Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ কোটি ফোন বিক্রির মাইলফলক অর্জন করেছে রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 November 2020
৫ কোটি ফোন বিক্রির মাইলফলক অর্জন করেছে রিয়েলমি
Share on FacebookShare on Twitter

কাউন্টারপয়েন্ট রিসার্চের তৃতীয় প্রান্তিকের স্মার্টফোন শিপমেন্টের প্রতিবেদন অনুসারে, তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবচেয়ে দ্রুততম সময়ে ৫ কোটি স্মার্টফোন বিক্রির মাইলফলক অর্জন করেছে। তরুণদের আগ্রহের দিকে লক্ষ্য রেখে স্মার্টফোন এনে, রিয়েলমি বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হিসেবে অবস্থান মজবুত করেছে এবং ২০১৮ এর চতুর্থ প্রান্তিক থেকে ২০২০ এর প্রথম প্রান্তিক পর্যন্ত মাত্র ৯ প্রান্তিকে ৫ কোটি স্মার্টফোন বিক্রির রেকর্ড অর্জন করতে সক্ষম হয়েছে।

এই অর্জন ছাড়াও টানা ৫ প্রান্তিকে দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে রিয়েলমি। সর্বশেষ প্রান্তিকেও বিক্রি ১৩২% বৃদ্ধি পেয়ে ১.৪৮ কোটি ইউনিট বিক্রি করে নিজেদের অবস্থান দৃঢ় করেছে রিয়েলমি। পাশাপাশি, কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে শীর্ষ ৫ স্মার্টফোন ব্র্যান্ডের একটিতে পরিণত হয়েছে রিয়েলমি।

কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী তরুণদের মাঝে ব্যাপক সাড়া পেয়েছে রিয়েলমি। সহজাত স্লোগান ‘ডেয়ার টু লিপ’ এর সাথে আকর্ষণীয় মূল্যে তালিকায়, নজরকারা ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের অনন্য স্মার্টফোনগুলো গ্রাহকপ্রিয়তা অর্জন করেছে। রিয়েলমি নিজেদের ট্রেন্ডসেটিং ইমেজ এবং অনন্য সব ডিভাইস নিয়ে এসে গ্রাহকদের বিশ্বাস এবং ব্র্যান্ড সচেতনতা গড়ে তুলেছে। মাত্র দুই বছরেই ৬১টি দেশে রিয়েলমি কার্যক্রম শুরু করেছে, যার ভেতর ১৩টি বাজারে ব্র্যান্ডটি শীর্ষ ৫ এ অবস্থান করছে।

কাউন্টারপয়েন্ট বলছে, “ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ফিলিপাইন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও কয়েকটি দেশের স্মার্টফোন বাজারে রিয়েলমি শীর্ষ ৫, এমনকি শীর্ষ ৩ এ অবস্থান করে নিয়েছে।” বর্তমানে স্মার্টফোনের বাজারে বিশ্বব্যাপী সপ্তম স্থানে আছে রিয়েলমি।

তরুণ গ্রাহকরা যেন ক্রমবর্ধমান ডিজিটাল দুনিয়ার সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন, সেই লক্ষ্যে অডিও, ভিজ্যুয়াল ও নানান লাইফস্টাইল এআইওটি পণ্য নিয়ে আসছে রিয়েলমি। এই পণ্যগুলোও তরুণদের মাঝে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এখন পর্যন্ত ব্র্যান্ডটি ৫০টির অধিক এইআইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে এবং ২০২১ এর শেষ নাগাদ এ সংখ্যা দ্বিগুণে নিয়ে যাবার পরিকল্পনা নিয়েছে।

বাংলাদেশের তরুণদের হাতে চমৎকার সব স্মার্ট ডিভাইস তুলে দেওয়ার মাধ্যমে তাদেরকে ক্ষমতায়নের লক্ষ্যে রিয়েলমি ২০২০ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশের বাজারে প্রবেশ করে এবং কাউন্টার পয়েন্টের সমীক্ষা অনুসারে প্রথম প্রান্তিকেই ১০০০% প্রবৃদ্ধি অর্জন করেছে। টেক-ট্রেন্ডি বেশকিছু স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৬৫ ওয়াট সুপার ডার্ট চার্জ, ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারির মতো অনন্য ফিচার এনে তরুণদের মাঝে ব্যপক জনপ্রিয়তা লাভ করে রিয়েলমি। এরই ধারাবাহিকতায় শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং সেরা হার্ডওয়্যার-সফটওয়্যার অপটিমাইজেশন নিয়ে সি সিরিজের কোয়ালকম স্ন্যাপড্রাগন এডিশনের আরেকটি ফোন নিয়ে আসছে রিয়েলমি। তাছাড়া আগামী সপ্তাহগুলোতে ফ্যানদের জন্য তাদের ডিভাইসে মেগা সেল অফার নিয়ে আসার পরিকল্পনাও হাতে নিয়েছে ব্র্যান্ডটি।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্বাস্থ্য সচেতনতায় ফিটনেস প্লাস বিডি’র সঙ্গে যুক্ত হলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

স্বাস্থ্য সচেতনতায় ফিটনেস প্লাস বিডি’র সঙ্গে যুক্ত হলো হুয়াওয়ে

মোবাইল ফোনেও ছড়াতে পারে করোনাভাইরাস!
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনেও ছড়াতে পারে করোনাভাইরাস!

প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেবা দিতে একসেবা-সরকার কাঠামো তৈরির উদ্যোগ

অক্টোবরে চীনের চিপ উৎপাদনে ধীরগতি
নির্বাচিত

অক্টোবরে চীনের চিপ উৎপাদনে ধীরগতি

এবার ওয়েব ব্রাউজারেই এলো অ্যাপল মিউজিক
নির্বাচিত

এবার ওয়েব ব্রাউজারেই এলো অ্যাপল মিউজিক

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ
ই-কমার্স

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 November 2020

৫ কোটি ফোন বিক্রির মাইলফলক অর্জন করেছে রিয়েলমি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix