Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘রিয়েল ভিউ’-এর বদলে আসলো ‘আকাশ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Thursday, 16 May 2019
‘রিয়েল ভিউ’-এর বদলে আসলো ‘আকাশ’
Share on FacebookShare on Twitter

রিয়েল ভিউ’-এর বদলে এবার এসেছে ‘আকাশ’। বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড আকাশ নামেই এবার দেশে ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা চালু করতে যাচ্ছে। দেশের প্রথম এবং একমাত্র কৃত্রিম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর মাধ্যমে এই সেবা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করা হয়।

বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অব টেকনোলজি আনোয়ার আজিম এ বিষয়ে গতকাল বুধবার বিকেলে কালের কণ্ঠকে বলেছিলেন, “আমাদের রিয়েল ভিউয়ের সেবা বিভিন্ন কারণে ডিসকন্টিনিউ হয়েছে। রিয়েল ভিউয়ের বদলে এবার ‘আকাশ ডিটিএইচ’ আসছে।

বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড জানায়, বিশ্বব্যাপী পে-টিভি শিল্পে ডিটিএইচ একটি উচ্চতর প্রযুক্তি। আগামী ১৯ মে থেকে সর্বোচ্চ মানের ছবি ও শব্দের নিশ্চয়তা দিয়ে প্রায় ১১০টি চ্যানেল ও ২০টি হাইডেফিনেশন চ্যানেল নিয়ে সেবা চালু করছে আকাশ ডিটিএইচ।

ভ্যাটসহ মাসিক ৩৯৯ টাকার এ সেবা উপভোগ করতে পারবেন গ্রাহক। শিগগিরই আরও নতুন চ্যানেল এবং ভিডিও অন ডিমান্ড ও প্রোগ্রাম রেকর্ডিংয়ের মতো নতুন সেবা-ফিচার যুক্ত করা হবে। বিদ্যমান ফিচারগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রাম রিমাইন্ডার, ফেভারিট প্রোগ্রাম লিস্টিং ও প্যারেন্টাল কট্রোল।

এছাড়া আকাশ ডিটিএইচ এর এককালীন সংযোগ খরচ ৬ হাজার ৪৯৯ টাকা। সংযোগ সামগ্রীর মধ্যে রয়েছে অত্যাধুনিক এইচডি সেট টপ বক্স, গ্রাহকবান্ধব ও বহুমুখী ব্যবহার উপযোগী রিমোট কট্রোল, তাপ ও বৃষ্টি প্রতিরোধী ইউনিভার্সাল কেইউ ব্যান্ড ডিশ এবং অন্যান্য উপকরণ। তাছাড়া সীমিত সময়ের জন্য বিনামূল্যে ইনস্টলেশন ও এক মাসের সাবক্রিপশন পাওয়া যাবে। সার্বক্ষণিক ২৪/৭ গ্রাহকসেবার জন্য কল সেন্টার এবং পেশাদার ইনস্টলেশন ও বিক্রয় পরবর্তী সেরা নিশ্চিত করবে আকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আকাশের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, দেশ ডিজিটালাইজেশনের পথে আরো একধাপ এগিয়ে গেলো। এই ব্যবস্থার মাধ্যমে আমাদের রাস্তার তারের জঞ্জাল কমবে। এছাড়া এই ব্যবস্থাপনায় স্যাটেলাইট চ্যানেল সরবরাহের ব্যবসায় সরকারের কর সঠিকভাবে আদায় করা আরো সহজ হবে। তাছাড়া টেলিভিশন সম্প্রচার আইন বাস্তবায়নেও যথেষ্ট সহযোগিতা পাওয়া যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তার বক্তব্যে বলেন, আমাদের আকাশপথে বিচরণের স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে, অর্থাৎ দেশ ডিজিটালাইজেশন হচ্ছে। আমাদের লক্ষ্য সারাদেশের জনগণকে উন্নয়ন কাজে সম্পৃক্ত করা। তাই গ্রামে এই সেবা সহজে পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছি। পেমেন্ট ব্যবস্থাপনাকে আরো সহজ করতে হবে। তাছাড়া সব বিভাগে পৌঁছে দিতে হবে সেবা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো কমিউনিকেশন্সের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো কমিউনিকেশন্সের চেয়ারম্যান শায়ান এফ রহমান একই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফায়সাল হায়দার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রমুখ।

দেশের ২০টি জেলায় আকাশ ডিটিএইচ বাণিজ্যিকভাবে পাওয়া যাবে। জেলাগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ।

এছাড়া শিগগিরই দেশের অন্য জেলাগুলোতেও অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছ থেকে এ ডিটিএইচ পাওয়া যাবে বলেও জানায় বেক্সিমকো কমিউনিকেশন্স।

সরকার ২০১৩ সালের ডিসেম্বর মাসে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডকে দেশে ডিটিএইচ সেবার লাইসেন্স দেয়। পরে বায়ার মিডিয়া লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠানকেও একই লাইসেন্স দেওয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যাটেলাইট

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুনিয়ার সবচেয়ে বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫১
নির্বাচিত

দুনিয়ার সবচেয়ে বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি এ৫১

দেড় ট্রিলিয়ন ডলারে প্রথম মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল
প্রযুক্তি সংবাদ

দেড় ট্রিলিয়ন ডলারে প্রথম মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল

বাংলাদেশে চালু হলো টিকটকের বিজ্ঞাপন সুবিধা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে চালু হলো টিকটকের বিজ্ঞাপন সুবিধা

তরুণদের জন্য বিল গেটস এর পরামর্শ, যা আপনার জীবন বদলে দিবে
প্রযুক্তি সংবাদ

তরুণদের জন্য বিল গেটস এর পরামর্শ, যা আপনার জীবন বদলে দিবে

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস
প্রযুক্তি সংবাদ

নতুন হেডফোন আনতে চলেছে অ্যাপলের বিটস

আসল-নকল স্মার্টওয়াচ চিনবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

আসল-নকল স্মার্টওয়াচ চিনবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

হ্যারি পটার ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি Realme 16...

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 May 2019

‘রিয়েল ভিউ’-এর বদলে আসলো ‘আকাশ’

Techzoom.TV |
TechzoomTV