Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফের উৎসে আয়কর প্রত্যাহার চেয়েছে বিটিসিএল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ মে ২০২৪
ফের উৎসে আয়কর প্রত্যাহার চেয়েছে বিটিসিএল
Share on FacebookShare on Twitter

স্থানীয় বাজার পর্যায়ে ১০ শতাংশ হারে উৎসে আয়কর প্রত্যাহারের দাবি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আবেদন করেছেন রাষ্ট্রায়ত্ব টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিটিসিএলের অর্থ বিভাগ থেকে দেয়া এই আবেদনের চিঠিতে ইন্টারনেটে দ্বৈতকর প্রতিরোধে উপাত্তসহ কর অব্যাহতির সপক্ষে কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ইন্টারনেটে দ্বৈতকর পরিশোধ করা সত্ত্বেও আমদানি পর্যায়ে পরিশোধ করা করের চালান আয়কর রিটার্নে প্রদর্শন করতে পারছে না বিটিসিএল।

চিঠিতে বলা হয়েছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য বিটিসিএল নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাণিজ্যিকভাবে লাভবান না হওয়া সত্ত্বেও বিটিসিএল অনেক ক্ষেত্রে জাতীয় স্বার্থে দেশের তথ্য ও প্রযুক্তি উন্নয়ন খাতে বিশেষ করে পাহাড়ি জনপদ ও প্রত্যন্ত এলাকাসহ ইউনিয়ন পর্যায়ে ডাটা ইন্টারনেটসহ টেলিকম সেবা স্বল্প মূল্যে প্রদান করে আসছে। ডাটা ইন্টারনেট সার্ভিস প্রদানের জন্য বিভিন্ন বৈদেশিক অপারেটর থেকে ব্যান্ডউইথ সেবা বৈদেশিক মুদ্রায় ক্রয় করা হয়। এ ধরনের অর্থ পরিশোধের ক্ষেত্রে ১০ শতাংশ হারে উৎসে কর বিটিসিএলকে পরিশোধ করতে হচ্ছে। বৈদেশিক অপারেটররা ব্যান্ডউইথ সরবরাহের জন্য তাদের নিজ নিজ দেশীয় বিধিবিধানের আলোকে প্রযোজ্য আয়কর ও ট্যাক্স প্রদান করে থাকে। সেবা প্রদানকারী বৈদেশিক প্রতিষ্ঠানগুলো তাদের দেশে কর প্রদানের প্রত্যায়ন বিটিসিএলকে প্রদান করলে বিটিসিএল থেকে বর্তমানে ১০ শতাংশ হারে উৎসে আয়কর কর্তনের বিষয়টি অব্যাহতি প্রদান করা যেতে পারে।

এছাড়াও, বিটিসিএলের কাছে বৈদেশিক অপারেটরদের পাওনা থেকে উৎসে আয়কর কর্তন করা হলে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সেবা প্রদানে সম্মত হবে না বলেও চিঠিতে জানানো হয়েছে। এ সিয়ে চিঠিতে লেখা হয়েছে, ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠানের ওপর আয়কর আরোপযোগ্য হলে তা বিটিসিএল থেকে প্রদান করায় বিটিসিএল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিটিসিএল ব্যান্ডউইথের মূল্য বৈদেশিক মুদ্রায় পরিশোধের ক্ষেত্রে উৎসে ১০ শতাংশ হারে আয়কর কর্তন করা হলেও একই ব্যান্ডউইথ স্থানীয় বাজারে বিভিন্ন আইএসপি/আইআইজি অপারেটরদের কাছে বিক্রির সময়ও তাদের নিকট জারি করা ইনভয়েস থেকে ১০ শতাংশ হারে উৎসে আয়কর কর্তন করে বিল পরিশোধ করছে। এক্ষেত্রে একই সেবার জন্য আমদানি পর্যায়ে ১০ শতাংশ এবং স্থানীয় বাজারে বিক্রির ক্ষেত্রে ১০ শতাংশ হারে আয়কর কর্তন করা হলে দ্বৈতকর আরোপ হচ্ছে। একই সেবার বিপরীতে বৈদেশিক মুদ্রায় পরিশোধের ক্ষেত্রে বিটিসিএলকে মূসক পরিশোধ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অধিকন্তু এ ধরনের দ্বৈতকর আরোপ করা হলে নির্ধারিত ব্যান্ডউইথের মূল্য বহুলাংশে বৃদ্ধি পাবে।

এ নিয়ে বিটিসিএল জানিয়েছে, এ বিষয়ে আগেও একাধিক চিঠি দেয়া হয়েছে। কিন্তু কাজে আসেনি। তাই আবারো গ্রাহক পর্যায়ে স্বল্প মূল্যে সেবা প্রদানের বৃহত্তর স্বার্থে সেবা মূল্যের বিপরীতে আয়কর থেকে অব্যাহতি চেয়েছে সংস্থাটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চীনে ৪২ শতাংশ শেয়ার নিয়ে এগিয়ে হুয়াওয়ে, পিছিয়ে পড়ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চীনের ‘ফাইভ জি’ সম্প্রসারণে হুয়াওয়ের ভূমিকা

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 
ই-কমার্স

আকর্ষণীয় অফার নিয়ে যাত্রা শুরু করলো ধামাকাশপিং ডটকম 

জনপ্রিয়তায় ফেসবুককে টেক্কা দিল টিকটক!
নির্বাচিত

জনপ্রিয়তায় ফেসবুককে টেক্কা দিল টিকটক!

২ লাখ টাকার ফ্যামিলি ট্রিপের সেরা ঈদ অফার দিচ্ছে রিয়েলমি
ছাড় ও অফার

২ লাখ টাকার ফ্যামিলি ট্রিপের সেরা ঈদ অফার দিচ্ছে রিয়েলমি

চিপ ঘাটতি থাকতে পারে দুই বছর: ইনটেল প্রধান
প্রযুক্তি বাজার

চিপ ঘাটতি থাকতে পারে দুই বছর: ইনটেল প্রধান

সিক্সজি স্মার্টফোন আসতে পারে ২০২৮ সালে: কোয়ালকম সিইও
প্রযুক্তি সংবাদ

সিক্সজি স্মার্টফোন আসতে পারে ২০২৮ সালে: কোয়ালকম সিইও

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখবেন যেভাবে

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

গ্রামীণফোনের আবেদন নাকচ: নতুন অডিটে সহযোগিতা করার কঠোর নির্দেশ বিটিআরসির

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?
প্রযুক্তি পরামর্শ

বিদ্যুৎ বিল কমাতে সিঙ্গল নাকি ডুয়াল ইনভার্টার, কোন এসি কিনবেন?

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি
প্রযুক্তি পরামর্শ

রাউটারের এই দুটি সেটিংস পরিবর্তন করেই মিলবে ইন্টারনেটের পূর্ণ গতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচন করেছে...

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মে ২০২৪

ফের উৎসে আয়কর প্রত্যাহার চেয়েছে বিটিসিএল

Techzoom.TV |
TechzoomTV