Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইমেজিং প্রযুক্তির সাহায্যে বাংলাদেশি শিশুদের সৃজনশীল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ মার্চ ২০২৪
ইমেজিং প্রযুক্তির সাহায্যে বাংলাদেশি শিশুদের সৃজনশীল স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয়
Share on FacebookShare on Twitter

এসওএস শিশু পল্লী বাংলাদেশের সাথে অংশীদারিত্বে তিন বছরব্যাপী করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্প ‘নতুন প্রজন্মই সম্ভাবনাময় ভবিষ্যৎ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে ভিভো। মিরপুর রোডের শ্যামলীতে অবস্থিত এসওএস শিশু পল্লী ঢাকায় আজ (০২ মার্চ) এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের আওতায় উপকরণ (ইকুইপমেন্ট) ও নগদ অর্থের মাধ্যেম ৮০ লাখ টাকা অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে ভিভোর। ইমেজিং প্রযুক্তির সাহায্যে শিশুদের জন্য নতুন দিগন্ত প্রসারিত করা এবং তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতাকে উজ্জীবিত করাই এই ‘নতুন প্রজন্মই সম্ভাবনাময় ভবিষ্যৎ’ প্রকল্পের লক্ষ্য।

বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে শিশুদের বিকাশের পথে বাধাগুলোকে চিহ্নিত করার মাধ্যমে ভিভো শিক্ষালাভের জন্য প্রয়োজনীয় রিসোর্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যে এসওএস শিশু পল্লী বাংলাদেশের সাথে অংশীদারিত্বে ‘নতুন প্রজন্মই সম্ভাবনাময় ভবিষ্যৎ’ প্রকল্প নিয়ে এসেছে ভিভো। আগামী ৩ বছরে ভিভো এসওএস শিশু পল্লী বাংলাদেশে ইমেজিং কোর্সের শিক্ষাসামগ্রী হিসেবে ৬০টি স্মার্টফোন দিবে। সর্বমোট অনুদান ৮০ লাখ টাকার বাকিটা নগদ অর্থে দেওয়া হবে।

এই প্রকল্পের আওতায় দেশজুড়ে ৬টি এসওএস শিশু পল্লীতে ১৪৪টি পাবলিক ইমেজিং ক্লাসের সুবিধা থাকছে, যা বাংলাদেশের শিশুদের সামগ্রিক উন্নয়নে সহায়তা করবে। এছাড়া, প্রতি বছর নির্দিষ্ট ইমেজিং জার্নি’র আয়োজন করা হবে, যেখানে ভিভোর মেন্টররা সর্বাধুনিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে শিশুদের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শেখাবেন।

ইমেজিং জার্নি’র শেষে ভিভো শিশুদের তোলা ছবিগুলো সংগ্রহ ও সংরক্ষণ করে রাখবে। পরবর্তীতে এসব ছবি দিয়ে একটি পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট ভিডিও তৈরি করে তা প্রকাশ করা হবে। একইসাথে, তাদের তোলা ছবিগুলো ‘নতুন প্রজন্মই সম্ভাবনাময় ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্রদর্শনীতে দেখানো হবে। শিশুদের স্বপ্ন ও সৃজনশীলতা তুলে ধরতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই প্রকল্প। এই উদ্যোগ অন্যদেরও তাদের কল্পনাশক্তির বিকাশে ও স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

এ বিষয়ে চীনা দূতাবাসের কালচার কাউন্সিলর ইউ লিওয়েন বলেন, “কেবল জাতির স্তম্ভ হিসেবেই এই শিশুরা গড়ে উঠবে না, বরং জ্ঞান অর্জন ও অনুশীলনের মাধ্যমে নিজেদেরকে বিকশিত করে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তুলতে একযোগে কাজ করবে।”

আয়োজনে চীনা দূতাবাসের কালচার কাউন্সিলর ইউ লিওয়েনের (বিশেষ অতিথি) পাশাপাশি আরও উপস্থিত ছিলেন সিইএবি’র (চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ) আইসিটি ব্রাঞ্চ এক্সিকিউটিভ ইউ ইং এবং সিটিও ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট তপন কান্তি সরকার।

এছাড়া অনুষ্ঠানে ভিভো’র পক্ষ থেকে ভিভো বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর লি কিংইয়াং ও ফ্যাক্টরি ম্যানেজিং ডিরেক্টর চেং শেংগুই এবং এসওএস শিশু পল্লী বাংলাদেশের পক্ষ থেকে ড. এনামুল হক ও তার দল উপস্থিত ছিলেন।

একইসাথে, ‘নতুন প্রজন্মই সম্ভাবনাময় ভবিষ্যৎ’ প্রকল্পের মেন্টর ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদও অনুষ্ঠানে যোগদান করেন।

Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

তরুণেরাই বিশ্বে বাংলাদেশকে পরিচয় করাবে উদ্ভাবনী জাতি হিসেবে: পলক
প্রযুক্তি সংবাদ

তরুণেরাই বিশ্বে বাংলাদেশকে পরিচয় করাবে উদ্ভাবনী জাতি হিসেবে: পলক

কেউ কি হ্যাক করল আপনার গুগল অ্যাকাউন্ট
প্রযুক্তি পরামর্শ

যা করলে শত চেষ্টার পরেও হ্যাক হবে না অ্যাকাউন্ট

বিকাশে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে!
প্রযুক্তি সংবাদ

বিকাশে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে!

প্রতিবেশীদের তুলনায় ব্যয় বেশি বাংলাদেশে
প্রযুক্তি সংবাদ

প্রতিবেশীদের তুলনায় ব্যয় বেশি বাংলাদেশে

গ্রাহকদের কাছে ক্ষমাও চেয়েছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

স্যামাসাংয়ের গ্যালাক্সি ফোল্ড ফোনের দাম কত?

গ্রামীণফোনের কলরেট বাড়ছে
টেলিকম

১০ জানুয়ারী থেকে গ্রামীণফোনে সর্বনিম্ন রিচার্জ ৩০ টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের
টেলিকম

টেলিযোগাযোগ খাতে কর কমানোর দাবি এমটবের

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল
অটোমোবাইল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন
নির্বাচিত

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

২০২৬ সালের প্রযুক্তি বাজারে ৩৫ হাজার টাকা বাজেটটি...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

সব শেয়ার বিক্রির ঘোষণা রানার অটোমোবাইলস উদ্যোক্তার

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix