Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপল বয়কটের ঘোষণা দিচ্ছে চীনারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 May 2019
অ্যাপল বয়কটের ঘোষণা দিচ্ছে চীনারা
Share on FacebookShare on Twitter

গুগলের হুয়াওয়েকে বয়কটের পর এবার অ্যাপলকে বয়কটের সিদ্ধান্ত নিচ্ছে চীনারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির অনেক নাগরিক ইতোমধ্যে তাদের সিদ্ধান্তের কথা জানাতে শুরু করেছে।

চীনা আইফোন ব্যবহারকারী যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চলাকালীন সময়ে এমন ঘোষণা দেওয়া শুরু করেছে।এরইমধ্যে নতুন করে মার্কিন জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে।

এ ঘোষণার পর থেকেই চীনা নাগরিক আরও বেশি পরিমাণে আইফোনসহ অ্যাপলের পণ্য বয়কটের ঘোষণা দিতে শুরু করেছে।দেশটির সামাজিক মাধ্যম সাইট উইবোতে ইতোমধ্যে এমন ঘোষণা ছড়িয়ে পড়েছে।

উইবোতে এক ব্যক্তি লিখেছেন, ‘আমি চেয়েছিলাম এরপর স্মার্টফোন হিসেবে অ্যাপলের আইফোন কিনবো। কিন্তু যুক্তরাষ্ট্রের এই অবস্থা চীনের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমি অ্যাপলকে বয়কট করছি’।

গত বছরের মাঝামাঝি সময় থেকেই বাণিজ্য ক্ষেত্রে বিশেষ করে হুয়াওয়েকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ,যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুয়াওয়ের ডিভাইস হুমকীস্বরূপ। চীন এসব ডিভাইসের মাধ্যমে নজরদারী ও তথ্য হাতিয়ে নেওয়ার কাজ করছে। কিন্তু চীন এবং হুয়াওয়ে কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করে এসেছে।

এরপর যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। গত বুধবার এক বৈঠকে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছে। ফলে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে গেলে মার্কিন সরকারের কাছ থেকে আলাদা লাইসেন্স নিতে হবে। এ ঘটনার পরই মার্কিন জায়ান্ট গুগল হুয়াওয়ের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করেছে।

হুয়াওয়ের নতুন ফোনে গুগলের প্লে স্টোর, জিমেইল, ম্যাপ, ক্রোম ব্রাউজারের মতো সেবা ব্যবহার করতে পারবে না। এই ঘোষণার পর উইবোতে চীনের অধিবাসীরা ফুঁসে উঠেছে।

উইবোতে এক চীনা নাগরিক লিখেছেন, হুয়াওয়ে যে অবস্থান ধরে রেখেছে সেটা প্রশংসার দাবিদার। তাদের এমন কৌশলেই থাকা উচিত। আমরা বরং অ্যাপলকে ছাড়বো।

অন্যদিকে চীন সরকার বলছে, যুক্তরাষ্ট্র হুয়াওয়ের বিরুদ্ধে যে অভিযোগ করেছে, তা তাদের সরকারের তরফ থেকে করা হচ্ছে না। এটি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত,যা সরকারিভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে।

উইবোতে অন্য এক নাগরিক পোস্ট করেছেন,এখনও চাইলে আমরা অ্যাপলের বিকল্প হিসেবে অন্য ফোন ব্যবহার করতেই পারি।অ্যাপলই যে সেরা ফোন এমন কোন কথা নয়। চীনেই এখন তাদের চেয়ে গুণে মানে আরও ভালো ফোন তৈরি হচ্ছে ।

অন্যদিকে বিশ্লেষকরা ধারণা করছেন,গুগলের হুয়াওয়ের সঙ্গে চুক্তি থেকে সরে যাওয়ার ফলে চীন- যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ নতুন একটা মাত্রায় পৌঁছাবে। এই সিদ্ধান্তের ফলে হুয়াওয়ে এখন পশ্চিমা বাজারে তাদের অবস্থান হারাতে পারে। কেননা গুগলের এসব সেবা ছাড়া অনেকেই ফোন কিনতে চাইবেন না।

এদিকে চীনারা অ্যাপল পণ্য বয়কট করলে সেটি যুক্তরাষ্ট্রকে কতটা চাপে ফেলতে পারবে সেটা বলা মুশকিল। কেননা হুয়াওয়ে যদি যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে না পারে, তবে অ্যাপল স্বাভাবিকভাবেই সেখানে বড় বাজার দখল করবে। আর সেটা অ্যাপলের জন্য ‘শাপে বর’ হবে বলেও বিশ্লেষকরা মনে করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সময়ের সেরা স্মার্টফোন হতে চলেছে টেসলা ফোন পিআই
নির্বাচিত

সময়ের সেরা স্মার্টফোন হতে চলেছে টেসলা ফোন পিআই

বিপদ থেকে বাঁচাতে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর ভূমিকা
নির্বাচিত

যেসব নতুন ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড

পিক্সেল ফোনের জন্য নিজস্ব প্রসেসর আনছে গুগল
নির্বাচিত

পিক্সেল ফোনের জন্য নিজস্ব প্রসেসর আনছে গুগল

দেশে সাড়ে ১৬ কোটি ছাড়িয়েছে মোবাইল গ্রাহক
টেলিকম

দেশে সাড়ে ১৬ কোটি ছাড়িয়েছে মোবাইল গ্রাহক

সব টুইটার কর্মীর বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক
নির্বাচিত

বিক্রির প্রস্তাবে অনুমোদন দিল টুইটার

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক
নির্বাচিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে চলবে তা নিয়ে সাবেক উপাচার্যের সঙ্গে কর্তৃপক্ষের বৈঠক

Load More

ট্রেন্ডিং টপিক

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2019

অ্যাপল বয়কটের ঘোষণা দিচ্ছে চীনারা

Techzoom.TV |
TechzoomTV