Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে ভিডিও গেমাররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 20 January 2024
শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে ভিডিও গেমাররা
Share on FacebookShare on Twitter

মাত্রাতিরিক্ত বা সহ্য ক্ষমতার বাইরে থাকা সবকিছুই ক্ষতিকর। এর মধ্যে শব্দ অন্যতম। অনেকে বেশি শব্দে গান শোনা বা গেম খেলতে পছন্দ করে। এতে নিজের পাশাপাশি অন্যদের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশি। যেসব গেমার নিয়মিত বেশি শব্দে ভিডিও গেম খেলে তাদের স্থায়ীভাবে শ্রবণশক্তি হারানোর শঙ্কা রয়েছে। সম্প্রতি এক গবেষণা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়, গেমাররা দীর্ঘ সময় অতিরিক্ত ভলিউমে গেম খেলার মাধ্যমে নিজেদের শ্রবণশক্তিকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলছে, যা তাদের শ্রবণশক্তির অপরিবর্তনীয় ক্ষতি করে টিনিটাসে পর্যন্ত আক্রান্ত করতে পারে। মূলত চারদিক নিস্তব্ধ থাকার পরও কানে অস্বাভাবিক শব্দ শোনার এ সমস্যাকে টিনিটাস রোগ বলা হয়।

বিএমজে পাবলিক হেলথে প্রকাশিত এ গবেষণাপত্রে ১৪টি গবেষণা পর্যালোচনা করা হয়েছে। যেখানে মোট ৫০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে। এতে দেখা যায়, বেশির ভাগ গেমাররা গেমিংয়ের সময় ভলিউম অনিরাপদ স্তরে রেখে গেমিং করে থাকে। যদি গেমাররা নিরাপদ ভলিউম স্তরে সাইন্ড কমিয়ে এনে গেমিং করে তাহলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

গবেষণায় বলা হয়, দীর্ঘ সময় অতিরিক্ত ভলিউমে গেমিং করা ব্যক্তির শ্রবণশক্তি হারানোর অন্যতম কারণ হিসেবে পাওয়া গেছে। এজন্য গবেষকরা গেমারদের এ বিষয়ে আরো জনসচেতনতামূলক প্রচারণা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী, প্রাপ্তবয়স্ক কেউ সপ্তাহে ৪০ ঘণ্টা ৮০ ডেসিবেল (ডিবি) শব্দ মাত্রা নিরাপদে সহ্য করতে পারবে। তবে এ স্তরের বাইরে দীর্ঘ সময় উচ্চ বা অতিরিক্ত ভলিউমে গেমিং করা হলে তা শ্রবণশক্তির ক্ষতি করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের সপ্তাহে ৪ ঘণ্টা ৮৫ ডেসিবেল এবং সর্বোচ্চ সপ্তাহে ১ ঘণ্টা ১৫ মিনিট ৯০ ডেসিবেল মাত্রার মধ্যে গান শুনতে পারেন। তবে শিশু-কিশোরদের ক্ষেত্রে এ শব্দের সীমা আরো কম।

গবেষণায় দেখা গেছে, কিছু শুটিংনির্ভর অ্যাকশন গেমে গড় শব্দের মাত্রা ৮৮ দশমিক ৫ থেকে ৯১ দশমিক ২ ডেসিবলের মতো থাকে। কিছু ক্ষেত্রে তা ১১৯ ডেসিবল পর্যন্ত পৌঁছে যায়। তিনটি পৃথক গবেষণায় দেখা গেছে, মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি সময় অতিরিক্ত ভলিউমে ভিডিও গেম খেলে থাকে। যদিও গবেষণাটি গেমিং ও শ্রবণ সমস্যার মধ্যকার একটি সংযোগ তুলে ধরেছে। গবেষকরা আরো বিস্তারিত গবেষণার প্রয়োজনীয়তাও স্বীকার করেছেন।

গবেষকরা জানান, সীমিত তথ্যের ভিত্তিতে বলা যায় অতিরিক্ত ভলিউমে দীর্ঘমেয়াদি গেমিং করা হলে গেমারদের শ্রবণশক্তির জন্য স্থায়ী সমস্যা তৈরি করতে পারে। তাই গবেষণাটির লেখকরা গেমারদের নিরাপদ শব্দ মাত্রায় গেমিং করার জন্য সামাজিক সচেতনতামূলক প্রচারণা বাড়ানোর সুপারিশ করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমার

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তায় ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার দুরন্ত ফোন
প্রযুক্তি সংবাদ

আর কমদামি স্মার্টফোন তৈরি করবে না স্যামসাং!

বিশ্বজুড়ে পিসি, ট্যাবলেট ও মোবাইল ফোন সরবরাহ বাড়বে
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে পিসি, ট্যাবলেট ও মোবাইল ফোন সরবরাহ বাড়বে

অন্ধকারে ঝকঝকে ছবি তুলতে আসছে ১০৮ এমপি আইএসওসেল এইচএম৩ ক্যামেরা সেন্সর
প্রযুক্তি সংবাদ

অন্ধকারে ঝকঝকে ছবি তুলতে আসছে ১০৮ এমপি আইএসওসেল এইচএম৩ ক্যামেরা সেন্সর

বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ ওয়াটারপ্রুফ’ ফোন আনল অপো
নির্বাচিত

বিশ্বের প্রথম ‘সম্পূর্ণ ওয়াটারপ্রুফ’ ফোন আনল অপো

বিশ্ববিদ্যালয়ে বছরে ৩০ কোটি ডলারের তহবিল হুয়াওয়ের
নির্বাচিত

হুয়াওয়ের ওপর অযৌক্তিক দমন থামাও: যুক্তরাষ্ট্রকে চীন

হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে
প্রযুক্তি সংবাদ

হয়রানি ঠেকাতে ওয়ারেন্ট সমন যাবে অনলাইনে

Load More

ট্রেন্ডিং টপিক

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ
সোশ্যাল মিডিয়া

সাত মাসে দেশে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার হয়েছে ৮৭ শতাংশ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 January 2024

শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে ভিডিও গেমাররা

Techzoom.TV |
TechzoomTV