Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

বেসিস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভায় নির্বাচন বোর্ডের সদস্য প্রার্থীরা। আজ রাতে ঢাকায় | ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ মে। এই উপলক্ষে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বেসিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ সদস্যের নির্বাহী পরিষদ নির্বাচন করতে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন প্রার্থী। এর মধ্যে জেনারেল ক্যাটাগরি থেকে ৮ জন এবং অ্যাসোসিয়েট, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক ক্যাটাগরি থেকে একজন করে নির্বাচিত হবেন।

বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে বেসিস নির্বাচনের আচরণবিধি সম্পর্কে আলোচনা করার পাশাপাশি ডেমো ব্যালট পেপার প্রদর্শন করে ভোটারদের ভোট প্রদান করার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। একপর্যায়ে তিনি লটারির মাধ্যমে প্যানেলভিত্তিক প্রার্থী পরিচিতি সভার ক্রম নির্ধারণ করেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বেসিস নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী।

৩৩ জন প্রার্থী মূলত তিনটি প্যানেলে ভাগ হয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ তিনটি প্যানেলের নাম ‘টিম স্মার্ট’ ‘ওয়ান টিম’, ও ‘টিম সাকসেস’। প্যানেলভিত্তিক প্রার্থী পরিচিতি সভায় প্রথমে মঞ্চে এসে প্রেজেন্টেশন দিয়েছে টিম স্মার্ট, পরবর্তীতে আসে ওয়ান টিম এবং সবশেষে আসে টিম সাকসেস।

টিম স্মার্ট প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অ্যাডভান্সড ইআরপির মো. মোস্তাফিজুর রহমান সোহেল। টিম স্মার্টের অন্য প্রার্থীরা হলেন, জেনারেল ক্যাটাগরিতে মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, নিয়াজ মোর্শেদ এবং আরমান আহমেদ খান (অ্যাসোসিয়েট), লুতফি হায়দার চৌধুরী (অ্যাফিলিয়েট) ও এ এইচ এম হাসিনুল কুদ্দুস (আন্তর্জাতিক)।

বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদের নেতৃত্বে গঠিত হয়েছে ওয়ান টিম প্যানেল। এই প্যানেলের অন্য প্রার্থীরা হচ্ছেন- জেনারেল ক্যাটাগরিতে উত্তম কুমার পাল, দিদারুল আলম, রাশিদুল হাসান, এ কে এম আহমেদুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, কে এ এম রাশেদুল মজিদ এবং সৈয়দ আবদুল্লাহ জায়েদ (অ্যাসোসিয়েট), বিপ্লব ঘোষ (অ্যাফিলিয়েট) ও সৈয়দ মোহাম্মদ কামাল (আন্তর্জাতিক)।

টিম সাকসেস প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম। এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, জেনারেল ক্যাটাগরিতে তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. শহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা এবং এন এম রাফসান জানি (অ্যাসোসিয়েট), আবদুল আজিজ (অ্যাফিলিয়েট) ও আবু মুহাম্মদ রাশেদ মজিদ (আন্তর্জাতিক)।
আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বেসিসের এবারের নির্বাচনে মোট ভোটার এক হাজার ৪শ ৬৪ জন। তাদের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে ভোটার ৯শ ৩২, অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ভোটার ৩শ ৮৯, অ্যাফিলিয়েট ক্যাটাগরিতে ভোটার ১শ ৩৪ ও আন্তর্জাতিক ক্যাটাগরিতে ভোটার নয়জন।

সভায় আরও উপস্থিত ছিলেন বেসিসের নির্বাচনে গঠনকৃত তিন সদস্যের আপিল বোর্ডের চেয়ারম্যান এ তৌহিদ, এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

Tags: বেসিস নির্বাচন

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে ১০ লক্ষ টাকা বেতনের চাকরি দিচ্ছে এই স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

দেশে ১০ লক্ষ টাকা বেতনের চাকরি দিচ্ছে এই স্মার্টফোন ব্র্যান্ড

রাসেলের মানবিক দিকগুলো শিশু- কিশোরদের কাছে তুলে ধরতে হবে: পলক
প্রযুক্তি সংবাদ

রাসেলের মানবিক দিকগুলো শিশু- কিশোরদের কাছে তুলে ধরতে হবে: পলক

বিসিএস’র নতুন সভাপতি মুনীর, মহাসচিব মনিরুল ইসলাম
প্রযুক্তি সংবাদ

বিসিএস’র নতুন সভাপতি মুনীর, মহাসচিব মনিরুল ইসলাম

গুগলের ওয়্যারওএসের জন্য নতুন হোয়াটসঅ্যাপ
নির্বাচিত

গুগলের ওয়্যারওএসের জন্য নতুন হোয়াটসঅ্যাপ

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক
নির্বাচিত

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সঙ্গে যোগাযোগে ইমো ফ্রি দিচ্ছে বাংলালিংক

চারটি টিভি স্টেশন ব্লক করেছে ভারত পাল্টা পদক্ষেপ নিবে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

চারটি টিভি স্টেশন ব্লক করেছে ভারত পাল্টা পদক্ষেপ নিবে বাংলাদেশ

Load More

ট্রেন্ডিং টপিক

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড
অটোমোবাইল

সফটওয়্যার ত্রুটিতে ৪৩ লাখের বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে ফোর্ড

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!
বিবিধ

ইরানের ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভব!

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল
প্রযুক্তি সংবাদ

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই...

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix