Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে এক বছরে ফেসবুক ব্যবহারকারী বেড়েছে পৌনে ২ কোটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৪
বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য
Share on FacebookShare on Twitter

দেশে গত এক বছরে প্রায় পৌনে দুই কোটি ফেসবুক ব্যবহারকারী বেড়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার ৩০০ জন। ২০২৪ সালের জানুয়ারিতে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জনে। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে এক কোটি ৭৪ লাখ ৬ হাজার ৮০০ জন।

একই সঙ্গে ব্যবহারকারী বেড়েছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং লিংকডইনের মতো পেশাজীবীদের যোগাযোগমাধ্যমেও। তবে ফেসবুক-ইনস্টাগ্রামসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমেই ১৮ থেকে ২৪ বছর বয়সীদের উপস্থিতি বেশি। এমনকি লিংকডইনেও তরুণ-যুবকদের অংশগ্রহণ বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। পোল্যান্ডভিত্তিক এ প্রতিষ্ঠানটি প্রতিমাসে বিশ্বের বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্য-উপাত্ত প্রকাশ করে থাকে।

নেপোলিয়নক্যাটের তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে ফেসবকু ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৩৯ লাখ ৫৫ হাজার ১০০ জন। যা দেশের মোট জনসংখ্যার ৩৬ শতাংশেরও বেশি। এরমধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সী ব্যবহারকারী ৩ কোটি ১৪ লাখেরও বেশি। তাদের মধ্যে পুরুষ ২৯ দশমিক ১ শতাংশ এবং নারী ২০ শতাংশ। আর ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ২১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৯ দশমিক ৫ শতাংশ নারী।

এদিকে, ফেসবুক বেশি ব্যবহার করছেন পুরুষরা। শতাংশের হিসাবে প্রতি ১০০ জন ব্যবহারকারীর মধ্যে ৬৫ জনই পুরুষ। বাকি ৩৫ জন নারী। তবে গত বছরের চেয়ে এবার নারীদের ফেসবুক ব্যবহারের হার বেড়েছে। গত বছর প্রতি ১০০ জন ব্যবহারকারীর মধ্যে ৩২ জন ছিলেন নারী। আর বাকি ৬৮ জনই ছিলেন পুরুষ। সেই হিসাবে পুরুষ ফেসবুক ব্যবহারকারীর হার কিছুটা কমেছে।

গত এক বছরে দেশে ইনস্টাগ্রাম ব্যবহারকারী বেড়েছে ২১ লাখ ৯ হাজার ৩০০ জন। ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশে ৪৭ লাখ চার হাজার ১০০ জন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ছিলেন। বর্তমানে তা বেড়ে হয়েছে ৬৮ লাখ ১৩ হাজার ৪০০।

ইনস্টাগ্রামেও নারীদের চেয়ে পুরুষ ব্যবহারকারী বেশি। বর্তমানে দেশে প্রতি ১০০ জন ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মধ্যে ৬৬ জনই পুরুষ। বাকি ৩১ জন নারী। বয়সভিত্তিক হিসাবে বাংলাদেশের ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রায় ৫৯ শতাংশই ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ, যা সংখ্যার হিসাবে ৪০ লাখের বেশি। ইনস্টাগ্রামের বাকি ৪১ শতাংশ বাংলাদেশি ব্যবহারকারীর মধ্যে ৩০ শতাংশ ২৫ থেকে ৩৫ বছর বয়সী। অর্থাৎ, তরুণ-যুবকদের দখলে ৮৯ শতাংশ ইনস্টাগ্রাম আইডি।

বর্তমানে ফেসবুকের মেসেঞ্জার ব্যবহারকারী ৫ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ৮০০ জন। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৪ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৯০০ জন। হিসাব অনুযায়ী মেসেঞ্জার ব্যবহারকারী বেড়েছে এক কোটি ৩০ লাখ ৯৮ হাজার ৯০০ জন।

মেসেঞ্জার ব্যবহারেও এগিয়ে পুরুষরা। দেশে মেসেঞ্জার ব্যবহারকারীদের মধ্যে ৬৬ শতাংশ পুরুষ এবং ৩৪ শতাংশ নারী। ফেসবুক-ইনস্টাগ্রামের মতো মেসেঞ্জারও বেশি ব্যবহার করছেন ১৮ থেকে ২৪ বছর বয়সীরা। মোট ব্যবহারকারীর ৮০ শতাংশই তরুণ-যুবক।

পেশাজীবীদের জন্য সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম লিংকডইনের ব্যবহারও বেড়েছে। ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশে লিংকডইন ব্যবহার করতেন ১৮ লাখ ৫ হাজার মানুষ। বর্তমানে অর্থাৎ, ২০২৪ সালের জানুয়ারিতে তা বেড়ে হয়েছে ৮০ লাখ ১৮ হাজার, যা দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৫ শতাংশ।

সাইবার নিরাপত্তা, ইন্টারনেট, সামাজিকমাধ্যমে ব্যবস্থাপনাসহ তথ্যপ্রযুক্তি খাতে প্রায় তিন দশক ধরে কাজ করছেন সুমন আহমেদ। তিনি ফেসবুক ব্যবহারকারী বাড়ার এ হারকে অস্বাভাবিক হিসেবে দেখছেন না। তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞ সুমন আহমে বলেন, ‘এখন সবাই সামাজিক যোগাযোগমাধ্যমমুখী। নিজের ব্যক্তিজীবন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, সংগঠন, সংস্থা সব কাজে ফেসবুক-ইনস্টাগ্রাম প্রয়োজনীয় হয়ে পড়েছে। প্রয়োজনে এটাকে কাজে লাগানো নিঃসন্দেহে ভালো দিক বলে আমি মনে করি।’

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, নিরাপত্তা ইস্যু নিয়ে আলাপ করা যেতে পারে। আপনি বলছেন ১৮ থেকে ২৪ বছর বয়সী ব্যবহারকারী বেশি। তাদের বয়স আদৌও ১৮ হয়েছে কি না, সেটাও প্রশ্ন থেকে যায়। অনেকে তথ্য গোপন করে সামাজিকমাধ্যম ব্যবহার করছেন। তারা এ প্ল্যাটফর্মে ঘৃণা ছড়ানোর কাজটা যে করছেন না, তা কীভাবে আমরা নিশ্চিত হবো। অনেকে নিজেকে লুকিয়ে অন্যের পরিচয়ে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করছেন। তাদের কোনো দায়বদ্ধতা নেই। এ জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত।’

ফেসবুকে এখনো পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি অনেক কম। তবে এক বছরের ব্যবধানে নারী ব্যবহারকারী ২ থেকে ৩ শতাংশ বেড়েছে। এ প্রসঙ্গে ইউওয়াই ল্যাবের চেয়ারপারসন ফারহানা এ রহমান বলেন, ‘করোনার মধ্য থেকেই নারীদের সামাজিকমাধ্যম ব্যবহার বেড়েছে। অনেকে ই-কমার্সে ঝুঁকছেন। উদ্যোক্তাদের তাদের পণ্যের প্রচার-প্রসারে সামাজিকমাধ্যম ব্যবহারের প্রয়োজন পড়ছে। হয়তো সেজন্যই নারীদের উপস্থিতি বাড়ছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুকফেসবুক অ্যাকাউন্টফেসবুক গ্রুপফেসবুক ব্যবহারকারী

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? ঠান্ডা করার উপায় জেনে নিন
কিভাবে করবেন

স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? ঠান্ডা করার উপায় জেনে নিন

ওয়েবসাইটে সাইবার আক্রমণ
প্রযুক্তি সংবাদ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার আক্রমণ

শাওমি ১২ প্রো: ফ্ল্যাগশিপ বাজারে যুগান্তকারী সংযোজন
নির্বাচিত

শাওমি ১২ প্রো: ফ্ল্যাগশিপ বাজারে যুগান্তকারী সংযোজন

দেশের বাজারে এল নকিয়া ৫৩১০ ফোন
নির্বাচিত

দেশের বাজারে এল নকিয়া ৫৩১০ ফোন

ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

ক্যাসপারস্কি সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতা

ভুল করে অন্যের বিকাশ বা নগদে যাওয়া টাকা ফেরত পাবেন যেভাবে
কিভাবে করবেন

ভুল করে অন্যের বিকাশ বা নগদে যাওয়া টাকা ফেরত পাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা
প্রযুক্তি সংবাদ

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও
অর্থ ও বাণিজ্য

অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪.৩৮ কোটি টাকা উধাও

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট
নির্বাচিত

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ ফেব্রুয়ারি ২০২৪

দেশে এক বছরে ফেসবুক ব্যবহারকারী বেড়েছে পৌনে ২ কোটি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix