পেইনে একদিনে ২৯ লাখ ক্রেতা
ই-কমার্স

দারাজের ‘১১.১১’ ক্যাম্পেইনে একদিনে ২৯ লাখ ক্রেতা

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক
প্রযুক্তি সংবাদ

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 January 2024

দুই দশকের মধ্যে সবচেয়ে বড় মন্দার মুখে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix