Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছে না চায়না মোবাইল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Monday, 13 May 2019
আসছে শাওমির হারকিউলিস
Share on FacebookShare on Twitter

পূর্বাভাস এমনই ছিল। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পর্যায়ে টেলিযোগাযোগ সেবা সরবরাহের কার্যক্রম পরিচালনায় ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) অনুমতি নাও পেতে পারে চায়না মোবাইল। গতকাল এফসিসির সদস্যরা ভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে চীনা কোম্পানিটির আবেদন প্রত্যাখ্যান করেন। এফসিসি জানিয়েছে, জাতীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টির আশঙ্কা থেকেই চায়না মোবাইলকে যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হয়নি। খবর টেলিকম এশিয়া ও এএফপি।

এফসিসির পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে কার্যক্রম শুরু করলে এর নিয়ন্ত্রণ থাকবে চায়না মোবাইলের হাতে এবং এখানে চীনা সরকারের নিয়ন্ত্রণ থাকবে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের বাজারে কোম্পানিটিকে কার্যক্রম পরিচালনার অনুমতি দিলে তা ‘জাতীয় নিরাপত্তা ও আইনের শাসন বাস্তবায়নকে ঝুঁকির মুখে ফেলবে।’

এফসিসির এ সিদ্ধান্তের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বাজার ধরতে চায়না মোবাইলের আট বছরের দীর্ঘ প্রচেষ্টার সমাপ্তি ঘটল। তবে এ রকম কিছু হবে, তা আগে থেকেই অনুমিত ছিল। বিশেষ করে গত মাসে যখন এফসিসির চেয়ারম্যান অজিত পাই জনসম্মুখেই চায়না মোবাইলের আবেদন প্রত্যাখ্যান করেন, তখনই এর ভবিষ্যৎ সম্পর্কে আভাস পাওয়া গিয়েছিল।

বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি চায়না মোবাইলের ফেব্রুয়ারি পর্যন্ত মোট গ্রাহকের সংখ্যা ৯৩ কোটিতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের বাজারে কার্যক্রম পরিচালনার অনুমতি চেয়ে সর্বপ্রথম ২০১১ সালে আবেদন করে কোম্পানিটি। তাদের এ আবেদন দীর্ঘদিন ঝুলে থাকার পর অবশেষে গতকাল অনুষ্ঠিত ভোটে এফসিসির পাঁচ সদস্য তা প্রত্যাখ্যানের পক্ষে মত দেন। এফসিসির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ‘ব্যাপক পর্যালোচনা’ এবং ‘গভীর পরামর্শের’ পর সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

কমিশনার ব্রেন্দান কার বলেন, চায়না ইউনিকন ও চায়না টেলিকমসহ চীন সরকারের আরো কিছু মোবাইল কোম্পানি যুক্তরাষ্ট্রে কার্যক্রম পরিচালনা করছে। এ কোম্পানিগুলোর ২১৪ ধারার অধীনে এখানে মালিকানা রয়েছে, চায়না মোবাইলও এমনটা চেয়েছিল। এ প্রসঙ্গে কমিশনার বলেন, ‘এ ২১৪ ধারা রদ করা যায় কিনা এ বিষয়টি পর্যালোচনা করে দেখবে আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো।’

চীনের টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো সম্প্রতি যুক্তরাষ্ট্রে তীব্র প্রত্যাখ্যানের মুখে পড়ছে। এ দলে রয়েছে হুয়াওয়ে ও জেডটিই। জাতীয় নিরাপত্তায় হুমকি সৃষ্টি করতে পারে এমন আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্রের দ্বার এ কোম্পানিগুলোর জন্য বন্ধ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফোন হারালেও তথ্য সুরক্ষিত থাকবে যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফোন হারালেও তথ্য সুরক্ষিত থাকবে যেভাবে

ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ: পলক

ফোনে আসক্তি কাটাতে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ফোনে আসক্তি কাটাতে অ্যাপ

বাজারে ফিলিপ্‌সের নতুন ২৭ ইঞ্চি মনিটর
প্রযুক্তি সংবাদ

বাজারে ফিলিপ্‌সের নতুন ২৭ ইঞ্চি মনিটর

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
নির্বাচিত

ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন এই উপায়ে

লকডাউন শেষ হলেই বাজারে আসবে এই স্মার্টফোনগুলি
প্রযুক্তি বাজার

করোনাকালে বাজারে আসা মিডরেঞ্জের যত ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 May 2019

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছে না চায়না মোবাইল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix