Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উত্তর আমেরিকায় স্মার্টফোন সরবরাহ কমেছে ১৮%জানুয়ারি-মার্চ প্রান্তিক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Sunday, 12 May 2019
উত্তর আমেরিকায় স্মার্টফোন সরবরাহ কমেছে ১৮%জানুয়ারি-মার্চ প্রান্তিক
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) উত্তর আমেরিকায় স্মার্টফোন সরবরাহ ১৮ শতাংশ কমে ৩ কোটি ৬৪ লাখ ইউনিটে দাঁড়িয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর প্রথম প্রান্তিকে উত্তর আমেরিকায় স্মার্টফোন সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ওই প্রান্তিকে বাজারটিতে স্মার্টফোনের সরবরাহ ৪ কোটি ৪৪ লাখ ইউনিটে পৌঁছায়। টানা কয়েক বছর বিশ্বের গুরুত্বপূর্ণ স্মার্টফোন বাজারগুলোতে সরবরাহ কমলেও উত্তর আমেরিকায় ডিভাইস সরবরাহে প্রবৃদ্ধি দেখা গেছে। কিন্তু অ্যাপলের ডিভাইস ব্যবসায় মন্দাভাব এবং চীনভিত্তিক জেডটিইর অনুপস্থিতির কারণে উত্তর আমেরিকায় চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন সরবরাহ উল্লেখযোগ্য হারে কমেছে।

উত্তর আমেরিকার স্মার্টফোন বাজারের ৪০ শতাংশ দখলে নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে অ্যাপল। বাজারটির ২৯ দশমিক ৩ শতাংশ এবং ১৩ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ও এলজি ইলেকট্রনিকস। এছাড়া বাজারটির ৬ দশমিক ৫ শতাংশ এবং ১ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে চীনভিত্তিক লেনোভো এবং টিসিএল।

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে শীর্ষ অবস্থানে থাকা অ্যাপল উত্তর আমেরিকায় ৪৫ লাখ ইউনিটের কিছু বেশি আইফোন এক্সআর সরবরাহে সক্ষম হয়েছে। স্যামসাং ২০ লাখ ইউনিটের কিছু বেশি গ্যালাক্সি এস১০প্লাস এবং গ্যালাক্সি এস১০ই মডেলের হ্যান্ডসেট সরবরাহ করেছে। গত বছরের প্রথম প্রান্তিকে উত্তর আমেরিকার স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের দখল ছিল ২৩ শতাংশ, যা চলতি বছরের প্রথম প্রান্তিকে বেড়ে ২৯ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।

উত্তর আমেরিকায় সেলফোন ক্যারিয়ারের মাধ্যমে ডিভাইস বিক্রির কার্যক্রম পরিচালনা করছে স্যামসাং। বাজারটিতে ক্যারিয়ারগুলোর প্রোমোশনাল অফারের কারণে প্রথম প্রান্তিকে লাভবান হয়েছে স্যামসাং। বিশেষ করে, গ্যালাক্সি এস১০ই হ্যান্ডসেটটিতে প্রণোদনা ঘোষণা করায় বিক্রি বেড়ে যায়। উত্তর আমেরিকার হ্যান্ডসেট বাজারে ওয়ানপ্লাস, গুগল ও জেডটিইর মতো ডিভাইস নির্মাতারা উপস্থিতি বাড়াতে জোর দিচ্ছে। যে কারণে চাপে রয়েছে স্যামসাং। বাজারটিতে আধিপত্য বাড়াতে সাশ্রয়ী দামে প্রিমিয়াম ফিচারসংবলিত স্মার্টফোন সরবরাহে জোর দিচ্ছে ওয়ানপ্লাস। গুগল উত্তর আমেরিকায় ডিভাইস ব্যবসা জোরদারে একাধিক শীর্ষস্থানীয় ক্যারিয়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। অন্যদিকে জেডটিই লো-এন্ড ডিভাইস সরবরাহের মাধ্যমে উত্তর আমেরিকায় ব্যবসা জোরদারে কাজ করছে।

চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে উত্তর আমেরিকায় সব মডেল মিলে মোট ১ কোটি ৪৬ লাখ ইউনিট আইফোন সরবরাহে সক্ষম হয়েছে অ্যাপল, যা গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ১৯ শতাংশ কম। তবে ডিভাইস সরবরাহ কমলেও উত্তর আমেরিকার স্মার্টফোন বাজারের ৪০ শতাংশ দখলে রাখতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।

ক্যানালিসের গবেষণা বিশ্লেষক ভিনসেন্ট থিলকের ভাষ্যে, উত্তর আমেরিকার সেলফোন ক্যারিয়ার এবং খুচরা বিক্রেতাদের কারণে বাজার দখলে শীর্ষ অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে অ্যাপল। ক্যারিয়ার এবং খুচরা বিক্রেতাদের পরামর্শে বাজারটিতে আইফোন ৬এস এবং আইফোন ৭-এর মতো পুরনো মডেলগুলোয় মূল্যছাড় ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। যে কারণে ডিভাইস বিক্রিতে কিছুটা এগোতে পেরেছে অ্যাপল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কীবোর্ড নিয়ে মজার তথ্য !
কিভাবে করবেন

কীবোর্ড নিয়ে মজার তথ্য !

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল সিএএমএস
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল সিএএমএস

মেইল শিডিউল করার সহজ উপায় জানাল জিমেইল
প্রযুক্তি সংবাদ

সকাল থেকেই জিমেইল ব্যবহারে সমস্যা

বিকাশের অ্যাকাউন্ট থাকলেই মিলবে ১০ হাজার টাকা ব্যাংক ঋণ
নির্বাচিত

বিকাশের অ্যাকাউন্ট থাকলেই মিলবে ১০ হাজার টাকা ব্যাংক ঋণ

ফেসবুকের নতুন সমস্যা, বন্ধ হচ্ছে বহু গ্রুপ
নির্বাচিত

ফেসবুক গ্রুপের নোটিফিকেশন বন্ধের উপায়

আইফোন ১২ কি খুব আহামরি কিছু?
প্রযুক্তি সংবাদ

আইফোন ১২ এর ব্যাটারির ক্ষমতা আইফোন ১১-এর চেয়ে কম!

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো এক্স৫০০ সিরিজের ডিজাইন প্রকাশ, থাকছে তিন ফ্ল্যাগশিপ মডেল
প্রযুক্তি বাজার

ভিভো এক্স৫০০ সিরিজের ডিজাইন প্রকাশ, থাকছে তিন ফ্ল্যাগশিপ মডেল

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল
নির্বাচিত

১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি মোবাইল

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন
টেলিকম

মাইজিপি অ্যাপে ‘ওয়ানএআই’ আনল গ্রামীণফোন

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে
প্রযুক্তি সংবাদ

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

চট্টগ্রামের আমদানিকারক নুরুল হুদার প্রতিষ্ঠানের নামে ১.০৩ কোটি...

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

চার রঙে আসছে ভিভোর ‘এক্স৫০০ প্রো ম্যাক্স’, ক্যামেরায় ২০০ মেগাপিক্সেল টেলিফটো

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 May 2019

উত্তর আমেরিকায় স্মার্টফোন সরবরাহ কমেছে ১৮%জানুয়ারি-মার্চ প্রান্তিক

Techzoom.TV |
TechzoomTV