Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ের বিরুদ্ধে অধ্যাপককে ব্যবহার করে তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Sunday, 12 May 2019
হুয়াওয়ের বিরুদ্ধে অধ্যাপককে ব্যবহার করে তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ
Share on FacebookShare on Twitter

চীনা কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে অভিযোগের পাল্লা ক্রমে ভারী হয়ে উঠছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়াভিত্তিক স্টার্টআপ সিএনইএক্স অভিযোগ করেছে তাদের প্রযুক্তিতে অবৈধভাবে প্রবেশের জন্য একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে নিযুক্ত করেছে টেলিযোগাযোগের গিয়ার সরবরাহকারী হুয়াওয়ে। কোম্পানিটির অভিযোগ শিয়ামেন ইউনিভার্সিটির অধ্যাপক বো মাওয়ে গবেষণা প্রকল্পে কাজের নাম করে মূলত তাদের প্রযুক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছেন। গত সপ্তাহে টেক্সাসের একটি আদালতে দায়ের করা অভিযোগে এসব কথা জানিয়েছে সিএনইএক্স।

বিভিন্ন ডাটা সেন্টারে ব্যবহূত সলিড স্টেট ড্রাইভের (এসএসডি) পারফরম্যান্স বৃদ্ধিসক্ষম প্রযুক্তি তৈরি করাই সিএনইএক্সের মূল কাজ। হুয়াওয়ের সঙ্গে স্টার্টআপটির বিবাদ নতুন কিছু নয়। ২০১৭ সাল থেকেই দুই প্রতিষ্ঠানের মধ্যে ঝামেলা চলছে। গত সপ্তাহে টেক্সাস আদালতে দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই কোম্পানির তিক্ততা নতুন মোড় নেয়।

টেক্সাসের কেন্দ্রীয় আদালতে দায়ের করা অভিযোগে সিএনইএক্স দাবি করেছে, গবেষণা প্রকল্পের কাজের অংশ হিসেবে কোম্পানির একটি সার্কিট বোর্ডের বিষয়ে জানতে চেয়েছিলেন অধ্যাপক বো মাও। কোম্পানিটি দাবি করে তারা ‘তথ্য প্রকাশ করা হবে না’ এমন শর্তে স্বাক্ষরের বিনিময়ে সার্কিট বোর্ডের বিষয়ে অধ্যাপককে তথ্য দেয়া হয়। তবে এ অধ্যাপক হুয়াওয়ের হয়ে কাজ করছে, এমনটা তারা জানত না বলে অভিযোগ করেছে সিএনইএক্স। ফলে অধ্যাপককে দেয়া তাদের পণ্যের বিস্তারিত প্রযুক্তিগত তথ্যগুলো মূলত হুয়াওয়ের হাতেই চলে যায়।

সিএনইএক্সের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ‘হুয়াওয়ে সিএনইএক্সের মালিকানা ও বাণিজ্য গোপনীয়তা-সংক্রান্ত তথ্যগুলো হাতিয়ে নিয়েছে এবং তা হুয়াওয়ের সলিড স্টেট ড্রাইভ কন্ট্রোলারের কাছে স্থানান্তর করেছে।’

প্রতিবেদনটি প্রসঙ্গে হুয়াওয়ে অথবা মাওয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ২০১২ সালে বাজার থেকে হুয়াওয়ের তৈরি গিয়ার তুলে দেয় যুক্তরাষ্ট্র। দেশটির আশঙ্কা ছিল এ প্রযুক্তি ব্যবহার করে গুপ্তচরবৃত্তি পরিচালনা করবে চীন। যদিও চীনের পক্ষ থেকে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের এ ধরনের দুশ্চিন্তা পুরোপুরি ভিত্তিহীন।

এদিকে সিএনইএক্সের সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে একজন রনিয়ে হুয়াং টেক্সাসে হুয়াওয়ের একটি সাবসিডিয়ারিতে কাজ করতেন। ২০১৩ সালে তিনি হুয়াওয়ে ছেড়ে চলে আসেন এবং সিএনইএক্স প্রতিষ্ঠা করতে সহায়তা করেন। ২০১৭ সালে হুয়াওয়ে অভিযোগ করে সিএনইএক্স এবং হুয়াং তাদের কার্যক্রমে হস্তক্ষেপ করেছে। হুয়াংয়ের অধীনে স্বাক্ষরিত সব চুক্তির পেটেন্ট পাওয়ার অধিকার রয়েছে বলেও দাবি করে হুয়াওয়ে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়েহুয়াওয়ের

এই বিভাগ থেকে আরও পড়ুন

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

এডিস মশা নিয়ন্ত্রণে দেশের পরমাণু বিজ্ঞানীদের প্রযুক্তি উদ্ভাবন: বিজ্ঞানমন্ত্রী

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর সহযোগিতায় নতুন সম্ভাবনা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ-কোরিয়া সেমিকন্ডাক্টর সহযোগিতায় নতুন সম্ভাবনা

এক চার্জে চলবে ৮০০ কিলোমিটার
অটোমোবাইল

এক চার্জে চলবে ৮০০ কিলোমিটার

মিডিয়াটেকের প্রসেসর নির্ভর স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৫৩%
প্রযুক্তি সংবাদ

মিডিয়াটেকের প্রসেসর নির্ভর স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৫৩%

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
নির্বাচিত

আন্তঃলেনদেনে গড়িমসি: বিকাশকে বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত আল্টিমেটাম

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
প্রযুক্তি সংবাদ

প্লে স্টোরে কেনাকাটা নিয়ন্ত্রণে নতুন ফিচার আনবে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব
প্রযুক্তি সংবাদ

বিইউপি ফটোগ্রাফি সোসাইটির ‘স্ফূরণ ৬.০’-এর সঙ্গে অপোর অংশীদারিত্ব

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 May 2019

হুয়াওয়ের বিরুদ্ধে অধ্যাপককে ব্যবহার করে তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV