Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 8 March 2024
বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স
Share on FacebookShare on Twitter

চলতি বছরের শুরুতেই বাংলাদেশের বাজারে সাড়া ফেলেছে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। তরুণ গেমারদের জন্য পরপর তিনটি গেমিং ফোন নিয়ে এসেছে ব্র্যান্ডটি। ইনফিনিক্সের হট সিরিজের নতুন তিনটি স্মার্টফোন-হট ৪০ প্রো, হট ৪০ এবং হট ৪০আই বিভিন্ন বাজেটে গেমিংপ্রিয়দের আকর্ষণ করছে। গেমিংয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করাই সিরিজটির লক্ষ্য। গেমারদের পছন্দের গেম, এমএলবিবি (মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং) ডিজাইনের সুন্দর বক্সে দেখা মিলছে ফোনগুলোর।

গেমিংয়ের জন্য সব তরুণই চায় উন্নত গ্রাফিকসযুক্ত ল্যাগবিহীন ফোন। দ্রুতগতির নির্ঝঞ্ঝাট গেমপ্লে উপভোগ করতে হট সিরিজের ফোনগুলোতে দেওয়া হয়েছে শক্তিশালী প্রসেসর, বড় আকারের পাঞ্চ-হোল ডিসপ্লে, উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি এবং ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের বেশ বড়সড় ব্যাটারি। এর ফলে সহজেই শক্তিশালী সব গেম চালানো ছাড়াও গেমিংয়ের সময় বিরক্তি কমায় ফোনগুলো।

পাশাপাশি, এসব ফিচারের সাথে যুক্ত হয়েছে ইনফিনিক্সের এক্সবুস্ট গেমিং ইঞ্জিন এবং ৯০-১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট। ফলে দ্রুত রেসপন্স করে স্বচ্ছন্দ গেমপ্লে নিশ্চিত করে ইনফিনিক্সের হট সিরিজ। তিনটি ফোনেই নোটিফিকেশনকে আকর্ষণীয় করতে নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাজিক রিং ফিচার। অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে বানানো ইনফিনিক্সের অপারেটিং সিস্টেম এক্সওএস ১৩.৫ দ্বারা চালিত হয় ফোনগুলো। নিরাপত্তা নিশ্চিত করতে ডিভাইসগুলোতে আরও আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

হট ৪০ প্রো: এই ফোনে আছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮ ইঞ্চি আইপিএস ডিসপ্লে এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার। গেমিংয়ের সময় শক্তিশালী সিগন্যাল নিশ্চিত করতে হট ৪০ প্রো-তে আরও আছে উদ্ভাবনী মেটাম্যাটেরিয়াল অ্যান্টেনা। দারুণ ফটোগ্রাফির জন্য এতে যুক্ত করা হয়েছে ১০৮ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার এই ফোনটি পাওয়া যাচ্ছে পাম ব্লু, হরাইজন গোল্ড, স্টারফল গ্রিন এবং স্টারলিট ব্ল্যাক — এই ৪টি রঙে। এসব ফিচারের কারণে গেমিং সেগমেন্টে অন্যতম সেরা স্মার্টফোন হয়ে উঠেছে হট ৪০ প্রো। ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে ১৯,৯৯৯ টাকায়।

হট ৪০: বেশিরভাগ ফিচারের ক্ষেত্রেই এই বাজেট গেমিং ফোনটির মিল পাওয়া যায় হট ৪০ প্রো এর সাথে। হট ৪০ ফোনটিতে আছে ১২ ন্যানোমিটারের হেলিও জি৮৮ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট। গেমিংয়ের ক্ষেত্রে শক্তিশালী সিগন্যাল পেতে হট ৪০-তে যুক্ত করা হয়েছে গেম অ্যান্টেনা নামক ওয়াই-ফাই এনহান্সমেন্ট প্রযুক্তি। হট ৪০ ফোনটির আরও একটি বিশেষ ফিচার হলো এর কালার-শিফট প্রযুক্তি। ফোনটির পেছনের অংশে কালো ও সবুজ রঙের মিশ্রণে উত্তর গোলার্ধের অরোরার আভা পাওয়া যায়। ১৭,৯৯৯ টাকা মূল্যের ফোনটি ব্যবহারকারীদের আনন্দময় অভিজ্ঞতা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

হট ৪০আই: বাজেটে সেরা এই গেমিং ফোনটিতে আছে ইউনিসক টি৬০৬ প্রসেসর, ৬.৬ ইঞ্চির ৯০ হার্টজ এইচডি+ ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জার। ১৩,৯৯৯ টাকা মূল্যের ইনফিনিক্স হট ৪০আই সাশ্রয়ী মূল্যে গেমিংয়ের সুবিধা দেবে।

মোবাইল বিনোদনে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে হট ৪০ সিরিজের ফোনগুলোর দাম রাখা হয়েছে গ্রাহকদের হাতের নাগালে। সবচেয়ে সাশ্রয়ী ফোন হট ৪০আই সাধারণ গেমারদের জন্য চমৎকার। দাম আর পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য বজায় রাখা হয়েছে হট ৪০ ফোনটিতে। আর নিয়মিত গেমিংয়ে আগ্রহীদের জন্য আছে নানা রকম ফিচারযুক্ত হট ৪০ প্রো। দারাজ এবং সারা দেশের সব ইনফিনিক্স আউটলেটে পাওয়া যাচ্ছে ফোনগুলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সগেমিং ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে
প্রযুক্তি সংবাদ

অ্যাকাউন্ট ছাড়াই অংশ নেওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে

করোনায় টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২ কোটি ৩৬ লাখ মানুষ
প্রযুক্তি সংবাদ

করোনায় টেলিমেডিসিন সেবা নিয়েছেন ২ কোটি ৩৬ লাখ মানুষ

অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক Nothing OS 4.1: নতুন এআই ফিচার ও আরসিবি ওয়াটারমার্কে চমক!
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক Nothing OS 4.1: নতুন এআই ফিচার ও আরসিবি ওয়াটারমার্কে চমক!

নিজস্ব প্রাযুক্তিক সক্ষমতায় জোর দেয়ার আহ্বান সত্য নাদেলার
প্রযুক্তি সংবাদ

নিজস্ব প্রাযুক্তিক সক্ষমতায় জোর দেয়ার আহ্বান সত্য নাদেলার

নাসার তোলা ছবিতে তোলপাড়, মঙ্গলগ্রহে এলিয়েনের পায়ের ছাপ!
নির্বাচিত

নাসার তোলা ছবিতে তোলপাড়, মঙ্গলগ্রহে এলিয়েনের পায়ের ছাপ!

এআই-নির্ভর শিক্ষা বিস্তারে স্টার্টআপের বিনিয়োগ পেলো শিখো
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর শিক্ষা বিস্তারে স্টার্টআপের বিনিয়োগ পেলো শিখো

Load More

ট্রেন্ডিং টপিক

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?
প্রযুক্তি সংবাদ

কীভাবে কাজ করে হুয়াওয়ের ‘লজিকফোল্ডিং’ চিপ প্রযুক্তি?

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2024

বছর ‍শুরুতেই তিন গেমিং ফোন দিয়ে সাড়া ফেলল ইনফিনিক্স

Techzoom.TV |
TechzoomTV