Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক্স৯বি দিয়ে বাজার মাত করলো অনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 January 2024
এক্স৯বি দিয়ে বাজার মাত করলো অনার

অনার এক্স৯বি ৫জি

Share on FacebookShare on Twitter

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অনার রবিবার (২১ জানুয়ারি) বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এক জমজমাট উৎসবের মধ্য দিয়ে তাদের নতুন হ্যান্ডসেট অনার এক্স৯বি-এর ফার্স্ট সেল শুরু করেছে। উৎসবের অংশ হিসেবে ছিল অনারের এক্সপিরিয়েন্স সেন্টারের গ্র্যান্ড ওপেনিং।

জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম, অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন, অনার বাংলাদেশের জিটিএম ম্যানেজার শুভংকর গোলদারসহ আরো অনেকে।

সরাসরি অনার এক্স৯বি বিক্রির প্রথম দিনে টেক ইউটিউবার স্যামজোনের সঙ্গে ছবি তোলার সুযোগ এবং প্রথম ক্রেতাদের মাঝে তার অটোগ্রাফ সম্বলিত গিফট বক্স দেয়া হয়। এমন দারুণ এসব বিষয় ইভেন্টটিকে অনার ব্যবহারকারী এবং ভক্তদের মাঝে চমক সৃষ্টি করে। অনার এক্স৯বি ইতিমধ্যে বিভিন্ন ই-কমার্স সাইট যেমন- দারাজ, পিকাবু এবং অনার ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তরুণদের লাইফস্টাইলের অভিজ্ঞতা আরও একধাপ বাড়াতে আগ্রহী ক্রেতারা অনলাইনে স্মার্টফোনটি কিনতে পারবেন।

এছাড়াও সারাদেশের বিভিন্ন ব্র্যান্ডশপ থেকে সরাসরি ফোনটি কেনার সুযোগও রয়েছে। এছাড়া স্মার্টফোনটি কিনলে আকর্ষণীয় উপহারে পাশাপাশি কোন প্রকার ইন্টারেস্ট ছাড়া সিটি ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের ক্রেডিট কার্ডে ৬ মাসের ইএমআই সুবিধা উপভোগ করা যাবে। আনব্রেকেবল ডিসপ্লের এই স্মার্টফোনটি কিনলে ক্রেতারা পাবেন ৬ মাসের স্ক্রিন প্রোটেকশন গ্যারান্টি।

বাজারে আসা নতুন স্মার্টফোন সম্পর্কে অনার বাংলাদেশ অফিস জানায়, বাজারে আসা “আনলক ইউর এক্সট্রা পাওয়ার” ট্যাগলাইনে অসাধারণ ও দুর্দান্ত ফিচারের ৫জি অনার এক্স৯বি স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ চারিদিকে বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকমের অক্টা-কোর চিপসেট, ১২ জিবি ফিক্সড র‌্যাম এবং আরও ৮ জিবি এক্সটেনডেবল র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অনারের নতুন এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে এফ/২.৪৫ অ্যাপারচারসহ একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য অনার এক্স৯বি ৫জিতে ৫৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই অনার ফোনে মিলবে ৫জি সাপোর্ট, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ব্লুটুথ ভি৫.১, জিপিএস, ওয়াই-ফাই ৮০২.১১ বি/জি/এন/এসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট।

ডিভাইসটি সানরাইজ অরেঞ্জ, মিডনাইট ব্ল্যাক এবং এমেরাল্ড গ্রিন এই তিনটি আলাদা রঙে পাওয়া যাবে।

অনার এক্স৯বি স্মার্টফোনের রেগুলার দাম ৪৩ হাজার ৯৯৯ হলেও প্রিবুক এবং আর্লিবার্ড কনজিউমাররা ২ হাজার টাকা ডিসকাউন্টে এখন ৪১ হাজার ৯৯৯ টাকায় ফোনটি কিনতে পারছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনারঅনার এক্স৯বিঅনার এক্স৯বি ৫জিদারাজপিকাবু

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ডিজিটাল বিপ্লবে বাংলাদেশ অনেক এগিয়ে’
প্রযুক্তি সংবাদ

‘ডিজিটাল বিপ্লবে বাংলাদেশ অনেক এগিয়ে’

স্মার্টফোনের লেন্স উৎপাদনে হিমশিম খাচ্ছে সনি
নির্বাচিত

স্মার্টফোনের লেন্স উৎপাদনে হিমশিম খাচ্ছে সনি

জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য: ফকির মাহবুব আনাম

৯২ শতাংশ আইফোনে আইওএস ১৩
প্রযুক্তি সংবাদ

৯২ শতাংশ আইফোনে আইওএস ১৩

সরকারি দপ্তরে ওয়ালটনের ই-বাইক হস্তান্তর
অটোমোবাইল

সরকারি দপ্তরে ওয়ালটনের ই-বাইক হস্তান্তর

দক্ষতা বাড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিলো এনার্জিপ্যাক
প্রযুক্তি সংবাদ

দক্ষতা বাড়াতে কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিলো এনার্জিপ্যাক

Load More

ট্রেন্ডিং টপিক

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন
নির্বাচিত

এক চার্জে টানা ৩ দিন চলবে ওয়ানপ্লাসের এই নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 January 2024

এক্স৯বি দিয়ে বাজার মাত করলো অনার

Techzoom.TV |
TechzoomTV