Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নির্ভরযোগ্য মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 6 May 2024
নির্ভরযোগ্য মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো
Share on FacebookShare on Twitter

সিকিউরিটি ব্যাজ পাওয়ার মাধ্যমে গুগল প্লে’তে নির্ভরযোগ্য অ্যাপ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে তাৎক্ষণিক যোগাযোগের জনপ্রিয় অ্যাপ ইমো। মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সুরক্ষা ও গোপনীয়তার বৈশ্বিক মানদণ্ড নিশ্চিত করার ফলশ্রুতিতে এই স্বীকৃতি পেয়েছে অ্যাপটি। এই স্বীকৃতি ব্যবহারকারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার ক্ষেত্রে ইমো’র অব্যাহত প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। আর এই প্রতিশ্রুতিই ইমোকে ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তার ওপর গুরুত্ব দিতে ভূমিকা রাখছে।

ডেটা সেইফটি সেকশনে সিকিউরিটি ব্যাজের মাধ্যমে প্লে স্টোরের নিরাপদ ও সুরক্ষিত অ্যাপগুলো প্রদর্শন করে গুগল। আর এই ব্যাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো ইমো।

উল্লেখ্য, অন্য কোনো ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এ সেকশনে প্রদর্শন করছে না গুগল। এর ফলে, স্বাভাবিকভাবেই, সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিতে অন্যদের চেয়ে এগিয়ে গেল ইমো।
ব্যবহারকারীদের জন্য প্রাইভেসি ও সিকিউরিটি, এই দুই ক্ষেত্রেই সর্বাধিক গুরুত্বারোপ করে ইমো, যার প্রমাণ হিসেবে ব্যবহারকারীদের সামনে আসে স্বাধীনভাবে যাচাই করা গুগল প্লের ‘ডেটা সেইফটি’ সেকশনের ‘ইনডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ’।

দেখা যায়, ইমো মোবাইল অ্যাপ্লিকেশনের নিরাপত্তায় এই খাতের সর্বোচ্চ গ্রহণযোগ্য মানদণ্ড হিসেবে বিবেচিত মাসা’য় (মোবাইল অ্যাপ্লিকেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট) উত্তীর্ণ হয়; এবং গুগল অথরাইজড ল্যাব পার্টনারের মাধ্যমে অ্যাপটিকে স্বাধীনভাবে যাচাই করায়। গুগল প্লে’র সিকিউরিটি ব্যাজের মাধ্যমে বোঝা যায় অ্যাপটির দুর্বলতা চিহ্নিত করা, তা কমিয়ে আনা এবং বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করিয়ে নেওয়ার ক্ষেত্রে ইমো’র প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও নিরাপদ গোপনীয়তা নিশ্চিত করতে সবসময় গুরুত্বারোপ করে আসছে ইমো। আর এর ফলশ্রুতিতেই গুগল প্লে’র সিকিউরিটি ব্যাজ লাভ করে অ্যাপটি। মাল্টি-ডিভাইস ম্যানেজমেন্ট, টু-স্টেপ ভেরিফিকেশন ও ফ্যামিলি গার্ড ফিচারের মতো নিরাপত্তা ফিচারের পাশাপাশি, পাসকিজ ও সিম বাইন্ডিংয়ের মতো সর্বাধুনিক ফিচার নিশ্চিত করে ব্যবহারকারীদের জন্য এই প্ল্যাটফর্মে নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করেছে ইমো।

এছাড়া, প্রাইভেসি চ্যাট মোড, ইনভিজিবল ফ্রেন্ডস ও ব্লক স্ক্রিনশট ফর কলসের মতো অন্যান্য সর্বাধুনিক প্রাইভেসি ফিচারগুলো অ্যাপে ব্যবহারকারীদের সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করার ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা স্তর নিশ্চিত করে। গোপনীয়তা নিশ্চিত করা ছাড়াও, এ ফিচারগুলো একইসাথে সাইবারবুলিং ও সাইবারক্রাইমের মতো অপরাধ কমিয়ে এনে ইমো ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ যোগাযোগের পরিবেশ তৈরিতে ভূমিকা রেখেছে।

এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “এ ব্যাজ ব্যবহারকারীদের প্রাইভেসি ও সিকিউরিটিতে নির্ভরযোগ্য ফিচার নিয়ে আসার ক্ষেত্রে ইমো’র প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। ব্যবহারকারীদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করতে নিরলস কাজ করে যাচ্ছি আমরা। আর এ কারণেই আমরা এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত। ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার উদ্ভাবন ও যোগাযোগ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার ক্ষেত্রে আশাবাদী আমরা।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইমো

এই বিভাগ থেকে আরও পড়ুন

আর্ক জিপিইউর প্রথম ল্যাপটপ হবে এসার সুইফট এক্স
প্রযুক্তি সংবাদ

আর্ক জিপিইউর প্রথম ল্যাপটপ হবে এসার সুইফট এক্স

যে নম্বরে কলব্যাক করলেই বিপদ!
টিপস

যে নম্বরে কলব্যাক করলেই বিপদ!

যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে টিকটকের চুক্তি স্বাক্ষর
নির্বাচিত

ইউরোপে অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট শনাক্তে কঠোর হচ্ছে টিকটক

চীন থেকে সরছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

৪ হাজার ৮২৫ কোটি রুপি বিনিয়োগ করবে স্যামসাং

রোবটের সাহায্যে যেভাবে স্মার্টফোন বানায় হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

রোবটের সাহায্যে যেভাবে স্মার্টফোন বানায় হুয়াওয়ে

কোভিড-১৯ শনাক্তকরণে ৫ বাংলাদেশির চমকপ্রদ উদ্ভাবন
প্রযুক্তি সংবাদ

কোভিড-১৯ শনাক্তকরণে ৫ বাংলাদেশির চমকপ্রদ উদ্ভাবন

Load More

ট্রেন্ডিং টপিক

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনের রান্না আরও স্বাচ্ছন্দ্যময় করতে নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ফ্রিজের কম্প্রেসার...

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 May 2024

নির্ভরযোগ্য মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে গুগল প্লে সিকিউরিটি ব্যাজ পেলো ইমো

Techzoom.TV |
TechzoomTV