Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
নতুন রূপে ফেসবুক মেসেঞ্জারের আত্মপ্রকাশ
Share on FacebookShare on Twitter

বন্ধুবান্ধব কিংবা অফিসের সহকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মতোই জনপ্রিয় ফেসবুক মেসেঞ্জারও। তবুও প্রতি মুহূর্তে কী করে তাকে আরও আকর্ষণীয় করে তোলা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা করে চলেছে মেটা। এবার জানা গেল, মেসেঞ্জারে এবার আরও একটি নতুন ফিচার নিয়ে এসেছে মার্ক জুকারবার্গের সংস্থা।

সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হিসেবে মেসেঞ্জারের ব্যবহার সবচেয়ে বেশি হয়। এবার মেসেঞ্জারে একসঙ্গে ৫ হাজার বন্ধুর সঙ্গে কথা বলার জন্য ‘কমিউনিটিজ’ ফিচার নিয়ে এলো মেটা।

এই ফিচারের মাধ্যমে একই ফেসবুক গ্রুপে না থাকলেও মেসেঞ্জার কমিউনিটিজ গ্রুপে যুক্ত হয়ে অন্যদের সঙ্গে চ্যাট করতে পারবেন আপনি। সাধারণ মেসেঞ্জার গ্রুপে মাত্র ২৫০ জন সদস্য যুক্ত করা যায়। তাই ২০২২ সালে ফেসবুক মেসেঞ্জারে কমিউনিটি চ্যাটস চালু করে মেটা।

সম্প্রতি অ্যাপে নতুন গ্রুপ চ্যাট ফিচার রোল আউট করেছে সংস্থা। ধীরে ধীরে সব মেসেঞ্জার ইউজারের কাছে পৌঁছে যাবে এই ফিচার। যে কোনো ইউজার এই কমিউনিটি শুরু করতে পারবেন। এই কমিউনিটি পরিচালনা করার জন্য হোয়াটসঅ্যাপের মতো অ্যাডমিন ফিচার চালু করা হয়েছে।

একজন অ্যাডমিন কীভাবে মেসেঞ্জার কমিউনিটি চালাতে পারবেন–

* নতুন মেম্বারদের ইনভাইট করতে পারবেন।

* কমিউনিটি চ্যাট তৈরি করতে পারবেন।

* কমিউনিটি থেকে কাউকে বাদ দিতে পারবেন।

* কমিউনিটিতে কোনো চ্যাট ডিলিট করতে পারবেন।

* কমিউনিটি থেকে বেরিয়ে যেতে পারবেন।

* কোনো কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করার ক্ষমতা থাকবে।

* কমিউনিটি চ্যাট থেকে কোনো কনটেন্ট মুছে ফেলতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানায়, এই ফিচারের ফলে অনেকেই লাভবান হতে পারেন। এর মাধ্যমে একসঙ্গে ৫ হাজার মানুষের সঙ্গে মেসেজিং করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিবেশীর মধ্যে চ্যাটিংয়ের সুবিধা দিতে ফিচারটি নিয়ে এসেছে মেটা। অর্থাৎ প্রতিবেশীরা গ্রুপ তৈরি করে এলাকার বিভিন্ন অনুষ্ঠান, নিরাপত্তা ব্যবস্থার মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। আবার শিক্ষকরা গ্রুপ তৈরি করে শিক্ষার্থীদের সম্পর্কে আলোচনা করতে পারে বা ক্লাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানাতে শিক্ষার্থীদেরও যুক্ত করে গ্রুপ খুলতে পারেন।

আবার বিশেষ বিষয় আগ্রহী ব্যক্তিরাও এই গ্রুপের মাধ্যমে বিষয়টি নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করতে পারেন। অনেকটা হোয়াটসঅ্যাপের কমিউনিটি ট্যাবের মতো কাজ করলেও এই দুই ফিচারে পার্থক্য রয়েছে। হোয়াটসঅ্যাপ কমিউনিটিজে যুক্ত হতে ফোন নম্বর প্রয়োজন, আর মেসেঞ্জার কমিউনিটিজে যুক্ত হতে ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন।

তবে ফিচারটি এখনও সবার জন্য চালু করা হয়নি। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে সব অ্যাকাউন্টে ফিচারটি পাওয়া যাবে। তবে মেটা কমিউনিটিজ ফিচার ব্যবহারের জন্য ব্যবহারকারীদের সতর্ক থাকতে বলেছে। কারণ, এতে ব্যক্তিগত মেসেজ না দেয়াই ভালো। এখানে অনেক অ্যাকাউন্ট যুক্ত থাকবে। তাই চ্যাটিংয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

সাধারণ গ্রুপ চ্যাটের মতো কোনো কমিউনিটি চ্যাট তৈরি করলে ক্রিয়েটরই গ্রুপের অ্যাডমিন হিসেবে থাকবেন। অ্যাডমিন সদস্য হিসেবে যে কাউকে গ্রুপে যুক্ত করতে পারবেন বা গ্রুপ থেকে বের করতে পারবেন। তবে গ্রুপের সব সদস্য গ্রুপে যুক্ত হওয়ার জন্য অন্যদের আমন্ত্রণ পাঠাতে পারবেন। অ্যাডমিন সদস্যদের যুক্ত হওয়ার বিষয়টি তদারকি করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ড্রোন বানাবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

ড্রোন বানাবে অ্যাপল

হুয়াওয়ে মেট ৪০ আরএস পোর্শে ডিজাইন
প্রযুক্তি বাজার

প্রথম প্রান্তিকে চীনে হুয়াওয়ের স্মার্টফোন বিক্রি অর্ধেক কমেছে

করোনাভাইরাস: ইউরোপে স্ট্রিমিংয়ের মান কমাচ্ছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

কেনিয়ায় ‌ফ্রি ‌পরিষেবা বন্ধ ‌করছে ‌নেটফ্লিক্স

কম্পিউটার ভিশন সিনড্রোম থেকে মুক্তির উপায়
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার ভিশন সিনড্রোম থেকে মুক্তির উপায়

হোয়াটসঅ্যাপের পুরনো চ্যাট খুঁজে পাওয়ার উপায়
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের পুরনো চ্যাট খুঁজে পাওয়ার উপায়

‘অপো-লাইকি চ্যালেঞ্জে’ জিতুন অপো এফ১৯ প্রো’
ছাড় ও অফার

‘অপো-লাইকি চ্যালেঞ্জে’ জিতুন অপো এফ১৯ প্রো’

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল
প্রযুক্তি বাজার

ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল

১৩ মিলিয়ন ডলারে বিক্রি বিশেষ রঙের ফেরারি এনজো
অটোমোবাইল

১৩ মিলিয়ন ডলারে বিক্রি বিশেষ রঙের ফেরারি এনজো

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’
নির্বাচিত

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা
প্রযুক্তি সংবাদ

কার্বন অপসারণ প্রযুক্তিতে ৯১ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টেক জায়ান্টদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’
প্রযুক্তি বাজার

বাজেট বাজারে রিয়েলমির চমক: আসছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘রিয়েলমি পি৪এক্স ৪জি’

বাজেট স্মার্টফোনের বাজারে গ্রাহকদের জন্য বড় চমক নিয়ে...

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

দেশজুড়ে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও হটলাইন চালু

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

গ্রামীণফোন, টেলিটক, রবি, বাংলালিংকের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ জুন ২০২৪

মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য বড় সুখবর!

Techzoom.TV |
TechzoomTV