Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটক কি ইউটিউবের প্রতিযোগী হয়ে উঠছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ মে ২০২৪
টিকটক কি ইউটিউবের প্রতিযোগী হয়ে উঠছে
Share on FacebookShare on Twitter

টিকটক নতুন একটি ফিচার পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের ৬০ মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করার সুযোগ দেবে। এটি টিকটকের শর্ট ভিডিও ফরম্যাটের একটি বড় পরিবর্তন। দীর্ঘ ফরম্যাটের ভিডিও ফিচারটি টিকটকে যুক্ত হলে তা সরাসরি ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে বলে ধারণা করছে প্রযুক্তি বিশারদরা।

নির্বাচিত বাজারের সীমিত ব্যবহারকারীদের নিয়ে নতুন ফিচারটির পরীক্ষা চালাচ্ছে টিকটক। তবে পুরোপুরি রিলিজের জন্য এর তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে। আপাতত টিকটক ব্যবহারকারীদের ফিচার প্রতিক্রিয়া দেখার পাশাপাশি প্লাটফর্মটি দীর্ঘ ফরম্যাটের ভিডিও পরিচালনায় কতটা সক্ষম, সেটা পরীক্ষা করতে চায়।

দীর্ঘ ফরম্যাটের ভিডিও কনটেন্টে টিকটকের সম্প্রসারণ নতুন কিছু নয়। প্লাটফর্মটি একাধিকবার তাদের শর্ট ভিডিও ফরম্যাটের সময়সীমা বাড়িয়েছে। এটি সংক্ষিপ্ত ভিডিও দিয়ে শুরু হলেও কনটেন্ট নির্মাতা ও দর্শকের চাহিদা মেটাতে সময়ের সঙ্গে পরিবর্তন হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রান্না ও বিউটি টিউটোরিয়ালের মতো বৈচিত্র্যময় ভিডিও কনটেন্ট তৈরির জন্য নির্মাতারা অনেকদিন ধরেই বড় ভিডিও আপলোডের সুবিধা চালুর কথা জানিয়ে আসছিলেন। টিকটক মূলত লং ফরম্যাটের ভিডিও কনটেন্ট দিয়ে এমন নির্মাতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে, যারা সাধারণত এ সুবিধার জন্য ইউটিউব ব্যবহার করে থাকে।

নির্মাতাদের দীর্ঘ ফরম্যাটের ভিডিও বানাতে উৎসাহিত করতে টিকটক তাদের ক্রিয়েটর রিওয়ার্ডস প্রোগ্রামও হালনাগাদ করেছে। নতুন ফিচারটি টিভি নেটওয়ার্কের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ এরই মধ্যে টিভি নেটওয়ার্কগুলো তাদের প্রোগ্রামের একাধিক ক্লিপ টিকটকে শেয়ার করছে।

বাইটড্যান্স মালিকানাধীন প্লাটফর্মটির তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা এক মিনিটেরও বেশি সময় ধরে ভিডিও দেখার জন্য উল্লেখযোগ্য সময় ব্যয় করে। দীর্ঘ ফরম্যাটের ভিডিও দেখেন এমন দর্শকের পরিমাণ ২০২৩ সালে প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এ কারণেই সম্ভবত ৬০ মিনিটের ভিডিও আপলোড ফিচার পরীক্ষা করছে প্লাটফর্মটি।

দীর্ঘ ফরম্যাটের ভিডিও পরীক্ষা মূলত ব্যবহারকারীদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য টিকটকের কৌশলের অংশ। এরই মধ্যে প্লাটফর্মটি কনটেন্ট উন্নত করতে ফুলস্ক্রিন মোড ও ভিডিও স্ক্রাবিং থাম্বনেইলের মতো ফিচার যুক্ত করেছে। তবে টিকটক এখনো নেটফ্লিক্সের মতো বিনোদন জায়ান্টদের কাছ থেকে বড় প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে।

২০২৩ সালের জরিপ অনুসারে, নেটফ্লিক্সে মার্কিন প্রাপ্তবয়স্করা প্রতিদিন গড়ে ৬২ মিনিট ব্যয় করে। টিকটকের ব্যবহার বাড়লেও সেটা নেটফ্লিক্সের দর্শক সংখ্যার চেয়ে পিছিয়ে রয়েছে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগের মডেলের চেয়ে ২২০% বেশি বিক্রি টার্বো ফোর
প্রযুক্তি সংবাদ

আগের মডেলের চেয়ে ২২০% বেশি বিক্রি টার্বো ফোর

মেট্রোরেলে বিরল ও ব্যয়বহুল প্রযুক্তি!
নির্বাচিত

মেট্রোরেলে বিরল ও ব্যয়বহুল প্রযুক্তি!

বিশাল ব্যাটারি, চারটি ক্যামেরা সহ এসে গেল ভিভো ভি১৯
নির্বাচিত

বিশাল ব্যাটারি, চারটি ক্যামেরা সহ এসে গেল ভিভো ভি১৯

ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে নতুন চমক: আসছে ‘অপো ফাইন্ড এন৬’, জানুন বিস্তারিত

৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন
নির্বাচিত

৫ডি সিরিজের বিক্রি বন্ধ করতে যাচ্ছে ক্যানন

মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে যা বললেন পলক
প্রযুক্তি সংবাদ

মোবাইল ইন্টারনেট বন্ধ করা নিয়ে যা বললেন পলক

Load More

ট্রেন্ডিং টপিক

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের
বিবিধ

আদ্-দ্বীন হাসপাতালের সেবা বন্ধ, ডায়ালাইসিস না পেয়ে প্রাণ গেল বৃদ্ধের

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের গেমচেঞ্জার ফিচার: ২৪ ঘণ্টা পরেও থাকবে পুরনো স্ট্যাটাস

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
প্রযুক্তি সংবাদ

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!
নির্বাচিত

হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স রিভিউ: গুগল সার্ভিস ও প্রিমিয়াম পারফরম্যান্সে চমকে দিল!

স্মার্টফোন বাজারে হুয়াওয়ে সবসময়ই তাদের উদ্ভাবনী প্রযুক্তি আর...

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ মে ২০২৪

টিকটক কি ইউটিউবের প্রতিযোগী হয়ে উঠছে

Techzoom.TV |
TechzoomTV