Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হোয়াটসঅ্যাপ লক্ষ্য করে হামলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
মঙ্গলবার, ১৪ মে ২০১৯
হোয়াটসঅ্যাপ লক্ষ্য করে হামলা
Share on FacebookShare on Twitter

ফেসবুকের মালিকানাধীন বার্তা আদানপ্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে আক্রমণ চালিয়েছে হ্যাকাররা। এ আক্রমণে মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রে নজরদারির সফটওয়্যার দূরে থেকেই বসানো হয়েছিল বলে নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর ফলে ১৫০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নজরদারির ঝুঁকিতে পড়েছে। মঙ্গলবার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলেছে, নির্দিষ্ট ব্যবহারকারী লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এটি অত্যন্ত দক্ষ ও উন্নত প্রযুক্তিজ্ঞান সম্পন্ন হ্যাকারদের কাজ বলে ধারণা করা হচ্ছে।

মাসখানেক আগে এ আক্রমণের বিষয়টি ধরতে পারেন সাইবার নিরাপত্তা গবেষকেরা।

গত শুক্রবার সফটওয়্যার নিরাপত্তা ত্রুটি ঠিক করতে সফটওয়্যার প্যাচ মুক্ত করা হয়েছে। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে ঝুঁকি কমাতে দ্রুত তাদের অ্যাপ হালনাগাদ করতে বলা হয়েছে।

হ্যাকাররা হোয়াটসঅ্যাপের ভয়েস কলের ফাংশন কাজে লাগিয়ে নজরদারির সফটওয়্যার ডিভাইসে ইনস্টল করানোর পদ্ধতি বের করে। হ্যাকাররা হোয়াটসঅ্যাপে কল দিয়ে এটি ইনস্টল করালেও ডিভাইসের কল লগে এ সংক্রান্ত তথ্য থাকে না।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বলেছেন, তাদের নিরাপত্তা দল এ মাসের শুরুতে নিরাপত্তা ত্রুটি খুঁজে পাওয়ার পর তা মানবাধিকার গ্রুপ, নিরাপত্তা সেবাদাতা প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে অবহিত করে।

হোয়াটসঅ্যাপ দাবি করে, এ আক্রমণে সরকারি মদদপুষ্ট কোনো প্রাইভেট প্রতিষ্ঠান থেকে করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এর পেছনে ইসরায়েলের এনএসও গ্রুপ থাকতে পারে বলে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়। ইসরায়েলের প্রতিষ্ঠানটি আগে ‘সাইবার অস্ত্রের ডিলার’ হিসেবে পরিচিত ছিল। তাদের তৈরি পেগাসাস নামের সফটওয়্যার নির্দিষ্ট ডিভাইস থেকে স্পর্শকাতর তথ্য সংগ্রহ করতে পারে। এ ছাড়া অবস্থানগত তথ্য, মাইক্রোফোন ও ক্যামেরার তথ্যও সংগ্রহ করতে পারে। তাদের এ সফটওয়্যার সন্ত্রাস ও অপরাধ ঠেকাতেই অনুমোদিত সরকারি সংস্থা ব্যবহার করতে পারে।

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করে এনএসও বলেছে, তারা সিস্টেম পরিচালনা করে না। অনেক লাইসেন্স ও অনুমোদ প্রক্রিয়ার পর গোয়েন্দা সংস্থা ও আইন প্রয়োগকারী সংস্থা তা নিরাপত্তার কাজে ব্যবহার করে। যেকোনো অভিযোগ উঠলে তার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি সিস্টেম বন্ধ করে দেওয়া হয়।

কারা আক্রমণের শিকার? হোয়াটসঅ্যাপ বলছে, কতজন ব্যবহারকারী আক্রমণের শিকার হয়েছেন তা এত দ্রুত বলা সম্ভব নয়। তবে হামলা কেবল নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে চালানো হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, অতীতেও তারা এনএসও গ্রুপের টুলে ব্যবহারকারীদের আক্রমণের শিকার হয়েছিল।

অ্যামনেস্টি টেকের উপপ্রোগ্রাম পরিচালক ডানা ইংলেটন বলেন, ‘আপনি কিছু না করলেও আপনার ফোনে আক্রমণ করতে পারে তারা। সংবাদকর্মী ও মানবাধিকার কর্মীদের নজরদারিতে রাখার প্রচুর প্রমাণ আছে। এর জন্য জবাবদিহি থাকা উচিত।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০৩০-এর পর আইএসএস ছেড়ে ‘বাণিজ্যিক স্পেস স্টেশনে’ ঝুঁকবে নাসা
প্রযুক্তি সংবাদ

২০৩০-এর পর আইএসএস ছেড়ে ‘বাণিজ্যিক স্পেস স্টেশনে’ ঝুঁকবে নাসা

১৮ অক্টোবরকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি পলকের
প্রযুক্তি সংবাদ

১৮ অক্টোবরকে জাতীয় দিবস ঘোষণা করার দাবি পলকের

প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞায় ফাইভজিতে পিছিয়ে পড়বে যুক্তরাজ্য: ভোডাফোন

হ্যাকিং কাণ্ড উন্মোচন করেছিলেন যে সৌদি নারী
নির্বাচিত

হ্যাকিং কাণ্ড উন্মোচন করেছিলেন যে সৌদি নারী

কেমন ছিল ‘বেসিস’এর  ২০১৮-২০২০ অর্থবছরের কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

এপিকটায় দুই বছরের জন্য নিষিদ্ধ বেসিস

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর

‘গ্যালাক্সি জেড ফ্লিপ ৮’ নিয়ে কি অবহেলা করছে স্যামসাং?
নির্বাচিত

‘গ্যালাক্সি জেড ফ্লিপ ৮’ নিয়ে কি অবহেলা করছে স্যামসাং?

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত
বিবিধ

আটলা গড়ার প্রত্যয়ে সার্বজনীন সচেতনতামূলক জনসভা অনুষ্ঠিত

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি
নির্বাচিত

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ মে ২০১৯

হোয়াটসঅ্যাপ লক্ষ্য করে হামলা

Techzoom.TV |
TechzoomTV