Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের বিরুদ্ধে স্বাক্ষর করবেন জো বাইডেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 11 March 2024
বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল
Share on FacebookShare on Twitter

মার্কিন যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধ করবে এমন এক বিলের প্রতি সমর্থন বেড়েই চলেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম আইনি বাধা পেরোনোর একদিন পর দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন এ বিলের সমর্থনে কথা বললেন।

“যদি তারা এটি পাশ করে, আমি স্বাক্ষর করবো।,” বলেছেন জো বাইডেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

“প্রটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেইন অ্যাডভারসারি কন্ট্রোল্ড অ্যাপলিকেশনস অ্যাক্ট” নামের বিলটি এ সপ্তাহের শুরুতে তোলা হয়। বিলটি পাশ হলে, মালিক কোম্পানি বাইটড্যান্স থেকে আলাদা হতে প্রায় ছয় মাস সময় পাবে সামাজিক মাধ্যমটি। অন্যথায়, মার্কিন অ্যাপ স্টোর থেকে অ্যাপটি নিষিদ্ধ হওয়ার কথা রয়েছে বলে এক প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনগ্যাজেট।

এদিকে, মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলের সমর্থকেরা বুধবারেই বিলটি ভোট বাক্সে আনতে পারেন বলে প্রতিবেদন করেছে সংবাদ সাইট সেমাফোর।

টিকটক বলেছে বিলটি অ্যাপের “সম্পূর্ণ নিষেধাজ্ঞা” জোরদার করার এক প্রয়াস।

“এ আইনের একটি পূর্বনির্ধারিত ফলাফল রয়েছে: মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের পূর্ণ নিষেধাজ্ঞা,” এক বিবৃতিতে বলেছে টিকটক।

“মার্কিন সরকার ১৭ কোটি আমেরিকানের সাংবিধানিক মত প্রকাশের অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে৷ এটি লাখ লাখ ব্যবসার ক্ষতি করবে, শিল্পীদের ও দর্শকদের অস্বীকার করবে এবং সারা দেশে অগণিত নির্মাতার জীবিকা ধ্বংস করবে।”

এমন পরিস্থিতিতে, কোম্পানিটি কোটি কোটি ব্যবহারকারীকে এ ব্যবস্থার বিরোধিতা করতে উৎসাহিত করেছে। বিলটি পাশ করার আগে বৃহস্পতিবার টিকটক ব্যবহারকারীদের অনুরোধ করেছে তারা যেন নিজ নিজ জনপ্রতিনিধিকে কল করে এর বিরোধিতার কথা জানান।

এ লক্ষ্যে পুশ নোটিফিকেশন পাঠিয়েছে সামাজিক মাধ্যমটি। নোটিফিকেশনটি অনেক অফিসে কলের বন্যা বইয়েছে। বিভিন্ন অফিসের কর্মীরা কিশোরদের কাছ থেকে শত শত কল পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে এনগ্যাজেটের প্রতিবেদনে।

তবে, বিলটির আরেকজন বিশিষ্ট প্রতিপক্ষ রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার অফিসে থাকাকালীন এক মার্কিন কোম্পানির কাছে টিকটক বিক্রি করার জন্য জোর করার চেষ্টা করলেও সাবেক প্রেসিডেন্ট বলেছেন তিনি আর মনে করেন না যে, অ্যাপটি নিষিদ্ধ করা উচিত।

“টিকটক নিষিদ্ধ করা হলে ফেসবুক ও জাকার ‘স্মাক’ (ফেইসবুকের মালিক জাকারবার্গকে ব্যাঙ্গ করে) নিজেদের ব্যবসা দ্বিগুণ কবে।” নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশালে’ এক পোস্টে লিখেছেন ট্রাম্প।

মার্কিন প্রতিনিধি পরিষদের বাধা পেরোনো বিলটির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এ প্রসঙ্গে সিনেট কোথায় দাঁড়িয়ে আছে তা স্পষ্ট নয়। সংবাদ সাইট সেমাফোর উল্লেখ করেছে, আইনটিকে সমর্থন করবেন কিনা সে বিষয়ে মন্তব্যের ক্ষেত্রে কিছুটা বেশি সতর্ক ছিলেন কিছু বিশিষ্ট সিনেটর।

তবে, শিশু সুরক্ষা সম্পর্কে সিনেটের সাম্প্রতিক শুনানিতে বেশ কয়েকজন সিনেটর টিকটকের সিইও শউ চিউকে তার সিঙ্গাপুরের নাগরিকত্ব, অ্যাপটির সঙ্গে চীনের সম্পর্ক ও মালিক কোম্পানি বাইটড্যান্সের কার্যক্রমের বিষয়ে চাপ দিয়েছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক
প্রযুক্তি সংবাদ

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ব্যবহৃত ফোন বিক্রির আগে যে কাজ অবশ্যই করবেন
নির্বাচিত

ব্যবহৃত ফোন বিক্রির আগে যে কাজ অবশ্যই করবেন

ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
টেলিকম

‘ভুলে’ ক্যাবল কাটলো ডেসকো, ইন্টারনেটে ফের ধীরগতির শঙ্কা

টেসলায় “শীঘ্রই আসছে” ডিজনি প্লাস
অটোমোবাইল

টেসলায় “শীঘ্রই আসছে” ডিজনি প্লাস

কোয়ারেন্টাইন মানতে বাধ্য করতে মোবাইল ফোন ট্র্যাকিং
নির্বাচিত

কোয়ারেন্টাইন মানতে বাধ্য করতে মোবাইল ফোন ট্র্যাকিং

এবার ফোনের জন্য স্যামসাংয়ের ১০৮ মেগাপিক্সেল
নির্বাচিত

এবার ফোনের জন্য স্যামসাংয়ের ১০৮ মেগাপিক্সেল

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন
নির্বাচিত

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম
প্রযুক্তি সংবাদ

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 March 2024

টিকটকের বিরুদ্ধে স্বাক্ষর করবেন জো বাইডেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix