Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিসিএস-এর উদ্যোগে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস-এর উদ্যোগে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
Share on FacebookShare on Twitter

সম্ভাবনাময় তরুণদের দক্ষতানির্ভর কর্মসংস্থানের সুযোগ করে দিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) ও বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-এর যৌথ উদ্যোগে “হ্যান্ডস-অন ওয়ার্কশপ অন কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিসিং টু জেনারেট স্কিল-বেইজড এমপ্লয়মেন্ট অপরচুনিটি” শীর্ষক ৪-১২ এপ্রিল পর্যন্ত আট দিনব্যাপী ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

১২ এপ্রিল (রবিবার) সন্ধ্যায় বিসিএস ইনোভেশন সেন্টারে প্রশিক্ষণ কর্মশালাটির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. রাজ্জাকুল ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে হার্ডওয়্যার সেক্টরের গুরুত্ব অনেক বেড়ে চলেছে। সময়ের পরিবর্তনে তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতির সাথে সাথে দেশসহ সারা বিশ্বে কম্পিউটার ও ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিংয়ের চাহিদাও বাড়ছে। তাই এই খাতে ক্যারিয়ারের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সারা বিশ্বে এই সেক্টরের বাজার প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের। আমাদের দেশের বেশিরভাগই তরুণ প্রজন্ম। আমাদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সম্ভাবনা থাকা সত্ত্বেও জাতীয় অর্থনীতিতে প্রত্যাশিত অবদান রাখা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, আপনারা নিজেকে এমনভাবে তৈরি করুন, যাতে নিজের যোগ্যতা, দক্ষতা এবং অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে পারেন। নিজের দক্ষতায় কাজ করে আরও পাঁচজন বেকার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। তিনি প্রশিক্ষণার্থীদের চাকরির পেছনে না ঘুরে নিজ উদ্যোগে চাকরিদাতা হওয়ার আহ্বান জানান।

ড. মো. রাজ্জাকুল ইসলাম আরও বলেন, বিসিএস ও বিপিসি যৌথভাবে দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে। বিপিসির পক্ষ থেকে আগামীতে ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং বিষয়ে আরও অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণের আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন বিপিসির সহকারী পরিচালক মো. ফয়সাল খান, বিসিএস যুগ্ম-মহাসচিব আহসানুল ইসলাম নওশাদ, কোষাধ্যক্ষ আবুল হাসান, পরিচালক মো. ইকবাল হোসাইন, কোর্স কো-অর্ডিনেটর ও কম্পিউটার সিটি টেকনোলজির পরিচালক মনিরুল হক বাবু। এসময় উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক মো. ইউনুজ খান, কম্পিউটার সিটি টেকনোলজির সার্ভিস ইঞ্জিনিয়ার শাহরিয়ার ইরাদ এবং জাসটেক সলিউশন্স-এর সিইও আবু তুহিন চৌধুরী।

৮ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সেরা প্রশিক্ষণার্থী হয়েছেন আমেনা আক্তার আসমা, দ্বিতীয় হয়েছেন মো. মাসুদ রানা এবং তৃতীয় হয়েছেন মো. শারিউল ইসলাম সাগর। বিজয়ীদের হাতে পুরস্কারসহ সকল প্রশিক্ষণার্থীদের হাতে কোর্স সার্টিফিকেট তুলে দেন বিপিসির পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম, সহকারী পরিচালক মো. ফয়সাল খান এবং বিসিএস-এর নেতৃবৃন্দ।

এই কর্মশালায় মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী দামে ৬ জিবি র‌্যামের ফোন আনল হুয়াওয়ে
নির্বাচিত

সাশ্রয়ী দামে ৬ জিবি র‌্যামের ফোন আনল হুয়াওয়ে

হোয়াটসঅ্যাপ লক্ষ্য করে হামলা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ লক্ষ্য করে হামলা

তরুণদের সচেতন করছে জাগো ফাউন্ডেশন ও টিকটক
প্রযুক্তি সংবাদ

তরুণদের সচেতন করছে জাগো ফাউন্ডেশন ও টিকটক

ফাইভ জি ফোন আনল ভিভো
নির্বাচিত

ফাইভ জি ফোন আনল ভিভো

আপডেটের ঝামেলা থেকে বাঁচতে উইন্ডোস টেন ব্যবহারকারীরা যা করবেন
কিভাবে করবেন

আপডেটের ঝামেলা থেকে বাঁচতে উইন্ডোস টেন ব্যবহারকারীরা যা করবেন

ভিডিও গেম আশক্তিতে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের তরুণ প্রজন্ম
গেম

ভিডিও গেম আশক্তিতে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের তরুণ প্রজন্ম

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ঈদযাত্রা : ট্রেনে ২৫ মে’র টিকিট মিলছে আজ
প্রযুক্তি সংবাদ

ঈদযাত্রা : ট্রেনে ২৫ মে’র টিকিট মিলছে আজ

বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির
বিবিধ

বসুন্ধরাকে সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে নেওয়ার তোড়জোড়ে আপত্তি গোলাম মাওলা রনির

আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে ঘাটতি নেই: সাবমেরিন ক্যাবল কোম্পানি
টেলিকম

আন্তর্জাতিক ব্যান্ডউইথ সরবরাহে ঘাটতি নেই: সাবমেরিন ক্যাবল কোম্পানি

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন
ই-কমার্স

শিক্ষা ও জীবনের সহায়তায় সামিয়ার হাতে চেক তুলে দিল স্বপ্ন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix