Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে আসছে মার্সেলের বাংলা ভয়েস কন্ট্রোল টিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 19 May 2019
বাজারে আসছে মার্সেলের বাংলা ভয়েস কন্ট্রোল টিভি
Share on FacebookShare on Twitter

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের স্মার্ট টিভিতে এবার যুক্ত হলো তিন ধরণের ল্যাঙ্গোয়েজ সিলেকশন অপশন। বাংলা, ইংরেজি ও হিন্দি। এই তিনটি ভাষার যে কোনো কন্টেন্ট ইউটিউব বা ইন্টারনেট ব্রাউজারে খোঁজার ক্ষেত্রে গ্রাহক শুধু ভয়েস কমান্ড দিলেই স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট কন্টেন্ট চলে আসবে। টাইপ করে খুঁজতে হবে না। এই নতুন প্রযুক্তির স্মার্ট টিভি চলতি মাসেই বাজারে ছাড়বে বলে জানিয়েছে মার্সেল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৬ মে, ২০১৯) রাজধানীতে মার্সেল করপোরেট অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ইনএগোরেশন সিরিমনি অব বাংলা ভয়েস কন্ট্রোল টিভি’ প্রোগ্রামে এসব তথ্য জানানো হয়। মার্সেলের নতুন প্রযুক্তির স্মার্ট টিভির শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান এসএম নূরুল আলম রিজভী, পরিচালক এসএম আশরাফুল আলম, এসএম মাহবুবুল আলম ও রাইসা সিগমা হিমা।

অনুষ্ঠানে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত মার্সেল টিভি বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনে এবং চলমান ডিজিটাল ক্যাম্পেইনের প্রচারণায় অসাধারণ অবদান রাখায় ৭ জন সাব-ডিলার ও ১ জন এরিয়া ম্যানেজারকে পুরস্কৃত করে মার্সেল কর্তৃপক্ষ। তাদেরকে দেয়া হয় বিশেষ সনদ ও বিদেশ ভ্রমণের প্যাকেজ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, মোহাম্মদ রায়হান, এসএম জাহিদ হাসান, হুমায়ুন কবীর ও মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন, টেলিভিশন বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও মোস্তফা নাহিদ হোসেন প্রমূখ।

মার্সেল টিভি গবেষণা ও উন্নয়ন বিভাগের ইনচার্জ প্রকৌশলী এনামুল হাসান জানান, মায়ের ভাষা ‘বাংলা’ সিলেকশন অপশন যুক্ত করা হয়েছে মার্সেলের স্মার্ট টিভিতে। এর ফলে, স্মার্ট টিভিতে বাংলা কন্টেন্ট প্রয়োজন হলে, গ্রাহককে টিভির রিমোর্ট বাটনে আর টাইপ করতে হবে না। গ্রাহক ‘হ্যালো মার্সেল’ বললেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (অও) ভয়েস রিসিভার অ্যাকটিভ বা সচল হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় কন্টেন্টটি বাংলায় বললেই তা স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ব্রাউজার অথবা ইউটিউবে চলে আসবে। শুধু বাংলাই নয়; ভয়েস কমান্ডের মাধ্যমে সিলেক্ট করা যাবে হিন্দি ও ইংরেজি কন্টেন্টও।

মার্সেলের হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন বলেন, উদ্ভাবনী ও লেটেস্ট প্রযুক্তি সংযোজনে মাধ্যমে স্মার্ট টিভিতে আরো গ্রাহকবান্ধব করতে কাজ করছে মার্সেল আরএনডি বিভাগের প্রকৌশলীরা। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের জন্য তারা এবার স্মার্ট টিভিতে বাংলা ভাষা অপশনের মতো উদ্ভাবনী ফিচার যুক্ত করেছে। গ্রাহকরা চলতি মাসেই নতুন এই স্মার্ট টিভিটি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গাজীপুরের চন্দ্রায় স্থাপিত টিভি ম্যানুফ্যাকচারিং ইউনিটে আইএসও ক্লাস সেভেন ডাস্ট ফ্রি ক্লিন রুমে অত্যাধুনিক প্রযুক্তির এইচএডিএস (হাই অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ) এবং আইপিএস (ইন প্ল্যান সুইচিং) প্যানেল তৈরি করছে মার্সেল। কারখানায় রয়েছে টিভির মাদারবোর্ড, ডিসপ্লে, রিমোট, স্পিকার, কেসিং অ্যান্ড হাউজিংসহ আনুষঙ্গিক পার্টস তৈরির আলাদা প্রোডাকশন লাইন। সেখানে জার্মান প্রযুক্তির সারফেস মাউন্টিং টেকনোলজীসহ বিশ্বের লেটেস্ট সব প্রযুক্তির মেশিনারিজ স্থাপন করা হয়েছে। সেসব যন্ত্রপাতি দিয়ে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তি, বৈচিত্র্যময় ডিজাইন ও ফিচারের আন্তর্জাতিক মানসম্পন্ন টেলিভিশন তৈরি করছে মার্সেল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মার্সেল

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনবে অ্যামাজন
নির্বাচিত

নতুন গেম স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনবে অ্যামাজন

ফ্ল্যাগশিপ উন্মোচনের আগেই ‘চমক’ দেখালো ওয়ানপ্লাস
নির্বাচিত

ফ্ল্যাগশিপ উন্মোচনের আগেই ‘চমক’ দেখালো ওয়ানপ্লাস

ওয়াই-ফাইয়ের গতি কমাচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার
নির্বাচিত

ওয়াই-ফাইয়ের গতি কমাচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার

হয়রানিমূলক আচরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে টুইটার
প্রযুক্তি সংবাদ

হয়রানিমূলক আচরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে টুইটার

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

৬০ হাজার টাকার নিচে সেরা হ্যান্ডসেট

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
নির্বাচিত

টিএসএমসির চিপ বিক্রি বেড়েছে ২২%

Load More

ট্রেন্ডিং টপিক

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 May 2019

বাজারে আসছে মার্সেলের বাংলা ভয়েস কন্ট্রোল টিভি

Techzoom.TV |
TechzoomTV