Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সর্বকালে সর্বোচ্চ বিক্রি মোবাইল ফোনের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 3 February 2024
সর্বকালে সর্বোচ্চ বিক্রি মোবাইল ফোনের তালিকা প্রকাশ
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে মোবাইল ফোন বিক্রিতে এগিয়ে রয়েছে নোকিয়া। এর মধ্যে ১১০০ মডেলের ফোন মাত্র ৬ বছরে বিক্রি হয়েছে ২৫ কোটি ইউনিট। আর শীর্ষ ২০টি ব্র্যান্ডের মধ্যে ১০টিই নোকিয়ার দখলে। ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটির পর সংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের অ্যাপলের আইফোন। নোকিয়ার ওয়েবসাইটে এসব তথ্য জানা গেছে।

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে বাড়ছে মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা। বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ প্রাত্যহিক যোগাযোগ ও বিনোদনের উৎস হিসেবে এটি ব্যবহার করে থাকেন। নব্বইয়ের দশকে আবিষ্কৃত কথা বলার এই যন্ত্রই এখন খুদেবার্তা থেকে শুরু করে মাল্টিমিডিয়া মেসেজ, ভিডিও কলিং ও ইন্টারনেট সেবা পেতে ব্যবহৃত হয়। পাশাপাশি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্টের (এআই) নির্দেশনায় বিভিন্ন কাজ সম্পন্ন করে। এক কথায়, ছোট্ট ডিভাইসটিই পুরো দুনিয়াকে এনেছে হাতের মুঠোয়।

আবিষ্কারের পর থেকে বাজার দখল করে রেখেছিল নোকিয়া। এখন পর্যন্ত বিশ্বব্যাপী সর্বাধিক মোবাইল ফোন বিক্রয়কারী প্রতিষ্ঠানও এটি। নোকিয়া-১১০০ মডেলের ডিভাইসটি সারা বিশ্বে বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। ২০০৩ থেকে মাত্র ৬ বছরে ২৫০ মিলিয়ন ইউনিট বিক্রি হয় নস্টালজিক এই মডেল। দ্বিতীয় অবস্থানে আছে একই প্রতিষ্ঠানের মডেল ১১১০; যা বিক্রি হয়েছে ২৪৮ মিলিয়ন ইউনিট। আজ অব্দি নোকিয়া ফোন বিক্রির এমন রেকর্ড ভাঙতে পারেনি কেউ।

সর্বাধিক বিক্রিত মোবাইল ফোনের তালিকায় আরো রয়েছে আইফোন, নোকিয়া ই সিরিজ, দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং মার্কিন মোটোরোলার অবস্থান। তবে সর্বকালে সবচেয়ে বেশি বিক্রিত ২০টি মোবাইল ফোনের মধ্যে ১৮টিই দখল করে রেখেছে নোকিয়া এবং অ্যাপেলের আইফোনের নানা মডেল। স্মার্টফোনের মধ্যে সর্বোচ্চ বিক্রি হয়েছে অ্যাপেলের আইফোন সিক্স ও সিক্স প্লাস। যার পরিমাণ ২২২ মিলিয়ন ইউনিট। জনপ্রিয়তার শীর্ষে থাকায় ২০১৭ সালে দাম কিছুটা কমিয়ে পুনরায় বাজারে আসে ফোনটি।

টেলিকমের বাজার নিয়ন্ত্রণমুক্ত করায় ইউরোপ ও এশিয়ায় কমতে থাকে নোকিয়ার বাজার। ফলে যার স্থান দখল করে নেয় মার্কিন অ্যাপল, গুগল ও স্যামসাং। তবে হাল ছাড়েনি নোকিয়া। এইচএমডি গ্লোবাল প্রতিষ্ঠানটিকে কিনে নিয়ে আগের মডেল সংস্কারের মাধ্যমে তৈরি করছে নতুন অ্যান্ড্রয়েড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েডঅ্যাপলগুগলনোকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

নাথিং ফোন ২ কিনতে চান ১ কোটি মানুষ!
নির্বাচিত

নাথিং ফোন ২ কিনতে চান ১ কোটি মানুষ!

আইসিটি অধিদপ্তরের কর্মীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি অধিদপ্তরের কর্মীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

২০২৫ সালের সেরা ৫ ফিচার ফোন
টেলিকম

২০২৫ সালের সেরা ৫ ফিচার ফোন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ওয়ালটন বিশেষভাবে সম্পৃক্ত : শ্রম সচিব
প্রযুক্তি সংবাদ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে ওয়ালটন বিশেষভাবে সম্পৃক্ত : শ্রম সচিব

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন ঘণ্টায় ঘণ্টায় ফ্রি ফ্রিজ পাচ্ছেন ক্রেতারা
ছাড় ও অফার

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন ঘণ্টায় ঘণ্টায় ফ্রি ফ্রিজ পাচ্ছেন ক্রেতারা

টেকজুমে নিউজ প্রকাশের পর ভুক্তভোগী শিক্ষার্থীকে টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি
নির্বাচিত

টেকজুমে নিউজ প্রকাশের পর ভুক্তভোগী শিক্ষার্থীকে টাকা ফেরত দিল মোবাইল বাজ বিডি

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

ভয়েস অ্যাসিস্ট্যান্টকে ঢেলে সাজাতে ও এর রূপান্তর ঘটাতে...

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 February 2024

সর্বকালে সর্বোচ্চ বিক্রি মোবাইল ফোনের তালিকা প্রকাশ

Techzoom.TV |
TechzoomTV