Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ বিভাগের প্রধান হচ্ছেন ফক্সকনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Tuesday, 14 May 2019
চিপ বিভাগের প্রধান হচ্ছেন ফক্সকনের চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

চুক্তিভিত্তিক ইলেকট্র্রনিকস যন্ত্রাংশ প্রস্তুতকারী বিশ্বের বৃহত্তম কোম্পানি ফক্সকনের চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির চিপ ব্যবসা বিভাগের প্রধান লিউ ইয়ং। কোম্পানির বর্তমান চেয়ারম্যান টেরি গৌ দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফক্সকন চেয়ারম্যান গৌ (৬৮) গত মাসে রয়টার্সকে তার পদত্যাগের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেন, তরুণদের নেতৃত্বে আসার সুযোগ করে দিতেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তবে তার স্থলে লিউ ইয়ংকে মনোনীত করায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কারণ ফক্সকনের শীর্ষ নির্বাহী কর্মকর্তাদের মধ্যে পদবির দিক থেকে লিউ তুলনামূলক অনেক নিচে।

চেয়ারম্যান গৌর বিশেষ সহকারী হিসেবে ২০০৭ সালে ফক্সকনে যোগ দেন লিউ। ক্রমে তিনি গৌর অত্যন্ত আস্থাভাজন হয়ে ওঠেন। ২০১৭ সালে লিউকে ফক্সকনের চিপ ব্যবসা বিভাগের প্রধান করা হয়। ফক্সকনের জাপানি ইলেকট্র্রনিকস ইউনিট শার্প করপোরেশনের পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবেও নিয়োজিত রয়েছেন লিউ।

তবে লিউর কোম্পানির পরবর্তী চেয়ারম্যান হওয়ার খবরের ব্যাপারে কোনো মন্তব্য করেনি ফক্সকন কর্তৃপক্ষ।

এদিকে কোম্পানির প্রধানের দায়িত্ব ছাড়লেও প্রস্তাবিত পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে গৌর নাম রয়েছে। গৌ গত মাসে সাংবাদিকদের বলেন, নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াতে পারেন।

গত সপ্তাহের কোম্পানির একটি নথি থেকে জানা যায়, ফক্সকনের নতুন পরিচালনা পর্ষদের জন্য যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে গৌ ও লিউর নামও রয়েছে। তবে প্রস্তাবিত পর্ষদ গঠনে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী জুনের সভা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর পরই নির্বাচিত হবেন নতুন চেয়ারম্যান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইলেকট্র্রনিক

এই বিভাগ থেকে আরও পড়ুন

২১ বছরে গুগল
নির্বাচিত

করোনাভাইরাস ফিশিংয়ে রাষ্ট্রসমর্থিত হ্যাকাররাও

রবির স্মার্ট ছড়ি বিতরণ
টেলিকম

দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষমতায়নে রবির স্মার্ট ছড়ি বিতরণ

যেভাবে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর
প্রযুক্তি সংবাদ

যেভাবে ঘরে বসেই জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

১৭ জুন মোবাইলে আসছে নতুন ব্যাটল গেম ‘পোকেমন চ্যাম্পিয়নস’
নির্বাচিত

১৭ জুন মোবাইলে আসছে নতুন ব্যাটল গেম ‘পোকেমন চ্যাম্পিয়নস’

ছবি তোলার সময় সঠিক অ্যাপারচার সেট করবেন কীভাবে? জানুন
কিভাবে করবেন

ছবি তোলার সময় সঠিক অ্যাপারচার সেট করবেন কীভাবে? জানুন

হুয়াওয়ের তৈরি যন্ত্রাংশে ফাইভজি পৌঁছে গেলো হিমালয়ে
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের তৈরি যন্ত্রাংশে ফাইভজি পৌঁছে গেলো হিমালয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 May 2019

চিপ বিভাগের প্রধান হচ্ছেন ফক্সকনের চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV