Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইএসপিএবি’র মেয়াদের কার্যনির্বাহী ভোটের ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 16 March 2024
আইএসপিএবি’র মেয়াদের কার্যনির্বাহী ভোটের ফলাফল প্রকাশ
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। সাধারণ ক্যাটাগরিতে সর্বোচ্চ ২০৯ ভোট পেয়েছেন নাজমুল করিম ভূইয়া এবং সহযোগী ক্যাটাগরিতে ফুয়াদ মুহাম্মদ সরফুদ্দিন সর্বাচ্চ ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিআইসিসি-তে অনুষ্ঠিত ভোটে সাধারণ ক্যাটাগরির ৯ পদে বিজয়ী অন্যান্যদের মধ্যে ক্রমানুসারে ইমদাদুল হক ১৯৯ ভোট, এস এম জাকির হোসাইন ১৮৬ ভোট, মাহবুব আলম রাজু ১৬৮ ভোট, মোঃ আসাদুজ্জামান সুজন ১৫৬ ভোট, মোহাম্মাদ এ কাইয়্যুম রাশেদ ১৪৮ ভোট, আনোয়ারুল আজিম ১৪৭ ভোট, সাব্বির আহমেদ ১২৮ ভোট এবং সাকিফ আহমেদ ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে সহযোগী ক্যাটাগরির বাকি তিন বিজয়ীদের মধ্যে মোঃ নাসির উদ্দীন ৩৪৪ ভোট, মোহাম্মাদ আনোয়ার হোসেন ৩১০ ভোট এবং মাহমুদুল হাসান আরিফ ২৯৬ ভোট পেয়েছেন।

শনিবার রাতে নির্বাচন বোর্ড চেয়ারম্যান নজরুল ইসলাম বাবু স্বাক্ষরিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। নির্বাচিত এই ১৩ সদস্যকে নিয়ে আগামী ১৮ মার্চ (রবিবার) হবে কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টন।

এবারের নির্বাচনে কমিশনার ছিলেন আব্দুল্লাহ এইচ কাফী এবং বীরেন্দ্র নাথ অধিকারী। পর্যবেক্ষক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। নির্বাচন পরিস্থিতি নিয়ে প্রশ্ন ওঠায় এক পর্যায়ে ডিটিও মহাপরিচালক মালেকা খায়রুন্নেসাও কেন্দ্রে আসেন।

সকাল ১০টা ২০ এ শুরু হয়ে বিকেল ৪টা ১ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ শেষে বীরেন্দ্রনাথ অধিকারী জানান ভোটে সহযোগী ক্যাটাগরীতে ভোট পড়েছে ৭৫৬ এর মধ্যে ৬৩৬ এবং ২৪৮ জনের মধ্যে ২২২ সাধারণ ভোট পড়েছে। এর আগে ভোটের পরিবেশ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, আইএসপিএবি’র ৩৯৯ জন সাধারণ এবং ১৬০৪ জন সহযোগী সদস্য রয়েছেন। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ভোটার ২৫০ জন। এখানে ৯ পদে প্রার্থী ১৪ জন। অপরদিকি সহযোগী সদস্যদের ৪ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১১ জন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমির ফোনে ৪ হাজার টাকা মূল্যছাড়
ছাড় ও অফার

শাওমির ফোনে ৪ হাজার টাকা মূল্যছাড়

ফাইভজিতে চীনে বেকায়দায় এরিকসন, শেয়ারবাজারে ধাক্কা
প্রযুক্তি সংবাদ

এ বছরই শত কোটি ৫জি গ্রাহকে যেতে চায় এরিকসন

লকডাউনে প্রতি ঘণ্টায় ৯০ কোটি কামিয়েছেন মুকেশ আম্বানি
নির্বাচিত

লকডাউনে প্রতি ঘণ্টায় ৯০ কোটি কামিয়েছেন মুকেশ আম্বানি

ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ
কিভাবে করবেন

ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ

নতুন ডিজাইনে বাজারে আসবে ওয়ানপ্লাস থার্টিন
নির্বাচিত

নতুন ডিজাইনে বাজারে আসবে ওয়ানপ্লাস থার্টিন

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
প্রযুক্তি বাজার

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!

Load More

ট্রেন্ডিং টপিক

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি
প্রযুক্তি সংবাদ

আইটি খাতে দক্ষতা বাড়াতে চালু হলো এক্সচেঞ্জকরি টেক একাডেমি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো
নির্বাচিত

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

ভিভোর নতুন স্মার্টফোন ‘ভিভো এস৭০ প্রো’ (vivo S70...

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

বাংলাদেশে তৈরি থাপ্পড়ম্যান ব্রাউজার গেমের ক্যাম্পাসভিত্তিক প্রতিযোগিতা

ব্রাউজার গেমে দুর্নীতি ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 March 2024

আইএসপিএবি’র মেয়াদের কার্যনির্বাহী ভোটের ফলাফল প্রকাশ

Techzoom.TV |
TechzoomTV