Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ম্যাক ডিভাইসে মাউস কাজ না করলে করণীয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ মার্চ ২০২৪
ম্যাক ডিভাইসে মাউস কাজ না করলে করণীয়
Share on FacebookShare on Twitter

উইন্ডোজ কম্পিউটারের পাশাপাশি ম্যাক ওএস পরিচালিত ডিভাইসেও বিভিন্ন সমস্যা হয়। এসব সমস্যার মধ্যে মাউস কাজ না করা অন্যতম। ম্যাকওএস চালিত ডিভাইসে অ্যাপলের ম্যাজিক মাউস বা থার্ড পার্টি ব্লুটুথ, ওয়্যারলেস বা ওয়্যারড মাউস ব্যবহার করা যায়। এ সমস্যার সমাধানে বেশকিছু উপায়ের বিষয়ে জানিয়েছে মেক ইউজ অব।

ট্র্যাকপ্যাড বা অন্য কোনো ইনপুট ডিভাইস না থাকলে প্রথমেই ম্যাক থেকে মাউস কি অ্যাকসেসিবিলিটি ফিচার চালু করে নিতে হবে। বিভিন্ন সমাধান পদ্ধতি ব্যবহারের আগে অপশনটি চালু করে নেয়া জরুরি। এটি চালুর পর নাম্বার প্যাডের ৭, ৮, ৯, ইউ, ও, জে, কে ও এল কিয়ের মাধ্যমে মাউস ব্যবহার করা যাবে।

ম্যাক ডিভাইসের ব্লুটুথ বন্ধ ও চালু করা: অ্যাপলের ম্যাজিক মাউস অনেক সময় কাজ করে না। মূলত ব্লুটুথ কানেক্টিভিটির কারণে এ সমস্যা হয়ে থাকে। এটি ছাড়াও থার্ড পার্টি কোনো হার্ডওয়্যার ব্যবহার করলেও এ সমস্যা হয়। এক্ষেত্রে ম্যাক ডিভাইসের ব্লুটুথ বন্ধ করে আবার চালু করলেই সমস্যার সমাধান হয়ে যায়। এজন্য ডিভাইসের কনট্রোল সেন্টার থেকে ব্লুটুথে প্রবেশ করে বন্ধ করতে হবে এবং কয়েক সেকেন্ড পর আবার চালু করে দিতে হবে।

ইউএসবি রিসিভার খুলে আবার সেট করা: ম্যাকে সাধারণ ওয়্যারলেস মাউস ব্যবহার করলে ইউএসবি রিসিভার খুলে দেখতে হবে। রিসিভার খোলার পর ডিভাইস রিস্টার্ট দিতে হবে এবং সেটি আবার যুক্ত করতে হবে। তবেই এর মাধ্যমে বিদ্যমান সমস্যা সমাধান হয়ে যাবে। ইউএসবি হাব ব্যবহার করলে তার পরিবর্তে ম্যাকের পোর্টে মাউস যুক্ত করে দেখতে হবে।

মাউসের ব্যাটারি চার্জ দেয়া বা পরিবর্তন করা: ম্যাক কম্পিউটারে যে মাউস ব্যবহার করা হচ্ছে, সেটির ব্যাটারি নিয়মিত পরিবর্তন করতে হবে। চার্জ দেয়ার অপশন থাকলে ব্যাটারি চার্জ করতে হবে। ব্যাটারি সেলের সক্ষমতা শেষ হয়ে গেলে কানেকশনে সমস্যা তৈরি হবে। কোনোভাবে যুক্ত হলেও নিত্যদিনের কাজে সমস্যা হবে।

মাউসের পাওয়ার বাটন চালু ও বন্ধ করা: মাউসে থাকা বাটন চালু ও বন্ধের মাধ্যমে অধিকাংশ সময় সমস্যার সমাধান হয়ে যায়। যে কারণে কখনো মাউস কাজ না করলে এতে থাকা বাটন বন্ধ ও চালু করে দেখতে হবে। মাউসের নিচের দিকে এটি থাকে। ব্লুটুথ মাউসের ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন করার পর ম্যানুয়ালি আবার যুক্ত করতে হবে।

ম্যাকের সঙ্গে ব্লুটুথ মাউস আবার যুক্ত করা: ম্যাক ডিভাইসে ম্যাজিক মাউস বা থার্ড পার্টি ব্লুটুথ ডিভাইস ব্যবহার করলে সেটিকে তালিকা থেকে মুছে ফেলতে হবে। যেকোনো সমস্যার জন্য ডিভাইসটি মুছে ফেলে আবার পেয়ার বা যুক্ত করতে হবে।

মাউসের পয়েন্টার সেটিংস পরীক্ষা করা: ম্যাক ডিভাইসে মাউস ব্যবহারের জন্য আলাদা সেটিংস থাকে। যদি মাউস ধীরে কাজ করে, ক্লিক কাজ না করে তাহলে সেটিংসে প্রবেশ করে সবকিছু ভালোভাবে কনফিগার করতে হবে।

থার্ড পার্টি সফটওয়্যারের জন্য সাপোর্ট সফটওয়্যার ইনস্টল করা: থার্ড পার্টি মাউসের সঙ্গে সাপোর্ট সফটওয়্যার থাকে। এজন্য উৎপাদনকারী কোম্পানির ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করতে হবে ও বিভিন্ন সেটিংস ঠিক করে নিতে হবে।

ম্যাক অপারেটিং সিস্টেম আপডেট করা: অনেক সময় অপারেটিং সিস্টেমের কোনো ফাইল পুরনো হয়ে গেলে বিভিন্ন ডিভাইস ব্যবহারে সমস্যা হয়। তাই অপারেটিং সিস্টেমে আপডেট এলে সেটি দ্রুত ইনস্টল করতে হবে। নতুন আপডেটে বিভিন্ন ত্রুটির সমাধান দেয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ম্যাক অপারেটিং সিস্টেম

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি খাত তিন বছরে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে
নির্বাচিত

প্রযুক্তি খাত তিন বছরে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে

সেলফি যেন এক মরণনেশা, দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ
নির্বাচিত

সেলফি যেন এক মরণনেশা, দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ

নির্বাচিত

Samsung Galaxy S24 Ultra :স্যামসাং আনল সর্বাধুনিক স্মার্টফোন

নজরদারির হাত থেকে কম্পিউটার রক্ষার উপায়
কিভাবে করবেন

নজরদারির হাত থেকে কম্পিউটার রক্ষার উপায়

‘তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক’
প্রযুক্তি সংবাদ

‘তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবকরা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক’

স্যামসাং আনপ্যাকড: ট্যাবলেট ও নতুন গ্যাজেট উন্মোচনের প্রত্যাশা
প্রযুক্তি সংবাদ

স্যামসাং আনপ্যাকড: ট্যাবলেট ও নতুন গ্যাজেট উন্মোচনের প্রত্যাশা

Load More

ট্রেন্ডিং টপিক

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ মার্চ ২০২৪

ম্যাক ডিভাইসে মাউস কাজ না করলে করণীয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix