Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন ৩ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 27 March 2024
বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন ৩ এপ্রিল
Share on FacebookShare on Twitter

তথ্যপ্রযুক্তি শিল্পের জাতীয় সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটিসমূহের নির্বাচনের ভোট গ্রহণ ৩ এপ্রিল, বুধবার অনুষ্ঠিত হবে।

নির্বাচন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানীর মিন্টু রোডে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে এ দিন বিসিএস সদস্যরা ভোট প্রদান করবেন।

২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটিতে সাতটি পরিচালক পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন- সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূইয়া, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া, মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিসুর রহমান, মাইক্রোসান সিস্টেমসের স্বত্বাধিকারী এস.এম ওয়াহিদুজ্জামান, টেক হিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, টেকনো প্ল্যানেট সিস্টেমসের স্বত্বাধিকারী মো. মনজুরুল হাসান, নেওয়াজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এইচ.এম. শাহ নেওয়াজ এবং এশিয়াকমের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল জলিল।

রংপুর শাখা কমিটির নির্বাচনে ১৪ জন এবং সিলেট শাখা কমিটি নির্বাচনে ১১ জন প্রার্থী থাকায় কার্যনির্বাহী কমিটির পাশাপাশি একই সময়ে বিসিএসের রংপুর ও সিলেট শাখা কমিটি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিসিএসের মোট ১১টা শাখার মধ্যে বাকি ৯টি শাখায় ৭ জন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নির্বাচনের ভোট গ্রহণের পরে একই দিনে ভোট গণনা, ফলাফল প্রকাশ ও নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০ মার্চ বুধবার নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপীল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। নতুন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এক্সেল ইনটেলিজেন্স সলিউশন লিমিটেডের নির্বাহী পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী। সদস্য হিসেবে সাইবার কমিউনিকেশনের প্রধান কার্যনির্বাহী মো. নাজমুল আলম ভুঁইয়া (জুয়েল) এবং কম্পিউটার আর্কাইভস এর স্বত্বাধিকারী মো. আমির হোসেন দায়িত্ব পালন করছেন।

নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অ্যাডভান্সড কম্পিউটার টেকনোলজি’র(এসিটি) স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার চৌধুরী মো. আসলাম। ম্যাসিভ কম্পিউটারসের প্রধান কার্যনির্বাহী শেখ মুসা কামাল মিহির এবং বিজনেসল্যান্ড লিমিটেডের পরিচালক মো. হামিদ উল্লাহ খান আপীল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে বিসিএস এর ভোটার সংখ্যা ২১৫০।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ
প্রযুক্তি সংবাদ

চিপসংকটে আইফোন

একই ফোনে দুইটি রং, আসছে ভিভোর নতুন স্মার্টফোন
নির্বাচিত

একই ফোনে দুইটি রং, আসছে ভিভোর নতুন স্মার্টফোন

নতুন বছর উপলক্ষে ইনফিনিক্স হট ৫০ স্মার্টফোনে বিশেষ অফার
ছাড় ও অফার

নতুন বছর উপলক্ষে ইনফিনিক্স হট ৫০ স্মার্টফোনে বিশেষ অফার

চারশতাধিক সরকারি ডিজিটাল সেবা জনগণের দারপ্রান্তে পৌছে দেয়া হয়েছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

চারশতাধিক সরকারি ডিজিটাল সেবা জনগণের দারপ্রান্তে পৌছে দেয়া হয়েছে: মোস্তাফা জব্বার

হুয়াওয়ের সমালোচকদের কাছে বিকল্প জানতে চাইলেন বরিস জনসন
নির্বাচিত

হুয়াওয়ের সমালোচকদের কাছে বিকল্প জানতে চাইলেন বরিস জনসন

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট আনবে এলজি
নির্বাচিত

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট আনবে এলজি

Load More

ট্রেন্ডিং টপিক

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business
অর্থ ও বাণিজ্য

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
অর্থ ও বাণিজ্য

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি: পর্যটন শিল্পের একটি বড় অর্থনৈতিক সম্পদ

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি কেবল জাতির পরিচয় ও...

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

প্রতিদিনের ব্যবহারে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, নকশায় ইতালীয় ছোঁয়া

বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার দ্বিগুণ, ৬২ কোটির বেশি মানুষ যুক্ত

ক্রিপ্টোকারেন্সির দাম দুই মাসের সর্বনিম্নে

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 March 2024

বাংলাদেশ কম্পিউটার সমিতির নির্বাচন ৩ এপ্রিল

Techzoom.TV |
TechzoomTV