Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্টওয়াচেই দেখতে পারবেন সিনেমা-ওয়েব সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 January 2024
স্মার্টওয়াচেই দেখতে পারবেন সিনেমা-ওয়েব সিরিজ
Share on FacebookShare on Twitter

স্মার্টওয়াচকে বলা হয় স্মার্টফোনের বিকল্প। অর্থাৎ স্মার্টফোনে যত কাজ করা যায় তার প্রায় সবই করা যায় স্মার্টওয়াচে। সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে শুরু করে ব্লুটুথ কলিং, গান শোনা, স্বাস্থ্যের খেয়াল রাখা কি করে না স্মার্টওয়াচ। এবার স্মার্টওয়াচ থেকেই দেখতে পারবেন পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ।

স্মার্টওয়াচ উৎপাদনকারী কোম্পানি ফায়ার বোল্ট নিয়ে এলো তাদের নতুন স্মার্টওয়াচ ফায়ার বোল্ট ড্রিম রিস্টফোন। অ্যান্ড্রয়েড সিস্টেমে কাজ করা এই ডিভাইসটির বিশেষ বিষয় হল, আপনি এতে ৪জি এলটিই কানেকশনের সাপোর্ট পাবেন। অর্থাৎ কব্জিতে পরে থাকা এই ফোনে আপনি ওটিটি অ্যাপগুলোও অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ হাতে পরেই দেখতে পারবেন সিনেমা, ওয়েব সিরিজ।

ফোনের মতো, আপনি এই স্মার্টওয়াচে পাবেন গুগল প্লে স্টোর। স্টোর থেকে আপনি এই রিস্টফোনে আপনার পছন্দের অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কোম্পানির দাবি, এই রিস্টফোনটিতে সমস্ত ফাংশন থাকবে, যা একটি সাধারণ স্মার্টফোনে থাকে। এর মাধ্যমে স্মার্টফোন পেয়ার না করেও কল করা যাবে।

এই ফায়ার বোল্ট ড্রিম রিস্টফোনে ৬০ হার্জ রিফ্রেশ রেট এবং ৬০০ নিটস ব্রাইটনেস লেভেল সহ ২.০২ ইঞ্চি স্ক্রিন রয়েছে। আর্ম কর্টেক্স এ৭ এমপি কোয়াড-কোর চিপসেট ব্যবহার করা হয়েছে, এই ডিভাইসটিতে 2 জিবি র্যাম ও ১৬ জিবি স্টোরেজ রয়েছে।

রিস্টফোনটি স্মার্টওয়াচটিতে অ্যান্ড্রয়েড ৮.১-এ কাজ করে। কানেকশনের জন্য, ৪জি এলটিই (ন্যানো সিম), ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও আপনি গুগল প্লে স্টোরের মাধ্যমে জি-মেইল, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, জোমাটো, মিন্ট্রার মতো জনপ্রিয় অ্যাপগুলো ইনস্টল করতে পারেন।

নিজের পছন্দমতো গেমও খেলতে পারবেন এই রিস্টফোনে। ফোনটিতে সাবওয়ে সার্ফার, টেম্পল রান এবং ক্যান্ডি ক্রাশের মতো জনপ্রিয় গেমগুলো সাপোর্ট করে। এমনকি এতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও-এর মতো ওটিটি অ্যাপও রয়েছে। ফলে আপনি ঘড়িতেই দেখতে পারবেন নিজের পছন্দের সিনেমা, ওয়েব সিরিজ।

এতে একটি ৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, এই ডিভাইসের ব্যাটারি ফুল চার্জে ৩৬ ঘণ্টা পর্যন্ত চলতে পারে। এই নতুন রিস্টফোনটিতে আপনি ১২টি স্ট্র্যাপের অপশন পাবেন। বিভিন্ন রঙের জন্য বিভিন্ন দাম। ভারতীয় বাজারে এই রিস্টফোনটির দাম ৫ হাজার ৯৯৯ রুপি থেকে ৬ হাজার ৪৯৯৯ রুপি পর্যন্ত রাখা হয়েছে। কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও, আপনি এই কব্জি ফোনটি ফ্লিপকার্ট এবং দেশের বিভিন্ন দোকান থেকে কিনতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে ফ্রেম তৈরি করবেন কিভাবে
নির্বাচিত

ফেসবুকে ফ্রেম তৈরি করবেন কিভাবে

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’
নির্বাচিত

বাংলাদেশে আসছে ইনফিনিক্সের ল্যাপটপ ‘ইনবুক’

জুমের বিকল্প পাঁচ ভিডিও কনফারেন্সিং অ্যাপ
নির্বাচিত

জুমের বিকল্প পাঁচ ভিডিও কনফারেন্সিং অ্যাপ

কেমন হবে সিক্স জি প্রযুক্তি?
টেলিকম

সিক্সজি নেটওয়ার্ক উন্নয়নে কাজ করবে রাশিয়া

১৩ মিনিটে ফুল চার্জ!
নির্বাচিত

১৩ মিনিটে ফুল চার্জ!

সব নির্মাতার ইউটিউব লাইভস্ট্রিমেই থাকবে ‘অটো ক্যাপশন’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনে ইউটিউবের নতুন সুবিধা

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়ন ও বিটিআরসির স্পেকট্রাম মূল্য নির্ধারণ
টেলিকম

তরঙ্গ নবায়নে অপারেটরদের হাজার কোটি টাকার ছাড়, গ্রাহকসেবার নিশ্চয়তা কোথায়?

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়
বিবিধ

ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায়

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 January 2024

স্মার্টওয়াচেই দেখতে পারবেন সিনেমা-ওয়েব সিরিজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix