Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ন্যানো ল্যাব নির্মিত হচ্ছে: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ন্যানো ল্যাব নির্মিত হচ্ছে: পলক
Share on FacebookShare on Twitter

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ১০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা দেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপনের কাজ শুরু করার অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটা ইতোমধ্যেই টেন্ডার প্রক্রিয়ায় চলে গিয়েছে। ২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৈষম্যমুক্ত, জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ অর্জন করার জন্য প্রয়োজন মেধাবী স্মার্ট প্রজন্ম, যারা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নেতৃত্ব দেবে।

প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইনস্টিটিউট অব রোবটিক্স অ্যান্ড অটোমেশনের (আইআরএবি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, বুয়েটের শিক্ষার্থীদের রোবোটিক্স সম্পর্কে আরও বেশি করে শেখা ও জানার সুযোগ করে দেওয়ার জন্য বুয়েটে ইনস্টিটিউট অব রোবটিক্স এন্ড অটোমেশন আমরা স্থাপন করছি। আগামী ২-৩ দশকে প্রযুক্তি আমাদের সবকিছুর আমূল পরিবর্তন করে দেবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে খরচ নয়, বিনিয়োগ হিসেবে বিবেচনা করতেন। আমরা রোবোটিক্সকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, কলেজ, স্কুল, এমনকি প্রাইমারি স্কুল পর্যন্ত নিয়ে যেতে চাই।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই নির্দেশনা দিয়েছেন রোবোটিক্স, মাইক্রোচিপ ডিজাইনিং, এআই, এবং সাইবার সিকিউরিটি এই চারটি ফ্রন্টিয়ার টেকনোলোজিতে দক্ষ জনবল ও কর্মী তৈরি করতে। আগামীর স্মার্ট পৃথিবীতে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব তারাই দেবে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মাইক্রোচিপ ও সাইবার সিকিউরিটিতে দক্ষ ও যোগ্য হবে। ভবিষ্যতে আমাদের কোনোকিছুই প্রযুক্তির বাইরে থাকতে পারবে না।

পলক বলেন, বুয়েটে রোবোটিক্স থেকে শুরু করে সাইবার সিকিউরিটি, মাইক্রোচিপ ডিজাইনিং, এআই, এই চারটি ক্ষেত্রে যেকোনো উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে যা কিছু সহযোগিতা প্রয়োজন হবে, সেটা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে আমাদেরকে করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই। আমাদের ছোট আকারের রোবোটিক্স ল্যাব থেকে আজ রোবোটিক্স ইনস্টিটিউট হচ্ছে। ভবিষ্যতে রোবোটিক্সের উদ্ভাবক, গবেষক, স্টার্টআপগুলো এখান থেকেই তৈরি হবে। সাথে সাথে রোবোটিক্সে দক্ষ জনশক্তি আমরা এখান থেকেই গড়ে তুলতে পারবো।

তিনি আরও বলেন, আমরা যদি ইউনিভার্সিটি-ইন্ডাস্ট্রির কোলাবোরেশন না করতে পারি, শিক্ষার্থীদের মাঝে যদি ব্যবসায় উদ্যোক্তার মানসিকতা তৈরি না করতে পারি তাহলে ইনোভেটিভ-স্মার্ট বাংলাদেশ গড়া কষ্টসাধ্য হবে। বুয়েটে ইনস্টিটিউট অব রোবটিক্স এন্ড অটোমেশন স্থাপনের কাজ শুরু করেছি, আমাদের কাজ এখানেই শেষ নয়, এর পরের ধাপগুলোতে আমরা আরও ভবিষ্যতমূখী প্রযুক্তিতে বুয়েটের শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার নির্দেশনা পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে।

অনুষ্ঠানের শুরুতেই প্রতিমন্ত্রীসহ সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)-এ তৈরি রোবোসেবা – হেলথ অবজেক্টিভ রোবট।
অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব মোঃ সামসুল আরেফিন ও বুয়েটের উপ-উপচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘জুমবম্বিং’ ঠেকাতে জুমে আসছে ‘পাসওয়ার্ড ও ওয়েটিং রুম’
প্রযুক্তি সংবাদ

‘জুমবম্বিং’ ঠেকাতে জুমে আসছে ‘পাসওয়ার্ড ও ওয়েটিং রুম’

মায়ের জন্য মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন টাইলস মিস্ত্রি
ছাড় ও অফার

মায়ের জন্য মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পেলেন টাইলস মিস্ত্রি

ফিউচার লিডারদের নিয়ে পাঠাও-এর ‘AIM’ ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬
নির্বাচিত

ফিউচার লিডারদের নিয়ে পাঠাও-এর ‘AIM’ ইন্টার্নশিপ প্রোগ্রাম ২০২৬

২০৩০ সালে ১৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে মেটাভার্স শিল্প
নির্বাচিত

২০৩০ সালে ১৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে মেটাভার্স শিল্প

এবার গ্রামেও অনলাইনে মিলবে কোরবানির পশু
প্রযুক্তি সংবাদ

এবার গ্রামেও অনলাইনে মিলবে কোরবানির পশু

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি
নির্বাচিত

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

Load More

ট্রেন্ডিং টপিক

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি
ই-কমার্স

ফুডপান্ডার রাইডারের বিরুদ্ধে নারী গ্রাহককে অপহরণ-ধর্ষণের হুমকি

TETON কীভাবে বাংলাদেশের হেলথটেক খাতে নতুন পরিবর্তন আনছে
প্রযুক্তি সংবাদ

TETON কীভাবে বাংলাদেশের হেলথটেক খাতে নতুন পরিবর্তন আনছে

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের
প্রযুক্তি সংবাদ

জাপানে কদর বাড়ছে ব্যবহৃত স্মার্টফোনের

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব
প্রযুক্তি সংবাদ

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

সপ্তাহের সবচেয়ে পঠিত

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাবে মটোরোলার যেসব ফোন, ফাঁস সম্ভাব্য তালিকা

গুগলের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭ (Android...

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

আইফোন ১৮ প্রো ও পিক্সেল ১১ প্রোর পথেই কি হাঁটবে গ্যালাক্সি এস২৭ আল্ট্রা?

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জুন ২০২৪

বুয়েটে ১০০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ন্যানো ল্যাব নির্মিত হচ্ছে: পলক

Techzoom.TV |
TechzoomTV