Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগামী অর্থবছরে মুঠোফোন, ইলেকট্রনিক্স উৎপাদনে নতুন করে ২.৫ – ৫% ভ্যাট আরোপের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 29 March 2024
আগামী অর্থবছরে মুঠোফোন, ইলেকট্রনিক্স উৎপাদনে নতুন করে ২.৫ – ৫% ভ্যাট আরোপের পরিকল্পনা
Share on FacebookShare on Twitter

স্থানীয়ভাবে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য উৎপাদনে দেওয়া কর অব্যাহতির সুবিধা আরো সংকোচনের কথা ভাবছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রাজস্বের কর্মকর্তারা মনে করছেন, বছরের পর বছর ধরে কর সুবিধা পেয়ে এসব শিল্প নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে।

এনবিআরের সূত্রগুলো জানায়, চলতি অর্থবছরে এসব খাতের উপর আড়াই থেকে পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। আগামী অর্থবছরে নতুন করে আরো আড়াই থেকে পাঁচ শতাংশ ভ্যাট বাড়ানো হতে পারে।

রাজস্ব বোর্ডের কর সুবিধা (কর অব্যাহতি, বা ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কম কর হার) পুনর্বিবেচনা করাকে সাধুবাদ জানিয়েছেন বিশেষজ্ঞরা বলেছেন, এটি রাজস্ব বাড়ানোর পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানগুলোকে আরো দক্ষ হতে উৎসাহিত করবে। তবে উদ্যোক্তাদের শঙ্কা, এতে উদীয়মান স্থানীয় প্রস্তুতকারক শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

নাম না প্রকাশের শর্তে এনবিআরের ভ্যাট বিভাগের এক কর্মকর্তা জানান, এসব শিল্পের অব্যাহত বিকাশ নিশ্চিত করার পাশাপাশি রাজস্ব বাড়ানোর মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই তাঁদের লক্ষ্য। তিনি বলেন, “আমরা এখনও প্ল্যানিং স্টেজে আছি, কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে, আবার শিল্পও ক্ষতির মুখে পড়বে না– তা খতিয়ে দেখা হচ্ছে।”

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম গত দুই মাস মাস ধরে প্রাক-বাজেট সভাগুলোয় একাধিকবার একই রকম পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেছেন, “যেসব শিল্প নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে, সেগুলোর উপর থেকে ধীরে ধীরে সাপোর্ট (কর অব্যাহতি) কমাতে হবে।”

এর অর্থ হলো, ওইসব শিল্পের কর, ভ্যাট বা আমদানি পর্যায়ে ট্যাক্স আরোপ করা হবে কিংবা বিদ্যমান ভ্যাট – ট্যাক্স বাড়ানো হবে। এক দশক আগেও বাংলাদেশে ব্যবহার হওয়া মোবাইল ফোনের প্রায় পুরোটাই আমদানি-নির্ভর ছিলো। খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে চাহিদার ৯৫ শতাংশের বেশি স্থানীয় উৎপাদনকারী কোম্পানিগুলো সরবরাহ করছে।

বর্তমানে ১২টির বেশি কোম্পানি বাংলাদেশে মোবাইল ফোন প্রস্তুতে জড়িত। স্যামসাং, নোকিয়া, ভিভো, শাওমি এবং অপোর মতো শীর্ষ মোবাইল ফোন প্রস্তুতকারকরা বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করেছে।

দুই বছর আগেও আমদানিকৃত মোবাইল ফোনের উপর টোটাল ট্যাক্স ইনসিডেন্স (টিটিআই) ছিল ৫৬ শতাংশ, আর স্থানীয় উৎপাদনকারীদের উপর সব মিলিয়ে টিটিআই ছিল ১৫ শতাংশের মত। ২০২২-২৩ অর্থবছরে প্রথমে বিক্রয় পর্যায়ে এবং ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন পর্যায়ে ভ্যাট বা মূসক আরোপ করা হয়।

বর্তমানে স্থানীয় মূল্য সংযোজন সক্ষমতা বিবেচনায়– মোবাইল ফোন উৎপাদনে ২ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত ভ্যাট দিতে হয় উৎপাদন পর্যায়ে। এনবিআর সূত্র জানিয়েছে, আগামী বাজেটে এই ভ্যাট সর্বোচ্চ আরো ৫ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বাড়ানোর চিন্তা করা হচ্ছে।

একইভাবে এনবিআরের নীতি সমর্থনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে দেশে ফ্রিজ, এসি, মোটরবাইক, লুব্রিকেন্ট অয়েলসহ বেশকিছু শিল্প গড়ে উঠেছে, যা এসব পণ্যের আমদানি-নির্ভরতা কমাতে সক্ষম হয়েছে। এসব খাতের কোনো কোনোটির উপর থেকেও কর সুবিধা কমিয়ে আনার তথা কর বাড়ানোর চিন্তা করা হচ্ছে।

এছাড়া গত বছর টেবিলওয়্যার, কিচেনওয়্যার, হাইজেনিক টয়লেট সামগ্রীসহ বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স এর উৎপাদন পর্যায়ে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ করা হয়েছিল। এবার তা আরো বাড়ানোর চিন্তা করছে এনবিআর।

অন্য যেসব খাতে ‘কর বাড়ানো’ হতে পারে
আরো যেসব খাতে ভ্যাট বাড়ানোর চিন্তা চলছে, ওই তালিকায় রয়েছে অ্যালুমিনিয়ামের তৈরি বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স, স্যানিটারিওয়্যার, সানগ্লাস, ন্যাপকিন টিস্যু, ফেসিয়্যাল টিস্যু, হ্যান্ড টাওয়েল, পেপার টাওয়েল, ক্লিনিক্যাল বেডশিট ইত্যাদি। এ তালিকায় যুক্ত হতে পারে প্লাস্টিকের তৈরি বিভিন্ন তৈজসপত্রও। এছাড়া যেসব শিল্প আমদানিতে কম কর হারের সুবিধা পায়, ওই সুবিধাও কমানোর চিন্তা করা হচেছ বলে এনবিআরের সূত্রগুলো জানিয়েছে।

এনবিআরের ওই কর্মকর্তা বলেন, “আমরা এখন তথ্য সংগ্রহ ও তা বিশ্লেষণ করছি। অব্যাহতি সুবিধা কমানোর পর তা সেক্টর, দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে কী ধরনের প্রভাব রাখবে – তা বিবেচনায় নিয়ে প্রস্তাব চূড়ান্ত করা হবে।”

সূত্রগুলো জানায়, এনবিআরের কর বিভাগ ছাড়াও ভ্যাট ও কাস্টমস বিভাগও কর অব্যাহতি বিশ্লেষণ করছে। বাজেটের আগেই এই বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী অর্থবছরের কর অব্যাহতি কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের অন্যতম বৃহৎ মুঠোফোন প্রস্তুতকারক– ফেয়ার গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন বলেন, “ইতিমধ্যে ভ্যাট আরোপের কারণে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। ২০২৩ সালে মোবাইল ফোন বিক্রি ৩৫ শতাংশ কমেছে। চলতি বছরও এটি কমতির দিকে। এমনভাবে পলিসি করা হোক, যাতে ইন্ডাস্ট্রি টিকে থাকে।”

তবে এনবিআরের সাবেক সদস্য মো. লুৎফর রহমান বলেন, “অব্যাহতি সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলে আমি এটিকে স্বাগতই জানাব। যেসব কোম্পানিকে সুবিধা দেওয়া হয়েছে, তার একটা ইমপ্যাক্ট এনালাইসিস করা দরকার, তাহলে জানা যাবে এই সুবিধার কতটুকু ভোক্তার কাছে গেছে, আর কতটুকু কোম্পানির পকেটে গেছে।”

গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, “অনির্দিষ্টকাল ধরে ট্যাক্স এক্সেম্পশন সুবিধা চলতে পারে না। এসব সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলে– তা ইতিবাচক সিদ্ধান্ত হবে। এতে রাজস্ব আদায়ও বাড়বে।”

তিনি বলেন, “শুধু ভ্যাট নয়, করের ক্ষেত্রেও অব্যাহতির সুবিধা আর বাড়ানো উচিত হবে না। আমদানির ক্ষেত্রেও যে ট্যারিফ সুরক্ষা দেওয়া আছে, তা কমানো উচিত।” ‘টিবিএস’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইলেকট্রনিক্সনোকিয়াভিভোমুঠোফোনমেইড ইন বাংলাদেশ স্মার্টফোনশাওমিস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস: ইউরোপে স্ট্রিমিংয়ের মান কমাচ্ছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: ইউরোপে স্ট্রিমিংয়ের মান কমাচ্ছে নেটফ্লিক্স

নকিয়ার নতুন চমক! বাজারে আসছে নকিয়া ২.৪
প্রযুক্তি সংবাদ

নকিয়ার নতুন চমক! বাজারে আসছে নকিয়া ২.৪

২৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে শাওমি
প্রযুক্তি সংবাদ

২৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে শাওমি

ভিএলসি মিডিয়া প্লেয়ারে বিপদ
প্রযুক্তি সংবাদ

ভিএলসি মিডিয়া প্লেয়ারে বিপদ

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ মেধাভিত্তিক সাশ্রয়ী ও উন্নত দেশে পরিণত হবে: পলক
প্রযুক্তি সংবাদ

প্রশাসনে আইসিটি ক্যাডার দাবি সংসদে উত্থাপন করবেন পলক

বাংলাদেশে আসুসের নতুন এক্সপার্ট সিরিজের ডিভাইস উন্মোচন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আসুসের নতুন এক্সপার্ট সিরিজের ডিভাইস উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 March 2024

আগামী অর্থবছরে মুঠোফোন, ইলেকট্রনিক্স উৎপাদনে নতুন করে ২.৫ – ৫% ভ্যাট আরোপের পরিকল্পনা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix