Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ বছরে পদার্পন করল ব্যাকস্পেস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
৫ বছরে পদার্পন করল ব্যাকস্পেস
Share on FacebookShare on Twitter

৫ম বছরে পদার্পন করলো বাংলাদেশী অন্যতম মিডিয়াটেক প্রতিষ্ঠান ব্যাকস্পেস। প্রতিষ্ঠানটির সিইও সাইফুল রহমানের দূরদর্শী নেতৃত্বে একটি ছোট টেক প্রতিষ্ঠান হিসেবে ২০১৯ সালে যাত্রা শুরুর পর প্রতিষ্ঠানটি এই ৫ বছরে বাংলাদেশের সম্ভাবনাময় টেক ইন্ডাস্ট্রিতে একটি অগ্রগ্রামী প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে।

শুরুর গল্প সম্পর্কে প্রতিষ্ঠাতা সাইফুল রহমান বলেন, ব্যাকস্পেসের শুরু হয় প্রথম অঙ্গপ্রতিষ্ঠান “রিভিউ জোন” এর মাধ্যমে। এটি একটি প্রোডাক্ট রিভিউ প্ল্যাটফর্ম, যারা বিভিন্ন বৈশ্বিক ব্রান্ড এর পণ্য সম্পর্কে তথ্যবহুল ভিডিও উত্তর আমেরিকান (কানাডা, ইউএসএ) দর্শকের উদ্দ্যেশ্যে প্রচার করে। বর্তমানে রিভিউ জোন নিজস্ব ব্র্যান্ডগুলোর মাধ্যমে তথ্যবহুল ভিডিও দিয়ে বৈশ্বিক ব্র্যান্ডগুলোকে ২ কোটিরও বেশী দর্শকের কাছে উপস্থাপন করছে।

ব্যাকস্পেস শুরু থেকেই নির্ভরযোগ্য তথ্যবহুল ভিডিও এবং দর্শকের পছন্দ-অপছন্দ এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে দর্শকদের জন্য প্রয়োজনীয় তথ্য বিনোদনের মাধ্যম হিসেবে দেয়ার চেষ্টা করে এসেছে। এতে করে প্রতিষ্ঠানটি খুব দ্রুতই উত্তর অ্যামেরিকার দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে, যেখান থেকে বৈশ্বিক পরিচিতিও বাড়ে। এর ফলে বিভিন্ন বৈশ্বিক বড় বড় টেক প্রতিষ্ঠানের সাথে কাজের সুযোগও তৈরি হয় কোম্পানিটির জন্য। ব্যাকস্পেস এর সবচেয়ে বড় মাইলফলক তৈরি হয় যখন অ্যামাজনের সাথে কাজ করার সুযোগ পায়।

সাইফুল জানান, ২০১৯ এর শেষের দিকে, ব্যাকস্পেস বাংলাভাষী ব্যাবসা সচেতন দর্শকদের জন্য “বিজনেস ইন্সপেকশন বিডি” নামে একটি প্ল্যাটফর্ম লঞ্চ করে। যেখানে ব্যবসা-বাণিজ্য, স্টার্টআপ, অর্থনীতি, ইন্ডাস্ট্রি, এবং রিটেইল ব্যবসা নিয়ে কেস-স্টাডি, এনালাইসিস এর উপর জোর দিয়ে বিভিন্ন তথ্যবহুল ভিডিও পাবলিশ করে খুব অল্প সময়ের মধ্যেই ৫ লাখেরও অধিক মানুষের পছন্দের ইউটিউব চ্যানেল হয়ে উঠে। ব্যাকস্পেস ইতোমধ্যেই ৩০০০ এর বেশি প্রতিষ্ঠানের সাথে কাজ করেছে।

শুরু থেকেই সাইফুল রহমানের স্বপ্ন ছিল বাংলাদেশ থেকেই বিশ্বব্যাপী বিভিন্ন সেবা দিবে এমন একটি প্রতিষ্ঠান তৈরীর। তার নেতৃত্বে অল্প সময়েই প্রতিষ্ঠানে যোগ দেয় বেশ কিছু দক্ষ ও প্রাণবন্ত কর্মী।

২০২০ সালে ব্যাকস্পেস বাংলাদেশ থেকে বিশ্বব্যাপী বিভিন্ন সেবা দেয়ার দিকেও মনোনিবেশ করে। এনিমেটেড কন্টেন্ট তৈরিতে ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির দক্ষতা থাকায়, তারা “টেন স্টুডিও” নামের একটি এনিমেশন স্টুডিও শুরু করে, যারা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর জন্য এনিমেটেড কন্টেন্ট এবং বিভিন্ন প্রোমোশোনাল ম্যাটেরিয়াল তৈরী করে থাকে। ২০২৩ সালে ব্যাকস্পেস তাদের নতুন ভেঞ্চার “প্রোডাক্ট ভিডিও স্টুডিও” এর কার্যক্রম শুরু করে। রিভিউ জোন পরিচালনার অভিজ্ঞতা এবং ক্লায়েন্টদের মতামতের উপর ভিত্তি করে প্রোডাক্ট ভিডিও স্টুডিওর যাত্রা শুরু হয়। পণ্য প্রস্তুতকারকদের বিশ্বব্যাপী পণ্য প্রসারে ভিডিও তৈরি করে দেওয়ার সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি।

ব্যাকস্পেসের এই সফলতার গল্প বাংলাদেশের টেক ও আইটি সেক্টরের জন্য অনুপ্রেরনার। সম্প্রতি পাঁচ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি তাদের সম্পূর্ন টিমকে নিয়ে কক্সবাজারে দিনটি উদযাপন করে। সাইফুল বলেন, এই সাফল্যের অংশীদার ব্যাকস্পেসের সকল জনবল। ব্যাকস্পেস স্বপ্ন দেখে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি টেক প্রতিষ্ঠান হিসেবে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান আরো জোরালোভাবে জানান দিবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সুপারফাস্ট চার্জিং ফোন আনছে অপো
নির্বাচিত

সুপারফাস্ট চার্জিং ফোন আনছে অপো

এক মিনিটেই যেভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন
কিভাবে করবেন

হ্যাক হয়ে যাওয়া ফেসবুক আইডি ফিরে পাবেন যেভাবে

তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা বাড়া‌তে প্রশিক্ষণের উ‌দ্বোধন
প্রযুক্তি সংবাদ

তরুণ উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষতা বাড়া‌তে প্রশিক্ষণের উ‌দ্বোধন

বাণিজ্য মেলায় ওয়ালটন ফোনে নগদ ছাড়, ফ্রি পণ্য
ছাড় ও অফার

বাণিজ্য মেলায় ওয়ালটন ফোনে নগদ ছাড়, ফ্রি পণ্য

জি-মেইলে ভিডিও কল করার উপায়
প্রযুক্তি সংবাদ

জি-মেইলে ভিডিও কল করার উপায়

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?
নির্বাচিত

ফেসবুক প্রফেশনাল মুড আসলে কী?

Load More

ট্রেন্ডিং টপিক

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের
বিবিধ

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান
বিবিধ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র দিয়ে লড়াই করছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix