Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু সেই দেশটিকে শোষণ, বঞ্চনা ও বৈষম্যহীন করতে চেয়েছিলেন : মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 29 August 2019
বঙ্গবন্ধু সেই দেশটিকে শোষণ, বঞ্চনা ও বৈষম্যহীন করতে চেয়েছিলেন : মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধুন স্বপ্নের বাংলাদেশ ছিলো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ। এই রাষ্ট্রের জন্মের প্রথমদিন থেকে তিনি সেই উদ্যোগ গ্রহণ করেন। ২৫ বিঘা জমির খাজনা মওকুফ, ১০০ বিঘা জমির সিলিং স্থাপন, রাষ্ট্রায়ত্ত্বকরণ, সমবায় আন্দোলন ও দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ছিলো সেই বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ এবং একাত্তরের দেশী-বিদেশী পরাজিত শত্রু ও তাদের দোসররা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার এইসব কর্মসূচি ও বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে তাকে সপিরবারে হত্যা করে। জাতীয় চারনেতার হত্যাককাণ্ড বা ২১ আগস্টের গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টাও একই ষড়যন্ত্রের অংশ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অশুভ শক্তির কোন ষড়যন্ত্র বঙ্গবন্ধুর সৈনিকেরা শরীরে এক বিন্দু রক্ত থাকতেও সফল হতে দেবে না।

মন্ত্রী আজ ঢাকায় ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডাক ও টেলি যোগাযোগ বিভাগের প্রতিষ্ঠান বিটিসিএল আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ সচিব অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড.মোহাম্মদ সাদিক, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর এবং বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদ বক্তৃতা করেন।

বঙ্গবন্ধু বাঙালীর যে রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন তা রক্ষা ও তাকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষমতা শেখ হাসিনার নেতৃত্ত্বে বাঙালির আছে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং শেখ হাসিনা এখন সমার্থক শব্দ। বাংলাদেশ গত সাড়ে দশ বছরে উন্নয়নের প্রতিটি সূচকে শুধু পাকিস্তান বা প্রতিবেশী অন্যকোন দেশই নয় পৃথিবীর অনেক উন্নত দেশকেও চমকে দেওয়ার পর্যায়ে উপনীত হয়েছে। তিনি বলেন, আজ এত বছর পরেও যদি সব রাজনৈতিক নেতাকে মূল্যায়ন করি তবে শ্রদ্ধায় অবনত হওয়ার মতো মানুষ একজনকেই পাই। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী পৃথিবীতে একমাত্র বাংলা ভাষাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে বলেন,যে সময়ে ব্রিটিশরা পুরা উপমহাদেশটিকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে কলঙ্কিত করে দুটি অদ্ভুত রাষ্ট্র বানিয়ে দিয়ে গিয়েছিল এবং পুরো উপমহাদেশের তাবৎ বড় বড় রাজনীতিবিদরা সেই সাম্প্রদায়িকতাকেই মাথায় তুলে নিয়েছিলেন তখন তিনি সাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের বিপরীতে একটি ভাষাভিত্তিক আধুনিক জাতিরাষ্ট্র গঠনের দূরদর্শী স্বপ্ন দেখেন। তাকে বুঝতে হলে পড়তে হবে, জানতে হবে। বঙ্গবন্ধুর বাঙালিত্ব, তার প্রতি একনিষ্ঠতা এবং জাতিসত্বা বিষয়ে অত্যন্ত স্পষ্ট নীতিমালা লাখো লাখো তরুণকে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র গঠনে জীবন দিতে উদ্বুদ্ধ করেছে। তিনি বলেন, বাঙালির জাতিরাষ্ট্র বুঝতে হলে তার তৈরি করা ১৯৭২-এর সংবিধান বুঝতে হবে। তার ১৯৭২ সালের সংবিধানের মূলমন্ত্র ছিল চারটি। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। কিন্তু ধনী-গরিবের বৈষম্য দূর করতে ডিজিটাল যুগের সমাজতন্ত্র ও তার ধারণা কাজে লাগানো ছাড়া বিকল্প কোনো উপায় নেই।

ড.মোহাম্মদ সাদিক বলেন, ৭৫ আগস্ট বঙ্গবন্ধুকে বাঁচাতে কর্তব্যরতদের ব্যর্থতা মেনে নেয়া যায় না। জাতি তা শুনতে চায় না – শুনতে অভ্যস্ত নয়। তিনি বলেন, জাতির পিতার জন্ম না হলে শহীদ মিনার ধরে রাখতে পারতাম না, বাংলা ভাষা থাকত না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন

কোভিড -১৯ট্রাকার” উদ্বোধন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

কোভিড -১৯ট্রাকার” উদ্বোধন করলেন পলক

স্যামসাং গ্যালাক্সি এস ২১ আল্ট্রাঃ কি আছে এতে? 
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস ২১ আল্ট্রাঃ কি আছে এতে? 

২০২০ সালে গুগল যেসব পণ্যকে বিদায় জানিয়েছে
নির্বাচিত

২০২০ সালে গুগল যেসব পণ্যকে বিদায় জানিয়েছে

নগদ-এর ব্যতিক্রমধর্মী ছয়টি টিভিসি
প্রযুক্তি সংবাদ

নগদ-এর ব্যতিক্রমধর্মী ছয়টি টিভিসি

নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে
প্রযুক্তি সংবাদ

নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করল টিকটক

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে...

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 August 2019

বঙ্গবন্ধু সেই দেশটিকে শোষণ, বঞ্চনা ও বৈষম্যহীন করতে চেয়েছিলেন : মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix