Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ জুন ২০২০
বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!
Share on FacebookShare on Twitter

ওয়ান প্লাস ৮ প্রো দ্বিতীয়বারের মতো ভারতের বাজারে বিক্রি শুরু হয় ১৮ জুন। কোম্পানিটি জানিয়েছে, বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে ডিভাইসটি সোল্ডআউট হয়ে যায়। এ বিষয়ে প্রথম প্রতিবেদন করেছিল ব্লুমবার্গ।

একই অবস্থা হয়েছে শাওমির ক্ষেত্রেও। ১৮ জুনেই ভারতের বাজারে প্রথম বিক্রি শুরু হয় শাওমির মি নোটবুক ১৪ সিরিজের। অ্যামাজনের পণ্য তালিকায় দেখা যাচ্ছে ১৯ জুনেই এটি সোল্ডআউট হয়ে গেছে।

শুধু এ দুটি ডিভাইসই নয়, গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে ভারতজুড়ে যখন চীনা পণ্য বর্জনের ডাক উঠেছে, তখন তার কোনো প্রভাবই পড়ছে চীনা মোবাইল ডিভাইসের ব্র্যান্ডগুলোতে। বরং কিছু ডিভাইসের বিক্রি বেড়ে গেছে।

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভারতের ইকমার্স মার্কেটপ্লেসগুলোর একাধিক জ্যেষ্ঠ নির্বাহী জানিয়েছেন, চীনা স্মার্টফোন বা ইলেক্ট্রনিক পণ্য বিক্রিতে বয়কট উত্তেজনার কোনো প্রভাব পড়েনি।

যেই পশ্চিমবঙ্গে উত্তেজনার বশে চীনা প্রেসিডেন্ট ভেবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছিল সেখানেও কিন্তু চীনা স্মার্টফোনের বিক্রি বাড়ছে হু হু করে।

সেখানকার খুচরা বিক্রেতারা বলছেন, স্যামসাংয়ের বিক্রি কিছুটা বেড়েছে। কিন্তু অপো, ভিভো, রিয়েলমি, শাওমি, ওয়ান প্লাসের বিক্রিতে কোনো কমতি নেই। লকডাউনের আগে যেমন বিক্রি হতো, এখনও তেমনই।

এর ব্যাখ্যায় বিক্রেতারা বলছেন, দু’আড়াই মাস লকডাউনে সব বন্ধ ছিল। লকডাউন খুলতেই সবাই ঝাঁপিয়ে পড়েছে। তাছাড়া স্বাভাবিক সময়ের চেয়ে ফোনের চাহিদাও এখন বেশি। কারণ ছাত্রছাত্রীদের পড়াশোনাও এখন প্রায় পুরোটাই স্মার্টফোনে চলছে।

আরেকটি বিষয় লক্ষ্যণীয় হলো, অপেক্ষাকৃত বয়স্ক ক্রেতাদের মধ্যে বয়কটে সাড়া দেয়ার প্রবণতা বেশি। ছোটদের পকেটে সব চীনা ফোন। কারণ তারা যতটা কম দামে ভালো কনফিগারেশন ও ফিচার দিচ্ছে, যত ভালো ক্যামেরা দিচ্ছে, যত মসৃণ ভাবে চলছে, অন্য কোনোও সংস্থা সেই দামে তা পারছে না। তাছাড়া পঞ্চম শ্রেণীতে পড়ুয়া একটা শিশুকে বাবা-মায়েরা দামি ফোন দিতে চান না। তারা ১০ হাজার রুপির ভেতরেই ফোন খোঁজেন। ওই দামে ভালো ফিচার পেতে হলে চীনা অপো, ভিভো, শাওমি ছাড়া গত্যন্তর নেই!

অবশ্য এই পরিস্থিতিতে চীনা কোম্পানিগুলো অত্যন্ত সচেতনভাবে তাদের ডিভাইসের ব্র্যান্ডগুলোতে ভারতীয় রঙ দেয়ার চেষ্টা করছে। যেমন সর্বশেষ রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ সম্প্রতি একটি ইউটিউব সিরিজে বলেছেন, রিয়েলমি একটি ভারতীয় স্টার্টআপ, যেটি এখন বিশ্বের শীর্ষ সাতটি স্মার্টফোন ব্র্যান্ডের একটি। একইভাবে পোকো ব্র্যান্ডকে ‘দিল্লি মেড’ বলে অভিহিত করেছেন পোকো ইন্ডিয়ার মহাব্যবস্থাপক সি মনমোহন।

এদিকে জনতার উত্তেজনাকে পুঁজি করে নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করছে ভারতীয় ব্র্যান্ড মাইক্রোম্যাক্স। আগামী মাসেই তারা ১০ হাজার ‍রুপির নিচে দাম পড়বে এমন তিনটি স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছে। কোম্পানিটি সর্বশেষ গত বছরের মে মাসে ৪ হাজার ৯৯৯ রুপির একটি স্মার্টফোন উন্মোচন করেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় জনগণের মধ্যে চীনা পণ্য বর্জনের ডাক জনপ্রিয় হলেও বা সাধারণ জনগণ সত্যি সত্যিই চীনা পণ্য বর্জন শুরু করে করলেও কিন্তু বিশেষ করে ইলেক্ট্রনিক্স পণ্যে ভারতের চীন নির্ভরতা এতো সহজেই মিটবে না। এক্ষেত্রে চীনা গ্যাজেটের কথা তো বলাইবাহুল্য!

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফাঁস হলো গ্যালাক্সি এস২০ সিরিজের হার্ডওয়্যার তথ্য
নির্বাচিত

ফাঁস হলো গ্যালাক্সি এস২০ সিরিজের হার্ডওয়্যার তথ্য

ফোনের নোটিফিকেশন আসক্তি কাটানোর উপায়
কিভাবে করবেন

ফোনের নোটিফিকেশন আসক্তি কাটানোর উপায়

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক
নির্বাচিত

বাজারে এলো নাথিং ফোন ৪এ এবং ৪এ প্রো: ট্রিপল ক্যামেরায় বড় চমক

৩০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
প্রযুক্তি সংবাদ

৩০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা

ভ্যাটের ৪২ কোটি টাকা পরিশোধে গড়িমসি বাংলালিংকের
টেলিকম

ভ্যাটের ৪২ কোটি টাকা পরিশোধে গড়িমসি বাংলালিংকের

এআই’র শক্তিতে গুগলকে চ্যালেঞ্জ জানাচ্ছে পারপ্লেক্সিটি!
প্রযুক্তি সংবাদ

এআই’র শক্তিতে গুগলকে চ্যালেঞ্জ জানাচ্ছে পারপ্লেক্সিটি!

Load More

ট্রেন্ডিং টপিক

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

রাইড শেয়ারিং
অটোমোবাইল

সব ধরনের সেবা বন্ধের ঘোষণা উবারের

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ জুন ২০২০

বয়কটের ডাকে বিক্রি বাড়ছে চীনা স্মার্টফোনের!

Techzoom.TV |
TechzoomTV