Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 4 June 2024
বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’
Share on FacebookShare on Twitter

আইসিসি মেন’স টি-২০ বিশ্বকাপের এই রোমা কর সময়ে তরুণদের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের স্মার্টফোন মার্কেটে কাঙ্খিত ‘রিয়েলমি সি৬৩’ মোবাইল ডিভাইসটি নিয়ে এসেছে; আকর্ষণীয় এই ফোনে রয়েছে অসাধারণ সক্ষমতার ৪৫ ওয়াট ফাস্ট চার্জ ফিচার, যার মাধ্যমে মাত্র ৩মিনিট চার্জের মাধ্যমে ১ ঘণ্টাব্যাপী ক্রিকেট ম্যাচ উপভোগ করা যাবে।

সর্বাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোনে আরো রয়েছে- ৫০০০এমএএইচ ব্যাটারি। এটি ১০ মিনিটেই ২০ শতাংশ, ৩০ মিনিটে ৫০ শতাংশ এবং মাত্র ৭৯ মিনিটে ১০০% অর্থ্যাৎ পূর্ণ চার্জ লাভ করে। এছাড়া, ৬০-সেকেন্ড চার্জে ব্যবহারকারীরা ফোনে কথা বলতে ৬০ মিনিট সময় ধরে। ‘রিয়েলমি সি৬৩’ একমাত্র ফোন যেটি এই সেগমেন্টে প্রথম ‘টিইউভি রেইনল্যান্ড সেফ ফাস্ট-চার্জ সিস্টেম সার্টিফিকেশন’ অর্জন করেছে; এই সার্টিফিকেশন চার্জিং প্রক্রিয়ার নিরাপত্তার গ্যারান্টি দেয় অর্থ্যাৎ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ে কঠিন সব পরীক্ষা পেরুতে হয়েছে এটিকে।

‘রিয়েলমি সি৬৩’ এ ভিন্ন মাত্রা যোগ করেছে ভেগান লেদার ব্যাক কভার, যেটি পূর্বে ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোর ক্ষেত্রেই ব্যবহার করা হতো। এর ফলে লাক্সারিয়াস টেক্সারের পাশাপাশি ফোনটি পাবে স্থায়িত্ব ও সুরক্ষা। ভেগান লেদার ব্যাক এর ‘কোয়ার্স লিচি প্যাটার্ন’ বেশ মানানসই, নান্দনিক ও মুঠোবন্দি করা যায় সহজেই। এই প্রাইস সেগমেন্টেই ডিভাইসটিকে প্রিমিয়াম আঁচ দিতে যুক্ত করা হয়েছে মেটাল লেন্স ডেকো।

এই স্মার্টফোনে আরো রয়েছে ব্যবহারকারীদের জন্য বেশ কিছু ফ্ল্যাগশিপ-লেভেল এআই ফিচার। যেমন উল্লেখ করা যেতে পারে, এয়ার জেসচারস এবং রেইনওয়াটার স্মার্ট টাচ এর কথা, এটি পূর্বে শুধুমাত্র রিয়েলমি নাম্বার ও জিটি সিরিজ এ পাওয়া যেত। এই অভিনব ফিচার ব্যবহারকারীদের নিত্যদিনের চাহিদা পূরণ করবে এবং স্ক্রিন স্পর্শ না করেই নির্বিঘেœ নেভিগেশন ও অন্যান্য কাজের সুযোগ করে দেবে। এয়ার জেসচার এর মাধ্যমে ইউজাররা হাতে স্পর্শ না করেই খাওয়া-দাওয়া, শরীরচর্চা, রান্না-বান্না ইত্যাদি কাজের সময়ও ভিডিও দেখা বা কল এর উত্তর দিতে পারবেন। রেইনওয়াটার স্মার্ট টাচ যেকোনো বৃষ্টিস্নাত পরিস্থিতি অথবা শাওয়ার নেওয়ার সময়ে স্মার্টফোনের নির্বিঘœ ব্যবহার নিশ্চিত করে। এছাড়া, ফোন কলের নয়েজ হ্রাস প্রযুক্তি রয়েছে ‘সি৬৩’ ডিভাইসে, আরো আছে প্রশংসিত ‘মিনি ক্যাপসুল ২.০ ফাংশন’; যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বহুগুণ বাড়িয়ে তোলে।

‘রিয়েলমি সি৬৩’ এ আরো আছে উন্নত প্রযুক্তির ‘অক্টা-কোর চিপ’। নিখুঁত পারফরম্যান্সের এই ডিভাইস মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে প্রায় অদম্য। এছাড়া এই ডিভাইসে আরো রয়েছে ‘রিয়েলমি ইউআই ১৪’ এর লেটেস্ট ভার্সন।

রিয়েলমি সি৬৩ মনোমুগ্ধকর দুইটি রঙে ব্যবহারকারীদের হাতে শোভা পাবে, একটি হচ্ছে- ‘লেদার ব্লু’ ও অন্যটি ‘জেড গ্রিন’। স্মার্টফোনটির ৬জিবি+১২৮জিবি ভার্সন এর আকর্ষণীয় মূল্য মাত্র ১৬,৯৯৯ টাকা এবং ৮জিবি+১২৮জিবি ভার্সন এর মূল্য ১৮,৯৯৯ টাকা। এছাড়া অনলাইন মার্কেট প্লেস পিকাবু’তে ফ্ল্যাশ সেল অফারে ৬জিবি+১২৮জিবি ভার্সনটি পাওয়া যাবে মাত্র ১৫,৯৯৯ টাকা এবং ৮জিবি+১২৮জিবি ভার্সনটি পাওয়া যাবে মাত্র ১৭,৯৯৯ টাকায়।

স্মার্টফোনপ্রেমীদের জন্য সর্বোচ্চ মান ও পারফরম্যান্স নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি। আর তাই সি৬৩ ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য নতুন ও অভিনব সব ফিচারের লাক্সারি নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ডটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমিরিয়েলমি সি৬৩রিয়েলমি স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্যারেন্ট কোম্পানি উন্মোচন করল ডব্লিওপি ডেভেলপার
প্রযুক্তি সংবাদ

প্যারেন্ট কোম্পানি উন্মোচন করল ডব্লিওপি ডেভেলপার

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

সাপ্লাই চেইন সংকটে অ্যাপল

ফেসবুক, ইউটিউবসহ ২৬ অ্যাপ নিষিদ্ধ হচ্ছে যে দেশে
নির্বাচিত

ফেসবুক, ইউটিউবসহ ২৬ অ্যাপ নিষিদ্ধ হচ্ছে যে দেশে

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের
টেলিকম

২০২৯ নাগাদ বিশ্বে ফাইভজি ব্যবহারকারী ৫৬০ কোটি ছাড়াবে

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

দক্ষ ফ্রিল্যান্সার মুগ্ধকে হারিয়ে শোকাহত ফাইভার
নির্বাচিত

দক্ষ ফ্রিল্যান্সার মুগ্ধকে হারিয়ে শোকাহত ফাইভার

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান অপো (OPPO) শুধু নিজ দেশেই স্মার্টফোন...

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

মার্কিন বিমানবাহিনীর ক্লাউড প্ল্যাটফর্মে হ্যাকারদের অনুপ্রবেশ

হুয়াওয়ের পরবর্তী ট্রাই-ফোল্ড আসতে পারে আগামী মাসে

হুয়াওয়েকে ঘিরে দেশে-বিদেশে এত অভিযোগ কেন?

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 June 2024

বাজারে এল রিয়েলমি’র ৪৫ ওয়াট চার্জিং ক্যাপ্টেন ‘সি৬৩’

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix