Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটি খাতে শত কোটি টাকার জামানাতবিহীন ঋণ দেবে নগদ: মোর্শেদ এলিট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 6 May 2024
কর্মীদের জন্য নগদের ৫ লাখ টাকার প্রণোদনা
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের সামনে এখন সবচেয়ে সম্ভাবনাময় খাত তথ্য ও প্রযুক্তি। এই খাতকে শিল্পে পরিণত করার কথা অনেকদিন ধরেই বলছেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ এলিট। ইত্তেফাকের সঙ্গে আলাপকালে মোবাইল আর্থিক সেবা নগদের নির্বাহী পরিচালক বলেছেন, আইসিটি খাতের তরুণ উদ্যোক্তাদের আর্থিক সমস্যার সমাধানে কাজ করবেন তিনি। সে জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, সদ্যই যাত্রা শুরু করতে যাওয়া নগদ ডিজিটাল ব্যাংক আইসিটি উদ্যোক্তাদের শত কোটি টাকার জামানতবিহীন ঋণ দেবেন।

তথ্যপ্রযুক্তি খাত নিয়ে লম্বা সময় ধরে কাজ করা এলিট এবার সফটওয়ার ও সংশ্লিষ্ট সেবার ব্যবসায়ীদের সংগঠন বেসিসের নির্বাচন করছেন। এই নির্বাচনের অনেক আগে থেকেই তিনি তথ্যপ্রযুক্তি খাততে শিল্পে পরিণত করার জন্য কথা বলে আসছেন। সে জন্য এই খাতের উদ্যোক্তাদের অর্থায়ন এবং কর অবকাশ অব্যাহত রাখা সবচেয়ে জরুরি মনে করেন তিনি। তথ্য প্রযুক্তি খাতে যে কর অবকাশ চলছে, তা এই বছরই শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এই খাতের একজন নেতা হিসেবে এলিট দাবি করছেন, এই অবকাশ দীর্ঘায়িত করা হোক।

এলিট বলেন, ‘কর অবকাশ তুলে দেওয়াটা খুব আত্মঘাতি একটা ব্যাপার হতে পারে। এই খাত থেকে করের এই ছাড় উঠে গেলে, যে বিপুল সম্ভাবনা আছে, তা আলোর মুখ দেখা সম্ভব হবে না। আমরা যে স্বল্পমূল্যে সফটওয়ার ও বিভিন্ন তথ্য প্রযুক্তি পণ্য বিশ্ব বাজারে দেওয়ার আশা করছি, তার মূলে কিন্তু আছে করের রেয়াত। এই ছাড়টা না থাকলে বিশ্ব বাজারে আমরা টিকতে পারবো না এবং এই খাতে বৈশ্বিক উদ্যোক্তাদেরও টেনে আনতে পারবো না। ২০৪১ সালে আমরা স্মার্ট বাংলাদেশ হতে চাই। আমি মনে করি, সে জন্য তথ্যপ্রযুক্তিকে শিল্প হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই। আর তা করতে গেলে ২০৪১ না হোক, অন্তত ২০৩১ সাল অবধি কর অব্যাহতি দিতে হবে।’

তথ্যপ্রযুক্তি খাতে উন্নতি করার জন্য আরেকটি বড় প্রয়োজন তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন নিয়ে কাজ করা। সে জন্য তিনি নীতিনির্ধারকদের কাছে আহবান জানিয়েছেন, এই উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য একটি বিশেষ তহবিল করার জন্য। এলিট আরও বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে কিছু খাতে প্রণোদনা দেওয়ার জন্য ঋণের তহবিল করেছে। আমরা আশা করতে পারি, এই তথ্য প্রযুক্তি খাতের জন্যও তেমন একটা তহবিল করা হবে। হোক সেটা একশ’ কোটি টাকার। তারপরও সেই তহবিল থেকে বেসরকারি ব্যাংকগুলো বড় একটা সমর্থন দিতে পারবে আইসিসি উদ্যোক্তাদের। সে জন্য ব্যাংকগুলোকে বলেই দিতে হবে যে, ক্রেডিট রেটিং দেখে জামানত ছাড়াই যেন তারা এই উদ্যোক্তাদের ঋণ দেন। কারণ, এদের বেশিরভাগেরই দেখানোর মত জামানত থাকে না। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে এদেরকে যেন এক অংকের সুদের ঋণ দেওয়া হয়।’

এলিট নিজেই তার প্রতিষ্ঠান থেকে এই ব্যাপারটিতে ভূমিকা রাখতে চান। এরই মধ্যে দেশের প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে যাত্রা শুরু করার পথে আছে নগদ। এলিট বলছেন, নগদ ডিজিটাল ব্যাংক পারবে এই তরুণ আইসিটি উদ্যোক্তাদের বিনা জামানতে সিঙ্গেল ডিজিট মুনাফায় ঋণ দিতে, ‘নীতিগত কারণেই ডিজিটাল ব্যাংকের পরিচালন ব্যয় হবে খুব নগণ্য। ফলে নগদ ডিজিটাল ব্যাংকের পক্ষে এক অংকের সুদে ঋণ দেওয়া সম্ভব হবে। এ ছাড়া ডিজিটাল ব্যাংক তার গ্রাহকদের আর্থিক ফুট প্রিন্ট দেখে কর্মতৎপরতা করবে। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের সহায়তায় ক্রেডিট রেটিং তৈরি করে তারা ঋণ দেবে। ফলে জামানতের প্রয়োজন হবে না।’

এলিট আরও বলেন, ‘আমি আসলে এই ভাবনাগুলো হতেই বেসিস নেতৃত্বে আসতে চাই। আমি আমাদের তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রির ক্ষুদ্রও মাঝারি উদ্যোক্তারের ব্যবসা উন্নয়নে মূলধন বা ঋণ সহায়তা প্রাপ্তিটা সহজ করতে চাই। এই চাওয়াগুলো বাস্তবায়িত হলে তথ্যপ্রযুক্তি খাতেরই বিশাল উপকার হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রুপ অ্যাডমিনদের যে পরামর্শ দিল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

গ্রুপ অ্যাডমিনদের যে পরামর্শ দিল ফেসবুক

স্মার্টফোনের ওপর নির্ভরতা কমাতে নতুন ডিভাইস আনছে অ্যাপল
নির্বাচিত

স্মার্টফোনের ওপর নির্ভরতা কমাতে নতুন ডিভাইস আনছে অ্যাপল

এক বছরে ১৯০ কোটি ম্যালওয়্যার থামিয়েছে গুগল প্লে স্টোর
নির্বাচিত

এক বছরে ১৯০ কোটি ম্যালওয়্যার থামিয়েছে গুগল প্লে স্টোর

কম্পিউটারের সক্ষমতা ১০ গুণ বাড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা
নির্বাচিত

কম্পিউটারের সক্ষমতা ১০ গুণ বাড়াবে কৃত্রিম বুদ্ধিমত্তা

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম “ই-রাজ” উদ্বোধন
ই-কমার্স

মিনিস্টার মাইওয়ান গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম “ই-রাজ” উদ্বোধন

১০ অক্টোবর শুরু হচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯’
প্রযুক্তি সংবাদ

১০ অক্টোবর শুরু হচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৯’

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 May 2024

আইসিটি খাতে শত কোটি টাকার জামানাতবিহীন ঋণ দেবে নগদ: মোর্শেদ এলিট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix