Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনে দুঃসময় কাটিয়ে উঠছে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Tuesday, 14 May 2019
চীনে দুঃসময় কাটিয়ে উঠছে অ্যাপল
Share on FacebookShare on Twitter

ডিভাইসপ্রেমীদের কাছে আইফোন একটি জনপ্রিয় নাম। বিশেষ করে চীনের খরুচে ভোক্তাদের অন্যতম আকর্ষণের কেন্দ্রে রয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের এ ডিভাইসটি। অথচ এই চীনের বাজারে গত বছর সবচেয়ে বাজে সময় অতিক্রম করেছে অ্যাপল।

চীনা মুদ্রা ইউয়ানের বিপরীতে শক্তিশালী ডলার, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ, এসব কারণেই গত বছর চীনে আইফোন বিক্রি ভালো যায়নি। তবে গত এপ্রিলের তথ্য-উপাত্ত বলছে, এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াচ্ছে অ্যাপল।

ইউয়ানের বিপরীতে ডলার শক্তিশালী হয়ে ওঠায় প্রান্তিক মুনাফা ধরে রাখতে গত বছর চীনে আইফোনের দাম বাড়াতে বাধ্য হয় অ্যাপল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, তুলনামূলক সাশ্রয়ী আইফোন এক্সআর ফোনের মূল্য হুয়াওয়ে মেট ২০ প্রোর চেয়েও বেড়ে যায়। গত বছরের এ ধাক্কা সামলাতে চলতি বছরের জানুয়ারিতে চীনা বাজারে হ্যান্ডসেটের পাইকারি দাম কমিয়ে দেয় অ্যাপল।

আইফোনের ওপর চীন বাড়তি কোনো শুল্কারোপ না করলেও বাণিজ্যযুদ্ধের প্রভাবে চীনা অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং বিক্রয় পারফরম্যান্সে প্রভাব ফেলে। এর ওপর যুক্তরাষ্ট্রের গ্রেফতারি পরোয়ানা তামিল করতে হুয়াওয়ের সিএফও মেং ওয়াংঝুকে কানাডা সরকার আটক করলে চীনে জাতীয়তাবাদের উত্থান ঘটে। তাত্ক্ষণিক প্রভাব পড়ে অ্যাপলের ওপর। সে সময় স্থানীয় কোম্পানির তৈরি স্মার্টফোন ক্রয়ে ভর্তুকি দেয়া শুরু করে চীনা ব্যবসায় প্রতিষ্ঠানগুলো; পাশাপাশি আইফোন কিনলে কর্মীকে জরিমানা করার ঘটনাও ঘটেছে।

এসব কিছুর প্রভাবেই ২০১৯ সালের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় চীনে ৩০ শতাংশ কম আইফোন সরবরাহ করে অ্যাপল। ২০১৮ সালের প্রথম প্রান্তিকে চীনে মোট ৯৩ লাখ আইফোন সরবরাহ করেছিল কোম্পানিটি, যা চলতি বছরের একই সময় এসে ৬৫ লাখে ঠেকেছে। ফলাফল হিসেবে চীনে কোম্পানিটির বাজার অংশীদারিত্ব ১০ দশমিক ২ থেকে ৭ দশমিক ৪ শতাংশে নেমেছে।

তবে কোম্পানির জন্য আশার কথা হচ্ছে, সে পরিস্থিতি থেকে আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে ইউবিএসের বিশ্লেষক টিম আরকুরি বলেছেন, চীনে আইফোন বিক্রি হ্রাসের প্রবণতা কিছুটা কমেছে। এপ্রিলে এখানে আইফোন বিক্রি কমেছে ৩ শতাংশ। মার্চে তা আগের বছরের একই সময়ের তুলনায় ৬১ শতাংশ কমে গিয়েছিল।

এদিকে গত বছর চীনে আইফোনের পাইকারি দাম হ্রাসের পাশাপাশি গত মাসে খুচরা বাজারে ডিভাইসের দাম ৬ শতাংশ কমানো হয়েছে। অবশ্য চীন সরকার ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) ১৬ থেকে কমিয়ে ১৩ শতাংশ করার কারণেই খুচরা বাজারে আইফোনের দাম কমেছে।

সবকিছু মিলিয়ে চীনে স্মার্টফোনের সরবরাহ আবার বাড়ছে। গত ১০ মাসের মধ্যে নয় মাসই আইফোনের সরবরাহ কমলেও গত এপ্রিলে ৬ শতাংশ বেড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাচ্চার ডায়াপার ভিজে গেলে সংকেত যাবে মায়ের কাছে
প্রযুক্তি সংবাদ

বাচ্চার ডায়াপার ভিজে গেলে সংকেত যাবে মায়ের কাছে

উধাও তামিমের ভেরিফায়েড ফেসবুক পেজ!
প্রযুক্তি সংবাদ

উধাও তামিমের ভেরিফায়েড ফেসবুক পেজ!

ইন্টারনেট ডাটা প্যাকেজের সীমা থাকা উচিত নয়: মোস্তাফা জব্বার
টেলিকম

ইন্টারনেট ডাটা প্যাকেজের সীমা থাকা উচিত নয়: মোস্তাফা জব্বার

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির
প্রযুক্তি সংবাদ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
প্রযুক্তি সংবাদ

আইফোন নিয়ে প্রচলিত ৫ মিথ ও বাস্তবতা

সাশ্রয়ী দামে সেরা গেমিং অভিজ্ঞতা দেবে ৮ গিগাবাইট র‍্যামের অপো এ৯ ২০২০
নির্বাচিত

সাশ্রয়ী দামে সেরা গেমিং অভিজ্ঞতা দেবে ৮ গিগাবাইট র‍্যামের অপো এ৯ ২০২০

Load More

ট্রেন্ডিং টপিক

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 May 2019

চীনে দুঃসময় কাটিয়ে উঠছে অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix