Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনফিনিক্স ইনবুক ওয়াইটু প্লাস: নিত্যদিনের ব্যবহারের জন্য সাশ্রয়ী পাওয়ারহাউজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 April 2024
ইনফিনিক্স ইনবুক ওয়াইটু প্লাস: নিত্যদিনের ব্যবহারের জন্য সাশ্রয়ী পাওয়ারহাউজ
Share on FacebookShare on Twitter

গত বছর বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ল্যাপটপ নিয়ে এসেছে ট্রেন্ডি প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ইনবুক ওয়াইটু প্লাস নামের ল্যাপটপটি দিচ্ছে চমৎকার ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং সাশ্রয়ী দামের প্রতিশ্রুতি। অল্প সময়ের মধ্যেই প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থী ও এক্সিকিউটিভদের নজর কাড়তে সক্ষম হয়েছে এই ল্যাপটপ।

দেখে নেওয়া যাক কি আছে ইনফিনিক্স ইনবুক ওয়াইটু প্লাস ল্যাপটপটিতে। এর ফিচার, পারফরম্যান্স ও ব্যবহারকারীদের অভিজ্ঞতাই বা কেমন।

ডিজাইন ও গঠন: স্লিক ও হালকা ডিজাইনের ইনফিনিক্স ইনবুক ওয়াইটু প্লাস সহজেই সবার মনোযোগ আকর্ষণ করেছে। শিক্ষার্থী ও ব্যস্ত এক্সিকিউটিভদের জন্য এই ল্যাপটপ যথার্থ। এর পরিচ্ছন্ন ও আধুনিক মেটালিক ডিজাইন স্থায়িত্ব নিশ্চিত করে, সে সঙ্গে দেয় প্রিমিয়াম অনুভূতি। স্লিক প্রোফাইল এবং প্রাণবন্ত ডিসপ্লের সঙ্গে যুক্ত সরু বেজেল ল্যাপটপটির সৌন্দর্য বাড়িয়ে তোলে। ফলে বাজারের একই ধরনের দামি ল্যাপটপের সমকক্ষ হয়ে ওঠে ওয়াইটু প্লাস।

তাছাড়া, এর মসৃণ এজি গ্লাস টাচ প্যানেলের কারণে সিল্কি-স্মুথ ও স্থায়ী টাচের অভিজ্ঞতা পাওয়া যায়। ১.৫ মিমি কি ট্র্যাভেল এবং ব্যাকলাইটিংযুক্ত রেসপন্সিভ কিবোর্ড টাইপিংকে করে তোলে সহজ ও আরামদায়ক। তাই কম আলোতেও টাইপ করতে কোনো সমস্যা হয় না।

পারফরম্যান্স ও প্রডাক্টিভিটি: ১১তম প্রজন্মের কোর আই৫ প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম রয়েছে ইনফিনিক্স ওয়াইটু প্লাস-এ। স্টোরেজের প্রয়োজন মেটাতে এতে আছে ৫১২ জিবি এনভিএমই পিসিআইই এসএসডি। প্রোডাক্টিভিটি সফটওয়্যার, ওয়েব ব্রাউজ করা কিংবা কনটেন্ট স্ট্রিম করাসহ সব ধরনের উচ্চ চাহিদাসম্পন্ন অ্যাপ্লিকেশন চালানো যায় খুব সহজেই। এর ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিকস সাধারণ গেমিং ও মাল্টিমিডিয়া এডিটিংয়ের জন্য স্বচ্ছন্দ গ্রাফিকস পারফরম্যান্স নিশ্চিত করে। উইন্ডোজ ১১ পরিচালিত ইনফিনিক্স ইনবুক ওয়াইটু প্লাস-এর অপারেটিং সিস্টেম সবার পরিচিত এবং ব্যবহার করা সহজ।

ডিসপ্লে ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা: প্রাণবন্ত রং ও ওয়াইড অ্যাঙ্গেলের সঙ্গে স্পষ্ট ও পরিষ্কার ভিজ্যুয়াল দেয় ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লেযুক্ত ইনবুক ওয়াইটু প্লাস। ৮৫% স্ক্রিন-টু-বডি রেশিওর সঙ্গে চমৎকার মাল্টিমিডিয়া অভিজ্ঞতার জন্য ডিসপ্লেটি দারুণ। কাজেই আপনার প্রিয় নেটফ্লিক্স সিরিজ দেখা কিংবা ফটো এডিট করা— সবই হবে স্বচ্ছন্দে।

তাছাড়াও, ল্যাপটপটিতে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ ও এআই নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তিযুক্ত ১০৮০ পিক্সেলের ফুল এইচডি+ ক্যামেরা। এর ফলে ভিডিও কলের অভিজ্ঞতা হবে আরও উন্নত।

ব্যাটারি লাইফ ও চার্জিং:ইনবুক ওয়াইটু প্লাস-এর ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি কোনো চার্জ ছাড়াই প্রতিদিনের কাজে ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। পাশাপাশি, এর ৪৫ ওয়াট টাইপ-সি পোর্টযুক্ত চার্জারে ডিভাইসটি দ্রুত ও সহজেই চার্জ করা যায়। ফলে ভারী চার্জার বহনের প্রয়োজন হয় না।

দাম: ল্যাপটপটির বর্তমান বাজারমূল্য ৫৮,৯৯০ টাকা। অনুমোদিত ইনফিনিক্স রিটেইলার থেকে সাশ্রয়ী ল্যাপটপটি কেনা যাচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফিনিক্সইনফিনিক্স ইনবুক ওয়াইটু প্লাসল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট বাংলাদেশ প্রকল্পের যাত্রা শুরু দু-এক মাসেই: পলক
প্রযুক্তি সংবাদ

স্মার্ট বাংলাদেশ প্রকল্পের যাত্রা শুরু দু-এক মাসেই: পলক

চীনে ৪২ শতাংশ শেয়ার নিয়ে এগিয়ে হুয়াওয়ে, পিছিয়ে পড়ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চীনের ‘ফাইভ জি’ সম্প্রসারণে হুয়াওয়ের ভূমিকা

Nokia
প্রযুক্তি সংবাদ

মিডরেঞ্জে নকিয়া নিয়ে এল ৩ ক্যামেরার ফোন

চাঁদের মালিক কে
নির্বাচিত

চাঁদের মালিক কে

আংটিও হয়ে যাচ্ছে স্মার্ট
প্রযুক্তি সংবাদ

আংটিও হয়ে যাচ্ছে স্মার্ট

মোটর গাড়ি জীবাণুমুক্ত করবেন যেভাবে
অটোমোবাইল

মোটর গাড়ি জীবাণুমুক্ত করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

রাইড শেয়ারিং
অর্থ ও বাণিজ্য

উবারের বিরুদ্ধে অনুমতি ছাড়া ক্যাম্পেইন আইডিয়া ব্যবহারের অভিযোগ বিজ্ঞাপনী এজেন্সির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

বিএমইউতে পড়ার সুযোগ পাবেন ফিলিস্তিনি শিক্ষার্থীরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 April 2024

ইনফিনিক্স ইনবুক ওয়াইটু প্লাস: নিত্যদিনের ব্যবহারের জন্য সাশ্রয়ী পাওয়ারহাউজ

Techzoom.TV |
TechzoomTV